Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 05
/ ৬৬৩
📝 লেখা 📖 পিডিএফ

অবলোপন করেছিলেন রসুল স. এবং তার স্বজনদের অংশ । আর জারি রেখে- ছিলেন এতিম, মিসকিন এবং মুসাফিরের অংশ । উন্লেখ্য যে, খলিফাগণের আমল অবশ্য অনুসরণীয় । হেদায়া রচয়িতা এ কথাও লিখেছেন যে, চার খলিফার এই সিদ্ধান্তটির বিরুদ্ধে সাহাবীগণও কিছু বলেন নি। ফলে সিদ্ধান্তটি হয়ে গিয়েছে একমত্যসন্তুত। কিন্তু বাগবী লিখেছেন, রসুল স. এর মহাতিরোধানের পর খলিফাগণ তার স্বজনদেরকে খুমুসের অংশ দিয়েছিলেন। আর এ ব্যাপারে তারা ধনী ও নির্ধনের মধ্যে কোনো পার্থক্য করেননি। রসুল স. এর পিতৃব্য হজরত আব্বাস ছিলেন বিত্তশালী । তৎসব্বেও তাকে খুমুসের অংশ দেয়া হয়েছিলো । কিতাবুল খেরাজ গ্রন্থে কালাবীর মাধ্যমে আবু সালেহ সূত্রে বর্ণিত হয়েছে, হজরত আবদুল্লাহ্‌ ইবনে আব্বাস বলেছেন, রসুল স. এর পৃথিবীর জীবনে খুমুসকে পাচ ভাগে ভাগ করা হতো--_ এক ভাগ রসুল স. এর জন্য, এক ভাগ তার স্বজনদের জন্য এবং বাকী তিন ভাগ পিতৃহীন, দরিদ্র এবং পথচারীদের জন্য । তার মহাতিরোধানের পর হজরত আবু বকর সিদ্দিক, হজরত ওমর ইবনে খাত্তাব এবং হজরত ওসমান ইবনে আফফান, রসুল স. ও তার স্বজনদের অংশ অবলোপন করেন। জারী রাখেন বাকী তিনটি অংশ | হজরত আলীও তা অনুসরণ করেন। মোহাম্মদ বিন ইসাহাকের মাধ্যমে জুহুরী সুত্রে ইমাম আবু ইউসুফ এর বিপরীত বর্ণনাও এনেছেন। বর্ণনাটি এই-_ একবার নাজদা হজরত ইবনে আব্বাসকে লিখলেন সম্মানিত হজরত! খুমুসের অন্তর্ভুক্ত রসুল স. এর স্বজনদের অংশ কাকে দেয়া যাবে বলে আপনি মনে করেন? এর উত্তরে হজরত ইবনে আব্বাস লিখলেন, আমাদেরকে । কিন্তু খলিফা ওমর ইবনে খান্তাব এ কথা স্বীকার করেননি । আমাদের বংশের বিবাহ-শাদী, খণ পরিশোধ, পারিচারক-পরিচারিকা হিসেবে গোলাম বাদী কোনো কিছুই আমাদেরকে দিতে স্বীকৃতি হননি। অথচ আমি মনে করি, ওগুলো আমাদের প্রাপ্য ছিলো । ইমাম আবু ইউসুফ আরো লিখেছেন, কায়েস বিন মুসলিম সুত্রে এসেছে, হাসান বিন মোহাম্মদ বিন হানাফিয়্যা বলেছেন, রসুল স. এর মহাপ্রস্থানের পর তার এবং তার স্বজনদের অংশ সম্পর্কে মতপার্থক্য সৃষ্টি হয়। কেউ কেউ বলেন, রসুল স. এর অংশ পাবেন তার খলিফা । আর রসুল স. এর স্বজনদের অংশ তাদেরকেই দিতে হবে । আবার কেউ কেউ বলেন, রসুল স. এর অংশ পাবেন তার খলিফাগণ এবং রসুল স. এর স্বজনদের অংশ পাবেন খলিফাগণের স্বজনেরা । শেষে সকলে এই সিদ্ধান্তে একমত হন যে, রসুল স. এর স্বজনের অংশ খরচ করা হবে সমরাস্ত্র এবং সমরাশ্ব ক্রয়ের জন্য । কায়েস বিন মুসলিম সূত্রে তাহাবীও এ রকম বর্ণনা এনেছেন। ওই বর্ণনায় অতিরিক্ত এ কথাটিও ব্য়েছে ষে__- এ রকম ঘটনা ঘটেছিলো হজরত আবু বকর এবং হজরত ওমরের খেলাফতের সময় । ||| 211 0019,00] পক্পীে মাহা

— পৃষ্ঠা ১৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।