ইমাম শাফেয়ী ও ইমাম আহমদ বলেছেন, নিহত ব্যক্তির জেরা [যুদ্ধের পোশাক), হাতিয়ার, নগদ অর্থ ইত্যাদির অধিকারী হবে ওই মুজাহিদ যে তাকে সম্মুখ যুদ্ধে হত্যা করতে পেরেছে। অর্থাৎ এমন অবস্থায় যুদ্ধ করেছে যে, তার নিজেরও ওই যুদ্ধে নিহত হবার সমূহ সপ্তাবনা ছিলো । কিন্ত দূর থেকে তীর নিক্ষেপ করে যদি কোনো বিধর্মীকে হত্যা করা হয়, তবে ওই নিহত ব্যক্তির যুদ্ধের সরঞ্জামাদি তীর নিক্ষেপকারী ব্যক্তি পাবে না। আবার হত্যা করা সত্তেও ওই হত্যাকারী ব্যক্তি নিহত ব্যক্তির সমর-সরঞ্জামের অধিকারী হবে না, যে মুজাহিদ বাহিনীর সদস্য নয় । অর্থাৎ হঠাৎ বাহির থেকে এসে কেড যুদ্ধ শুরু করে কোনো বিধ্মীকে হত্যা করলেও সে ওই বিধর্মীরি পরিত্যক্ত যুদ্ধ সরঞ্জাম পাবে না। ইমাম আহমদ বলেছেন, বিধর্মীর হত্তারক মুজাহিদ বাহিনীর অন্তর্ভুক্ত না হলেও (গণিমত লাভের যোগ্য না হলেও) তার মাধ্যমে নিহত বিধর্মী যুদ্ধ সরঞ্জাম সে পাবে। ইমাম আবু হানিফা ও ইমাম মালেক বলেছেন, বহিরাগত যোদ্ধাও তার দ্বারা বধিত বিধর্মীর পরিত্যক্ত যুদ্ধ সরঞ্জীম পাবে, যদি সে সেনাপতির নির্দেশে এরূপ করে। সেনাপতির নির্দেশ না থাকলে পাবে না। ইমাম আবু হানিফা বলেছেন, বহিরাগত যোদ্ধার মাধ্যমে নিহতদের যুদ্ধ সরঞ্জাম মুজাহিদগণের অংশের অন্তর্ভুক্ত করে দিতে হবে। ইমাম মালেক বলেছেন, বহিরাগত ওই যোদ্ধাকে অন্তর্ভুক্ত করতে হবে খুমুসের মধ্যে । তখন সে রসুল স. এর স্বজন, এতিম, মিসকিন ও মুসাফিরের মতো খুমুসের অন্তর্ভুক্ত হবে । হজরত আবু কাতাদার বর্ণনায় এসেছে, আমরা রসুল স. এর সঙ্গে 'হুনায়েন' যুদ্ধের উদ্দেশ্যে রওনা হলাম। যুদ্ধের প্রথম দিকে শক্রর অতর্কিত আক্রমণে মুসলমানেরা ছত্রভঙ্গ হয়ে পড়লো । আমি দেখলাম এক মুশরিক একজন মুসলমান যোদ্ধার উপর আক্রমণোদ্যত। আমি পশ্চাৎ দিক থেকে ওই মুশরিকের স্বন্ধে আঘাত করলাম। আমার তলোয়ারের আঘাতে কেটে গেলো তার বর্ম । মুশরিক সৈন্যটি তখন তাকে ছেড়ে দিয়ে আমার উপর ঝাঁপিয়ে পড়লো । আমি ভাবলাম, এখনই হয়তো আমি মৃত্যুমুখে পতিত হবো। কিন্ত তার জখমটি ছিলো গুরুতর ৷ তাই সে আর অগ্রসর হতে পারলো না। অল্পক্ষণের মধ্যে মৃত্যুবরণ করলো । এরপর আমি হজরত ওমরের দেখা পেয়ে বললাম, মুসলমানেরা এ রকম ছত্রভঙ্গ হয়ে যাচ্ছে কেনো? তিনি বললেন, আল্লাহ্র হুকুমে আবার তারা সংঘবদ্ধ হবে। তাই হলো । কিছুক্ষণের মধ্যে যুদ্ধের ময়দানে ফিরে এলো সকলে । বিজয়ী হলো মুসলিম বাহিনী । রসুল স. ঘোষণা করলেন, কেউ কোনো মুশরিককে সরাসরি হত্যা করেছে বলে প্রমাণ দিতে পারলে নিহত মুশরিকের যুদ্ধ সরঞ্জাম তাকেই দেয়া হবে । ঘোষণা শুনে আমি দীড়িয়ে বললাম, আমি এরূপ দাবী করি, কেউ কি আমার দাবীর পক্ষে সাক্ষ্য দিতে পারবেন? সকলেই নিশুপ রইলো । তাই আমিও বসে পড়লাম। রসুল স. পুনরায় একই ঘোষণা দিলেন। আমিও একই কথা বললাম। কিন্ত কোনো সাক্ষী পেলাম না। তৃতীয় বারও তিনি একই ঘোষণা দিলেন। আমিও সাক্ষী তলব করলাম । কিন্তু আমার পক্ষে কেউ সাক্ষ্য দিতে : ভ্বাফসীয়ে মাবহারী/১৩৭ ॥1111.0|110011 9,001
— পৃষ্ঠা ১৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।