দিয়েছিলেন কিন্তু বনী আবদুস শামস এবং বনী নওফেলকে দেননি । অথচ বনী মুস্তালিবের মতো তারাও ছিলো বনী হাশেমের গোত্রভূত | রসুল স. তখন হাতের আঙ্গুলগুলো পরস্পরের মধ্যে প্রবিষ্ট করে দেখিয়ে বলেছিলেন, বনী মুত্তালিব ইসলাম প্রতিষ্ঠার পূর্বে ও পরে এভাবে আমার সঙ্গে সম্পৃক্ত। এই হাদিসের মাধ্যমে স্পষ্ট প্রমাণিত হয়েছে যে, কেবল বংশীয় নৈকট্যই খুমুসের অংশ লাভের যোগ্যতা নয়। সুখে-দুঃ্খে, অনুকূল প্রতিকূল সকল অবস্থায় রসুল স. কে সহায়তা প্রদান করাই খুমুসের অংশ লাভের প্রকৃত যোগ্যতা । রসুল স. এর মহাপ্রস্থানের পর তাকে সাহায্য করার সুযোগ আর নেই। তাই তারা আর খুমুসের অংশীদার নন। হেদায়া রচয়িতার এই দলিলটি দুর্বল। ইতোপূর্বেও সে কথা বলা হয়েছে। তাহাবী লিখেছেন, বংশগত নৈকট্যই খুমুস লাভের প্রধান যোগ্যতা । কিন্তু এই বংশগত নৈকট্য বিশেষ বিশেষ স্বজনের জন্য নির্ধারিত। আর এই নির্ধারণ সম্পুর্ণতঃই রসুল স. এর সিদ্ধান্তের উপর নির্ভরশীল । তার সিদ্ধান্তনুসারেই বনী মুত্তালিব খুমুসের অধিকারী বলে বিবেচিত হয়েছিলেন এবং বনী আবদুস শামস ও বনী নওফেল। বিবেচিত হয়েছিলো অনুপযুক্ত বলে। রসুল স. এর পৃথিবী পরিত্যাগের পর এ রকম নির্ধারণের অবকাশ আর নেই । কারণ সিদ্ধান্তদাতা এখন অনুপস্থিত। তাই তার স্বজনের অংশও এখন অবলুপ্ত। এভাবে রসুল স. নিজের জন্য যা গ্রহণ করতেন তা গ্রহণ করার অবকাশও আর নেই। কারণ তিনি পৃথিবীর প্রয়োজন থেকেও এখন সম্পূর্ণ মুক্ত । তাহাবী তার অভিমতের পক্ষে প্রমাণ পেশ করেছেন অন্য একটি পদ্ধতিতে । সেটি হচ্ছে__ রসুল স. এর স্বজন বলতে বুঝানো হয়েছে সকল স্বজনকে । কাউকে কাউকে স্বজন বলে নির্দিষ্ট করা হয়নি। কিন্তু তিনিই স. বনী হাশেম এবং বনী মুত্তালিবকে খুমুসের অংশ দিয়েছেন। বনী নওফেল এবং বনী উমাইয়াকে কিছুই দেননি। যাদেরকে দিয়েছিলেন তাদের সংখ্যাও ছিলো স্থিরকৃত। ওই স্থিরকৃত ব্যক্তিদের কেউ কেউ ছিলেন বিত্তশালী আবার কেউ কেউ ছিলেন বিত্তহীন। আবার যাদেরকে অংশ দেননি তাদের সংখ্যাও ছিলো সুনির্ধারিত। বিত্তশালী ও বিত্তহীন ছিলো তাদের মধ্যেও । এতে করে বুঝা যায় ওই সম্পদ ছিলো রসুল স. এর নিজের। তাই তিনি যাকে পছন্দ করতেন তাকে দান করতে পারতেন। যেমন, মালে গণিমত থেকে কিছু কিছু সামগ্রী তিনি ইচ্ছেমত গ্রহণ করতে পারতেন। পৃথিবী থেকে চলে যাবার পর পছন্দমত গ্রহণ করা এবং পছন্দমত দান করার অবকাশটি আর নেই । ফলে, নিজের জন্য পছন্দমত গ্রহণ এবং পছন্দমত দান এখন আর সম্ভব নয় । তাহাবী লিখেছেন, এমতো অভিমত পোষণ করেছেন ইমাম আবু হানিফা, ইমাম আবু ইউসুফ এবং ইমাম মোহাম্মদ । |, 2100118,00] শিকসীল মযহার/১৬৯
— পৃষ্ঠা ১৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।