Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 05
/ ৬৬৩
📝 লেখা 📖 পিডিএফ

সংখ্যা অনেক হয়, তবে প্রতিটি শ্রেণী থেকে দান করতে হবে তিনজনকে । আয়াতে রসুল স. এর স্বজনদেরকে বিশেষভাবে চিহিত করা হয়েছে। বলা হয়েছে, 'লিজিল কুরবা।' এই বাক্যাংশটির প্রথমে ব্যবহৃত লাম অক্ষরটি সেই বিশেষত্তের প্রমাণ । সুতরাং গণিমতের এক পঞ্চমাংশ আলাদা করে নিয়ে প্রথমেই দিতে হবে স্বজনদেরকে_ সম্পদ বেশী-কম যাই হোক না কেনো । উল্লেখ্য যে, “লিজিল কুরবা' কথাটি বহুবচন বোধক নয়। অর্থাৎ স্বজন বুঝাতে এখানে বহুবচনের শব্দরূপ ব্যবহৃত হয়নি। কিন্তু ইয়াতিম ও মিসকিনের ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে বহুবচনের শব্দরূপ (ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি)। ইমাম আজম এবং আমাদের অভিমত হচ্ছে, এখানে প্রতিটি শ্রেণীর উল্লেখের শুরুতে লাম অক্ষরটি ব্যবহৃত হয়েছে শ্রেণীগুলোকে স্বতন্ত্ররূপে চিহিত করার জন্য । এভাবে চিহ্নিত করা হয়েছে তাদের মালিকানা বা স্বত্‌ নিধরিণের জন্য নয়। এভাবে এ কথাটিই বলে দেয়া উদ্দেশ্য যে-_এই চারটি শ্রেণী স্বজন, পিতৃহীন, দরিদ্র, পথচারী) গণিমতের খুমুস লাভের অধিকারী । এই শ্রেণীগুলোর বাইরে অন্য কাউকে খুমুসের অংশীদার করা যাবে না। সুতরাং এখানে ব্যবহৃত “লাম' অক্ষরটি ইস্তেগ্রাকী (নিমজ্জক) নয়। অর্থাৎ বর্ণিত শ্রেণীগুলোকে এখানে একীভূত করা হয়নি, চিহ্নিত করা হয়েছে কেবল আলাদাভাবে । তবে একটি শ্রেণীর অন্তর্ভূক্ত কেউ আবার অন্য তিনটি শ্রেণীর অন্তর্ভুক্তও হয়ে যেতে পারে । যেমন, স্বজন হতে পারে পিতৃহীন, দরিদ্র অথবা মুসাফির অথবা পথচারী । পিতৃহীনও তেমনি হতে পারে একাধারে স্বজন, দরিদ্র এবং পথচারী । এভাবে দরিদ্র ও পথচারী ও দুই তিন বা চারটি শ্রেণীর গুণসম্পন্ন হয়ে যেতে পারে। এমতোক্ষেত্রে একজনকে একটি শ্রেণীর মধ্যেই সীমাবদ্ধ রাখা উচিত। নতুবা সে দুই তিন বা চার অংশ পাবে। তখন ব্যাপারটি হয়ে যাবে মিরাসের অংশ পাওয়ার মতো। ওয়ারিশ বা উত্তরাধিকারীরা কখনো কখনো একবার তার অংশ লাভ করার পর পুনরায় অন্যভাবে অংশ পায়। যেমন কোনো মহিলার স্বামী যদি তার চাচাতো ভাই হয় তবে সে চাচার অংশ যেমন লাভ করবে, তেমনি লাভ করবে স্বামীর অংশ । হজরত আলী থেকে বোখারী ও মুসলিম কর্তৃক বর্ণিত হয়েছে, নিজ হাতে আটা পিষতে পিষতে হজরত ফাতেমার হাতে কড়া পড়ে গিয়েছিলো । তিনি একবার সংবাদ পেলেন গণিমত হিসেবে রসুল স. এর নিকটে কতিপয় গোলাম ও বাঁদী এসেছে। এ কথা শুনে তিনি রসুল স. এর গৃহে গমন করলেন । রসুল স. তখন সেখানে ছিলেন না। তাই তিনি হজরত আয়েশাকে জানালেন, প্রয়োজনীয় গৃহকর্ম সম্পাদনের জন্য একটি গোলাম বা বাদীর বিশেষ প্রয়োজন। এ কথা বলে তিনি স্বগৃহে চলে এলেন। ওদিকে রসুল স. তার ঘরে এসে হজরত আয়েশার নিকটে শুনলেন সব কিছু। তৎক্ষণাৎ তিনি স. চলে এলেন আমাদের গৃহে । আমি ও তাফসীরে মাযহারী/১২৭ ॥111.0|1100119.0011

— পৃষ্ঠা ১২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।