জন্য বৈধ নয় । উটের এই পশমটির পরিমাণও নয়। খুমুস অর্থ মালে গণিমতের এক পঞ্চমাংশ। পাচ অংশের পঞ্চমতম অংশ__ এ রকম নয়। এতে করে বুঝা যায়, রসুল স. তার ইচ্ছেমতো খুমুসের সম্পদ নির্ধারণ করতে পারতেন। মাসআলা ঃ রসুল স. এর মহাপ্রস্থানের পরেও খুমুসের বিধান অবশিষ্ট রয়েছে কিনা-_ সে সম্পর্কে আলেমগণের মধ্যে মতপৃথকতা রয়েছে। ইমাম শাফেয়ী বলেছেন, রসুল স. তার পৃথিবীর জীবনে নিজের জন্য রক্ষিত খুমুসের অংশ থেকে মুসলমানদের উন্নতির জন্য এবং ইসলামের প্রসারের জন্য ব্যয় করতেন। জেহাদের জন্য ক্রয় করতেন যুদ্ধ পোশাক এবং ঘোড়া । ইব্রাহিমের বর্ণনাসূত্রে আমুস উল্লেখ করেছেন, হজরত আবু বকর এবং হজরত ওমর তাদের খেলাফতের সময় খুমুসের অংশ থেকে ক্রয় করতেন যুদ্ধান্ত্র এবং যুদ্ধাশ্ব। কাতাদার বর্ণনায় এসেছে, আল্লাহ্র রসুল হওয়ার কারণে রসুল স, খুমুসের সম্পদ ব্যয় করার অধিকারী ছিলেন। শাসক হিসেবে নয়। ইমাম আবু হানিফা বলেছেন, রসুল স. এর পৃথিবী পরিত্যাগের পর আর কেউ খুমুসের অধিকার পাবে না। কারণ ওই অধিকার ছিলো রসুল হওয়ার কারণে । তিনিই সর্বশেষ রসুল । তাই তার মহা অন্তর্ধানের সঙ্গে সঙ্গে খুমুসের বিধানটিও অন্তর্থিত হয়েছে। আলোচ্য আয়াতেও স্পষ্ট করে বলা হয়েছে রসুলের কথা । তার স্থলাভিষিক্তদের কথা এখানে নেই । রসুল স. তার ইচ্ছেমতো খুমুস গ্রহণ করতে পারতেন । যেমন তিনি বদরের যুদ্ধে মামবাহ্ বিন হাজ্জাজের জুলফিকার নামক তরবারীটি পছন্দ করে নিয়েছিলেন। আবার খায়বার যুদ্ধবন্দীদের মধ্য থেকে ইহুদী হুয়াই বিন আখতাবের কন্যা হজরত সাফিয়াকে নিজের জন্য পছন্দ করে নিয়েছিলেন। জননী আয়েশা থেকে যথাসূত্রে (সহিহ সনদে) আবু দাউদ ও হাকেম এ রকম বর্ণনা করেছেন। তাই আলেমগণের এঁকমত্য এই যে, রসুল স. এর পর কোনো মুসলমান শাসক কিংবা খলিফা এ রকম পছন্দ করার অধিকার রাখেন না। আর খুমুস গ্রহণ করার অধিকারও রসুল স. ছাড়া অন্য কারো নেই। মাসআলাঃ রসুল স. এর মহাপ্রয়ানের পর তার স্বজনেরাও আর খুমুসের অংশ পাবেন না। ইমাম আবু হানিফা বলেছেন, রসুল স. এর পৃথিবী পরিত্যাগের পর তার স্বজনদের অংশও অবলুপ্ত হয়েছে। হানাফী মতাবলম্বীগণ বিভিন্ন দলিল প্রমাণের মাধ্যমে এ কথাটি প্রমাণ করেছেন। হেদায়া রচয়িতা লিখেছেন, নিকটাত্মীয় হওয়ার কারণে রসুল স. এর স্বজনেরা খুমুসের অংশ পেতেন না। পেতেন রসুল স. এর সাহায্যকারী হিসেবে । মূর্খতা ও ইসলাম উভয় যুগে বনী হাশেম ছিলেন রসুল স. এর একনিষ্ঠ সাহায্যকারী । একারণেই খুমুসের অধিকার লাভ করেছিলেন তারা । ইতোপূর্বে হজরত যোবায়ের বিন মৃতয়েমের হাদিসে এ কথাটি উল্লেখ করা হয়েছে! বলা হয়েছে, তিনি স. বনী মুত্তালিবকে খুমুসের অংশ তফসীরে মামহরী/১৩০ 1||||| 8|100|1 8.0
— পৃষ্ঠা ১৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।