আমি বলি, উপরে বর্ণিত দু'টি দলিলই দুর্বল। সকল অবস্থায় বনী মুত্তালিব ছিলো বনী হাশেমের সাহায্যকারী ও পৃষ্ঠপোষক । তাই রসুল স. গোত্র দুটোকে একীভূত করেছিলেন । ওই একীভূতির মধ্যে আবদে মান্নাফের বংশধর ও আত্মীয় হওয়ার বিষয়টি অর্তভূত ছিলো না। ওই একীভূতির কারণে সদ্কার সম্পদ বনী হাশেমের প্রতি হারাম করে দেয়ার সঙ্গে সঙ্গে বনী মুত্তীলিবের জন্য তা হারাম করে দেয়া হয়েছিলো । এই বিষয়টিও নির্ভরশীল ছিলো আবদে মান্নাফের বংশধর হওয়া না হওয়ার উপর | এরপর এ রকম বললে ভুল হবে যে, রসুল স. এর বংশগত নৈকট্য বনী হাশেমের সঙ্গে যেরূপ ছিলো, ঠিক সেরূপই নৈকট্য ছিলো বনী মুত্তালিবের সঙ্গে। দাদার বংশ নিশ্চয় দাদার ভাইয়ের বংশ অপেক্ষা অধিকতর নিকটবর্তী । যদি বলা যায়, আলোচ্য আয়াতে উল্লেখিত রসুলের স্বজন অর্থ তার সকল স্বজন নয়__ তবু কথা থেকে যায় যে সেই স্বজনদের সংখ্যা কিন্ত নিরূপণ করা হয়নি। সুতরাং তাদের সংখ্যা বাড়তে অথবা কমতেও তো পারে। আর খুমুসের ংশগ্রহণকারীদের নির্বাচন রসুল স. এর উপর নির্ভরশীল হলেও এ কথা বলা যেতে পারে না যে, তার মহাপ্রস্থানের পর তার সিদ্ধাত্তদানের ওই ধারাবাহিকতা অবলুপ্ত হয়ে যাবে। বরং এ কথা বলাই সমীচীন হবে যে, ওই ধারাবাহিকতা অবশ্যই বহন করবেন তার খলিফাবৃন্দ। তাছাড়া সদকা ও মালে গণিমতের খুমুসের মধ্যে রয়েছে এতিম, মিসকিন ও মুসাফিরের অংশ । কোরআন মজীদেও এগুলোর স্পষ্ট উল্লেখ এসেছে। সুতরাং দানের ধারাবাহিকতা তো চলতেই অনুসরণে পরবর্তী সময়ে দান করে যেতে থাকবেন তীর স্থলাভিষিক্ত খলিফাবৃন্দ । আত্মীয় স্বজনের হক যদি রসুল স. কে প্রদান করা হয়েও থাকে, তবু তার অর্থ এই নয় যে, রসুল স. পৃথিবী থেকে চলে যাওয়ার পর তাদের হক নষ্ট হয়ে যাবে। এভাবে রসুল স. এতিম, মিসকিন ও মুসাফিরকেও তার পছন্দমত দান করতেন। পছন্দমত দান করার অধিকার তার ছিলো । কিন্তু ওই সম্পদের মালিক তিনি ছিলেন না। ওই সম্পদের হকদার ছিলো এতিম, মিসকিন ও মুসাফিরেরা । রসুল স.এর মহাপ্রস্থানের পর তাদের হক পরিশোধের দায়িত্ব তো স্বাভাবিকভাবেই তার প্রতিনিধিদের উপর বর্তায়। তাই আলেমগণের একমত্য এই যে, রসুল স. এর পৃথিবী পরিত্যাগের পর তার স্বজনদের অংশ বিলুপ্ত হবে না, বরং তাদের অংশ বন্টনের দায়িত্ব এসে পড়বে খলিফাগণের উপর । খোলাফায়ে রাশেদীনের আমলঃ খোলাফায়ে রাশেদীনের আমলকে আলেম- গণের প্রতিটি দল তাদের নিজেদের অভিমতের প্রমাণ হিসেবে উপস্থিত করেছেন। হেদায়া রচয়িতা লিখেছেন, খোলাফায়ে রাশেদীন খুমুসের পাচটি অংশের মধ্যে দু'টি অংশ অবলোপন করেছিলেন এবং কার্ধকর রেখেছিলেন তিনটি অংশ। তাফসীরে £ মবষ্জ্ং ||]|||.811100118.0া।
— পৃষ্ঠা ১৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।