Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 05
/ ৬৬৩
📝 লেখা 📖 পিডিএফ

অর্জন করেছে। এখানকার বর্ণনাভঙ্গিটি মীরাস সম্পর্কিত ওই আয়াতের বর্ণনার মতো যেখানে বলা হয়েছে-_“ওয়া ইল্লাম ইয়াকুল্লাহু ওয়ালাদুউ ওয়ারেছাহু আবাওয়াহু ফা লিউম্মিহীছ্‌ ছুলুছ (পিতা-মাতার জীবদ্দশায় সম্তানহীন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করলে ওই ব্যক্তির পিতা-মাতা হবে ওয়ারিশ । মাতা তার পরিত্যক্ত সম্পদের এক তৃতীয়াংশ পাবে)। এই আয়াতে উল্লেখ করা হয়েছে কেবল মাতার অংশের কথা । পিতার অংশ সম্পর্কে কিছু বলা হয়নি। কিন্তু পিতার অংশের কথা উল্লেখ না থাকলেও এ কথা বুঝতে কষ্ট হয় না যে, পিতা পাবে দুই তৃতীয়াংশ । আলোচ্য আয়াতেও তেমনি এ কথা বুঝতে অসুবিধা হয় না যে, খুমুস বাদে অবশিষ্ট চার অংশ পাবে ওই সকল যোদ্ধারা যারা গণিমত অর্জন করেছে। আলোচ্য আয়াতের বিবরণদৃষ্টে এই কথাটিও প্রতীয়মান হয় যে, এই আয়াতের মাধ্যমে সুরা আন্ফালের প্রথম আয়াতটি রহিত হয়েছে। ওই আয়াতে বলা হয়েছে__ লোকে তোমাকে যুদ্ধলব্ধ সম্পদ সম্পর্কে প্রশ্ন করে; বলো, 'যুদ্ধলব্ধ সম্পদ আল্লাহ্র এবং রসুলের ।" ওই আয়াতে যুদ্ধলন্ধ সম্পদের পূর্ণ অধিকার দেয়া হয়েছিলো কেবল রসুল স. কে। তিনি স. ওই সম্পদ আদৌ বন্টন করবেন কিনা, কিংবা করলেও কিভাবে কার কার মধ্যে তা বন্টন করবেন, সে সম্পর্কে কোনো নির্দেশনা দেয়া হয়নি । আলোচ্য আয়াতে এ সম্পর্কে যথা নির্দেশনা দানের মাধ্যমে তাই ওই আয়াতটি রহিত (মনসুখ) করা হয়েছে । বোখারীর “তারিথ' গ্রন্থে উদ্ধৃত হয়েছে, হজরত সাঈদ ইবনে যোবায়ের বর্ণনা করেছেন_ আলোচ্য আয়াতের মাধ্যমে রসুল স. কে খুমুসের অধিকার দেয়া হয়েছে এবং তা কাকে কাকে দিতে হবে সেকথাও বলে দেয়া হয়েছে। ইঙ্গিতে এ কথাও বলে দেয়া হয়েছে যে, অবশিষ্ট চার অংশ বন্টন করতে হবে মুজাহিদগণের মধ্যে ৷ কোনো কোনো আলেম মনে করেন, আলোচ্য আয়াতটি অবতীর্ণ হয়েছে “কাইনুকা' যুদ্ধের সময় । বদর যুদ্ধের প্রায় একমাস পর ১৫ই শাওয়াল ওই যুদ্ধ সংঘটিত হয়েছিলো । বায়হাকী তীর “দালায়েল' পুস্তকে হজরত সাঈদ ইবনে কা'ব থেকে এ রকমই বর্ণনা করেছেন। হজরত সাঈদ ইবনে মুসাইয়্যেব থেকেও এ রকম বর্ণনা এসেছে। কিন্তু প্রকৃত কথা এই যে, বদর যুদ্ধের সময়েই প্রথমে সুরা আন্ফালের প্রথম আয়াতটি অবতীর্ণ হয়েছিলো এবং তখনই অল্প সময়ের ব্যবধানে আলোচ্য আয়াতটি অবতীর্ণ হয়। আর সঙ্গে সঙ্গে রহিত হয়ে যায় আগের আয়াতটি । মাসআলাঃ একমত্যাগত অভিমত এই যে, অবশিষ্ট চার অংশ বণ্টন করতে হবে যোদ্ধাদের মধ্যে, যারা যুদ্ধ করে গণিমত অর্জন করেছে । খলিফা বা শাসক একজন যোদ্ধাকেও তার অংশ থেকে বঞ্চিত করতে পারবে না। কিন্ত কোনো যোদ্ধার সরাসরি আঘাতে নিহত শত্রুর পোশাক, অস্ত্রশস্ত্র ইত্যাদি কে পাবে সে সম্পর্কে আলেমগণের মতপৃথকতা রয়েছে। তাফসীরে কারী |||. 2|10018,00

— পৃষ্ঠা ১৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।