Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 05
/ ৬৬৩
📝 লেখা 📖 পিডিএফ

খুমুস দেয়া যাবে না । কিন্তু রসুল স. এর স্বজনদেরকে ধনী-নির্ধন নির্বিশেষে খৃমুস দেয়া যাবে । কেউ কেউ বলেছেন, রসুল স. এর স্বজনদের মধ্যে যারা নিঃস্ব নয়, তাদেরকে খৃমুস দেয়া যাবে না। কিন্তু কথাটি ভুল। কেননা আয়াতে স্পষ্ট করে এ রকম কিছু বলা হয়নি। কিন্তু এতিম, মিসকিন এবং মুসাফিরদের উল্লেখে নিঃস্ব হওয়ার কথা পরিষ্কার অনুমান করা যায়। হজরত আব্বাস ছিলেন বিত্তশালী । তৎসত্বেও রসুল স. তাকে খুমুসের সম্পদ প্রদান করেছিলেন । হাদিস বর্ণনাকারী এবং ইমামগণের একমত্য এই যে, রসুল স. গণিমতের মালকে পাচ ভাগে ভাগ করতেন। চার ভাগ দিয়ে দিতেন যুদ্ধে অংশগ্রহণ- কারীদেরকে । অবশিষ্ট এক পঞ্চমাংশকে তিনি স. পুনরায় ভাগ করতেন পীচটি ভাগে । এক ভাগ রাখতেন নিজের জন্য এবং পরিবার পরিজনের জন্য। ওই অর্থ দিয়ে সংসারের ব্যয় নির্বাহ করতেন তিনি । জেহাদের জন্য ক্রয় করতেন তরবারী ও অশ্ব। অন্য অংশগুলো খরচ করতেন মুসলমানদের মধ্যে সম্প্রীতি স্থাপনের উদ্দেশ্যে। দান করতেন ধনী-নির্ধন নারী-পুরুষ নির্বিশেষে বনী হাশেম ও বনী আবদুল মুত্তালিবকে । কখনো এতিম, মিসকিন ও মুসাফিরকে। এখন কথা হচ্ছে, আলোচ্য আয়াতে উল্লেখিত পাঁচ শ্রেণী ছাড়া অন্য কাউকে খুমুসের সম্পদ দেয়া যাবে কি না এবং এক শ্রেণীর অংশ অন্য শ্রেণীকে দেয়া যাবে কি না অথবা এক শ্রেণীর অংশ ওই শ্রেণীর সকলকে না দিয়ে একজনকে দিলে তা যথার্থ হবে কিনা । যেমন একাধিক এতিম থাকা সত্তেও একজন এতিমকে দিলে তা ঠিক হবে কিনা । ইমাম আজম বলেছেন এ রকম করা যাবে। ইবনে হুম্মাম লিখেছেন এতিম, মিসকিন এবং মুসাফির__ কেউই উজুবী হকদার (আবশ্যিক পাওনাদার) নয়। তাই ওই তিন শ্রেণীর যে কোনো একটি শ্রেণীকে তাদের অংশের সকল সম্পদ দান করলে তা সিদ্ধ হবে। কিন্তু পূর্ববর্তী ও পরবর্তী যুগের কতিপয় আলেম এবং ইমাম শাফেয়ী বলেছেন, ওই তিন শ্রেণীর জন্য নির্ধারিত অর্থ ওই তিন শ্রেণীকেই দিতে হবে । এক শ্রেণীর অংশ অন্য শ্রেণীর অংশের সঙ্গে মেলানো যাবে না। আর সনাক্ত করা সম্ভব হলে প্রতিটি শ্রেণীর সকল সদস্যকে ওই শ্রেণীর জন্য নির্ধারিত সম্পদ সমভাবে বন্টন করে দিতে হবে। কাউকে বঞ্চিত করা যাবে না। গণিমতের অপর চার অংশও তেমনি সকল যোদ্ধাদের মধ্যে নিয়মানুসারে বন্টন করে দিতে হবে। কাউকে বঞ্চিত করা যাবে না। এটা একমত্য । ইমাম শাফেয়ী সকল আত্মীয়স্বজনকে খুমুসের সম্পদ লাভের উপযোগী বলে মনে করেন। বলেন, নিকটাত্রীয়েরা মিরাস বা উত্তরাধিকারের অংশ পায়। দূরের আত্মীয়েরা পায় না। কিন্তু নিকটের ও দূরের সকল আত্মীয়ই খুমুসের অংশ পেতে পারে । মিরাসের ক্ষেত্রে যেমন মেয়েরা একগুণ এবং পুরুষেরা দ্বিগুণ অংশ পায় খুমুসের বেলায়ও তেমনি পাবে। যদি স্বজন, পিতৃহীন, দরিদ্র এবং মুসাফিরের ভাষদারে মাখহারা/১২৩ ॥111.0|1100119.0011

— পৃষ্ঠা ১২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।