উপরোক্ত হাদিসসমূহের মাধ্যমে প্রতীয়মান হয় যে, রসুল স.চারটি শ্রেণীর মধ্যে সকল শ্রেণীকে খুমুসের অংশ দান করেন নি। যেমন তিনি স. একবার খুমুসের অংশ দান করেছিলেন আসহাবে সুফ্ফা এবং বদর যুদ্ধের পিতৃহীন- দেরকে। অথচ হজরত ফাতেমা ছিলেন তার সর্বাপেক্ষা নিকট স্বজন। ইমাম শাফেয়ীর অভিমত হচ্ছে, এতিম ও মিসকিনকে দিতে হবে আলাদাভাবে । স্বজনদের অংশ থেকে নয়। ইমাম আবু ইউসুফ তার কিতাবুল খেরাজ গ্রন্থে আশ্আস বিন সাওয়ারের মাধ্যমে আবু যোবায়ের সূত্রে হজরত জাবের বিন আবদুল্লাহর যে বর্ণনা উদ্ধত করেছেন, তা আমাদের অভিমতের পরিপোষক। হজরত জাবের বলেছেন, রসুলুল্লাহ্ স. খুমুসের অংশ থেকে যোদ্ধাদের জন্য বাহন ক্রয় করতেন। এবং কখনো কখনো সাংসারিক প্রয়োজনও মেটাতেন। পরবর্তী সময়ে বিপুল পরিমাণ গণিমতের সম্পদ আসতে শুরু করলো । তখন তিনি স. খুমুসের অংশ থেকে এতিম মিসকীন ও মুসাফিরদের জন্য খরচ করতে শুরু করলেন। আমি বলি, খুমুসের উপর আল্লাহ্ ছাড়া অন্য কারো কোনো প্রকার মালিকানা নেই। আর আল্লাহই তা রসুল স. কে খরচ করার পূর্ণ অধিকার দিয়েছেন। তাই রসুল স. তার ইচ্ছানুসারে খরচ করতে পারতেন। যতোটুকু ইচ্ছা করতেন নিজের জন্য রাখতেন, যতটুকু ইচ্ছা খরচ করতেন স্বজনদের জন্য। অথবা এতিম, মিসকীন কিংবা মুসাফিরের জন্য । এখানে তিনটি শব্দের শুরুতে “লাম' অক্ষরটি ব্যবহৃত হয়েছে তিন রকম অর্থে। “লিল্লাহি'তে মালিকানা অর্থে, “লির্ রসুলি'তে খরচ করার অধিকার অর্থে এবং “লি জিলকুরবা'তে গ্রহণের অধিকার অর্থে । আর এই খরচ করার অধিকারের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে অবশিষ্ট তিনটি শ্রেণী__এতিম, মিসকিন ও মুসাফির । অর্থাৎ এই তিনটি শ্রেণীও স্বজনদের মতো তিনটি খরচের ক্ষেত্র। এভাবে এই চারটি ক্ষেত্রে ইচ্ছামতো খরচ করার অধিকার দেয়া হয়েছে রসুল স.কে। আর স্বজনদের মধ্যে তার পরিবার পরিজনেরাও পড়েন। আবার পরিবার পরিজনের বাইরের সদস্যরাও পড়েন। তারা আবার এতিম, মিসকিন কিংবা মুসাফিরও হতে পারেন। যাই হোক, এ সকল খরচ নির্বাহের জন্য তিনি খুমুস বা এক পঞ্চমাংশ ছাড়া গণিমতের সম্পদ থেকে অতিরিক্ত কিছু গ্রহণ করতেন না। অর্থাৎ আল্লাহতায়ালার মালিকানা ছাড়া অন্য কারো মালিকানায় হস্তক্ষেপ করতেন না। ওমর ইবনে আমবারের বর্ণনাসূত্রে আবু দাউদ উল্লেখ করেছেন, একবার রসুল স. উটের শরীর থেকে একটি চুল উঠিয়ে নিয়ে বললেন, যুদ্ধলব্ধ সম্পদ থেকে খুমুস ব্যতীত এই পশমের পরিমাণ সম্পদও আমার জন্য হালাল নয়। আর এই খুমুসও অবশেষে তোমাদের মধ্যেই বণ্টন করে দেয়া হয়। আমর ইবনে শোয়াইবের মাধ্যমে হাদিসটি বর্ণিত হয়েছে এভাবে __ রসুল স. ৯ ূ |. 21001] 8.00 শক মবহারী/১২৯
— পৃষ্ঠা ১২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।