Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 05
/ ৬৬৩
📝 লেখা 📖 পিডিএফ

মোহাম্মদ বিন খুজাইমা সূত্রে তাহাবী কর্তৃক বর্ণিত হয়েছে, মোহাম্মদ বিন পর হজরত আলী রসুল স. এর স্বজনদের অংশ সম্পর্কে কি বিধান দিয়েছিলেন? আবু জাফর বললেন, আল্লাহ্র শপথ! এ ব্যাপারে হজরত আলী ছিলেন হজরত আবু বকর এবং হজরত ওমরের পূর্ণ অনুসারী । ইবনে ইসহাক বলেন, এ ব্যাপারে আপনার অভিমত কি? তিনি বললেন, ইরাকবাসীরা ছিলেন হজরত আলীর পূর্ণ অনুসারী । আর হজরত আবু বকর এবং হজরত ওমরের বিরোধিতার অপবাদ যেনো কেউ না দিতে পারে, সে কারণেই হজরত আলী এ রকম করেছিলেন । এ কথাটি সকলে অনুধাবন করতে পারেননি । তাই কেউ কেউ তার প্রতি খারাপ ধারণা পোষণ করে । আমি বলি, উপরের বর্ণনাগুলোর মাধ্যমে এ কথাই প্রতীয়মান হয় যে, ইসলামের চার খলিফা কেবল এতিম, মিসকিন ও মুসাফিরের অংশ জারী রেখে- ছিলেন। বন্ধ করে দিয়েছিলেন রসুল স. ও তীর স্বজনদের অংশ। কিন্ত্রী আমি ইতোপূর্বে লিখেছি যে, খুমুসের কোনো অংশকেই খলিফাগণ অবলোপন করেননি । রসুল স. যেমন যে কোনো এক বা একাধিক শ্রেণীকে দান করা এবং অপর এক বা একাধিক শ্রেণীকে দান না করার ব্যাপারে স্বাধীন ছিলেন, খলিফাগণও ছিলেন তেমনই । সুতরাং খলিফাগণ রসুল স. এর স্বজনদেরকে খুমুসের অংশ না দিয়ে থাকলেও এ কথা প্রমাণিত হয় না যে, তারা ওই অংশকে অবলোপন করেছিলেন। রসুল স. যেমন হজরত ফাতেমাকে সর্বাপেক্ষা নিকটজন হওয়া সত্বেও খুমুসের অংশ দেন নি, অধিকতর প্রয়োজনীয় বিবেচনা করে ব্যয় করেছিলেন কেবল আসহাবে সুফফা এবং বদর যুদ্ধের পিতৃহীনদের জন্য_ খলিফাগণের আমলও ছিলো তদ্রীপ ৷ ইমাম আবু হানিফার অভিমতও এ রকম। আবদুর রহমান বিন আবী লায়লার বর্ণনায় এসেছে, হজরত আলী বলেছেন, আমি একবার নিবেদন করলাম, হে আল্লাহ্র রসুল! খুমুসে আপনার স্বজনদের যে ংশ রয়েছে, সেই অংশ বন্টনের দায়িত্ব আপনি আমার উপর অর্পণ করুন। সুশৃংখলভাবে বন্টন করার উদ্দেশ্যেই আমি এই দায়িতৃটি স্কন্ধে নিতে চাই । রসুল স. দয়া করে আমার নিবেদন মঞ্ুর করলেন। তখন থেকে আমিই বন্টন করতে শুরু করলাম তার স্বজনদের অংশ। পরে হজরত আবু বকর ও হজরত ওমরও তাদের শাসনকালে আমাকে ওই দায়িত্ব দিয়েছিলেন । হজরত ওমরের খেলাফতের শেষ বছর বিপুল পরিমাণ গণিমত উপস্থিত হলো। আমি বললাম, হে আমিরুল মুমিনীন! এ বছর রসুল স. এর স্বজনদের কোনো অর্থ সম্পদের প্রয়োজন হবে না। আপনি বরং দুঃস্থ ও অভাবপ্রস্ত মুসলমানদের মধ্যে ওগুলো দান করে দিন। হজরত ওমর আমার প্রস্তাব গ্রহণ করলেন। আমি তার দরবার থেকে বেরিয়ে ভাফনীরে যাধহারী/১৩৪ নু ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ১৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।