Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 05
/ ৬৬৩
📝 লেখা 📖 পিডিএফ

হজরত ফাতেমা তখন শয্যা গ্রহণ করেছিলাম । রসুল স. এর আগমনের কথা বুঝতে পেরে আমরা তাড়াতাড়ি উঠে বসলাম । তিনি স. বললেন, ওভাবেই শুয়ে থাকো এ কথা বলে তিনি স, এসে উপবেশন করলেন আমাদের দু'জনের মাঝখানে । তার পবিত্র হাটু আমার পৃষ্ঠদেশ স্পর্শ করেছিলো । আমি অনুভব করছিলাম তাঁর পবিত্র পা শীতল । তিনি স. বললেন, তোমাদেরকে আমি এমন একটি আমলের কথা বলে দেবো, যা পরিচারক লাভ করা অপেক্ষা উত্তম। আমলটি হচ্ছে__ তেত্রিশবার সুবহানাল্লাহ, তেত্রিশবার আলহামদুলিল্লাহ্‌ এবং চৌত্রিশবার আল্লাহু আকবার | মুসলিমের বর্ণনাটি এ রকম__ হজরত ফাতেমাকে উদ্দেশ্য করে রসুল স. বললেন, আমি কি তোমাদেরকে এমন আমলের কথা বলবো, যা খাদেম লাভ করা অপেক্ষা উত্তম? তোমরা নামাজের সময় এবং শয্যা গ্রহণের সময় এই আমলটি কোরো-__সুবহানাল্লাহ্‌ তেত্রিশবার, আলহামদুলিল্লাহ তেত্রিশবার এবং আল্লাহু আকবার চৌত্রিশবার | তাহাবীর বর্ণনায় এসেছে, হজরত আলী একবার হজরত ফাতেমাকে বললেন, আল্লাহ্‌্পাক তোমার জনককে স্বচ্ছলতা দান করেছেন। গণিমত হিসেবে তার নিকট এসেছে কয়েকজন ক্রীতদাসী ও ক্রীতদাস খাদেম হিসেবে তুমি তাদের একজনকে চেয়ে নিয়ে এসো । হজরত ফাতেমা তখন রসুল স. এর নিকটে গিয়ে একটি খাদেমের আবদার করলেন। রসুল স. বললেন, আমার সর্বহারা সহচরেরা (আহলে সুফফারা) অনাহারে থাকবে, আর আমি তোমাদেরকে খাদেম দান করবো-__এটা কি করে সম্ভব (গোলাম এবং বাদী বিক্রয় করে সর্বহারাদের আহারের সংস্থান করাই বেশী জরুরী, যেহেতু আহার্য ক্রয়ের জন্য নগদ অর্থ আমার কাছে নেই)। হে আমার প্রিয় আত্মজা! হজরত জিবরাইল আমাকে একটি আমলের কথা বলে দিয়েছেন। ওই আমলটি গোলাম বা বাদী অর্জন অপেক্ষা উত্তম। আমলটির কথা আমি কি তোমাদেরকে জানাবো না? অবশ্যই জানাবো । তোমরা শয্যা গ্রহণের প্রাক্কালে দশ বার সুবহানাল্লাহ, দশবার আলহামদুলিল্লাহ এবং দশবার আল্লাহু আকবার পড়ে নিয়ো । ফজল বিন হোসাইন বিন ওমর বিন হাকিম সূত্রে তাহাবী বর্ণনা করেছেন, ফজলের মা বলেছেন, আমি একবার আমার মায়ের সঙ্গে হজরত ফাতেমার খেদমতে উপস্থিত হলাম | তিনি আমাদেরকে নিয়ে উপস্থিত হলেন রসুল স. এর দরবারে । রসুল স. তখন কোনো এক জেহাদ থেকে প্রত্যাবর্তন করেছেন। সঙ্গে গণিমত হিসেবে এনেছেন কতিপয় দাস-দাসী। হজরত ফাতেমা প্রার্থী হলেন একটি গোলামের জন্য । তিনি স. বললেন, এ ব্যাপারে বদর যুদ্ধের শহীদগণের অপ্রাপ্ত বয়স্ক সন্তান-সন্ততিদের অধিকার তোমার চেয়ে বেশী । তাফঙাপুর মাযহারী/১২৮ ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ১২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।