Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 05
/ ৬৬৩
📝 লেখা 📖 পিডিএফ

আসার পর দেখা হলো হজরত আব্বাসের সঙ্গে। তিনি বললেন, হে আলী! তুমি আমাকে এমন অধিকার থেকে বঞ্চিত করলে, যা আমি আর কখনো ফিরে পাবো না। তাই হয়েছিলো । এরপর থেকে আমাকে আর কখনো রসুল স. এর অংশ বণ্টনের জন্য ডাকা হয়নি । হজরত ইবনে আব্বাস বলেছেন, হজরত ওমর আমাদের বংশের লোকদের বিবাহ -শাদী ও আমাদের খণ পরিশোধের জন্য খুমুসের অংশ প্রদান করতেন। পরে তিনি তা বন্ধ করে দেন। সম্ভবতঃ হজরত ওমর তার খেলাফতের শেষ বছর থেকেই হজরত আলীর পরামর্শক্রমে রসুল স. এর স্বজনদের খুমুসের অংশ প্রদান বন্ধ করে দিয়েছিলেন। এতে করে বুঝা যায় যে, রসুল স. এর পৃথিবী পরিত্যাগের পরেও প্রথম ও দ্বিতীয় খলিফা তার স্বজনদের অংশ দান করতেন । আর এক্ষেত্রে ধনী-নির্ধনের কোনো প্রশ্ন ছিলো না। কিন্ত রসুল স. যেমন প্রয়োজনবোধে এক খাতের অর্থ অন্য খাতে ব্যয় করার অধিকারী ছিলেন, তেমনি প্রতিনিধিত্র সূত্রে ওই অধিকার সংরক্ষণ করতেন তার খলিফাগণও | আর তাই হজরত আলীর পরামর্শে হজরত ওমর তার খেলাফতের শেষ বছরে রসুল স. এর স্বজনদের অংশ আর দেননি । পরবর্তী খলিফাদ্য়ও ওই অংশটি আর পুনরুজ্জীবিত করেননি। আর এতে করে তারা অন্যায় কাজও করেননি । কারণ তারা তা করেছিলেন শরিয়তের সীমা রেখার মধ্যেই । ইমাম আবু ইউসুফ লিখেছেন, আমাকে আতা ইবনে সায়েব বলেছেন, খলিফা ওমর ইবনে আবদুল আজিজ জাবিল কুরবার (রসুল স. এর স্বজনের) অংশ বনী হাশেমকে দিতেন। কারণ, তার খেলাফতের সময় তিনি জাবিল কুবরার অংশ দান করা জরুরী মনে করেছিলেন । আমি বলি, এ রকম করার কারণ হচ্ছে, খলিফা ওমর ইবনে আবদুল আজিজকে বনী হাশেম নির্ভরযোগ্য মনে করতেন । ইবনে মুসাইয়্যেব বর্ণনা করেছেন, রসুল স. জাবিল কুরবার অংশ বনী হাশেম এবং বনী মুত্তালিবকে দিতেন । কিন্তু বনী আবদুস শামস্‌ ও বনী নওফেলকে দিতেন না। হজরত আবু বকর জাবিল কুরবার অংশ দিতেনই না। কিন্তু হজরত ওমর দিতেন। তার পরের খলিফাগণও দিতেন । এই বর্ণনার মাধ্যমে প্রতীয়মান হয় যে, খলিফাগণ কখনও জাবিল কুরবার অংশ দিতেন, কখনও দিতেন না। আর এই দলিল আমাদের অভিমতের পক্ষে । মতভেদঃ আলোচ্য আয়াতে মালে গণিমতের এক পঞ্চমাংশ যে আল্লাহ্‌র সে কথা স্পষ্ট করে বলা হয়েছে এবং এই অংশ কিভাবে বন্টন করতে হবে, সে কথা বলে দেয়া হয়েছে। কিন্তু বাকী চার অংশ কিভাবে কাদের মধ্যে বন্টন করা হবে সে কথা স্পষ্ট করে বলা হয়নি। তবে এ কথা অনুমান করা যায় যে, বাকী চার অংশ বন্টন করতে হবে ওই সকল যোদ্ধাদের মধ্যে যারা যুদ্ধের মাধ্যমে গণিমত |, 2100118,00 আসার মাহারী/১৩৫

— পৃষ্ঠা ১৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।