অন্তর্ভূক্ত করেননি । কারণ তারা ইসলামের সাহায্যকারী ছিলেন না। হেদায়া রচয়িতার এই অভিমতটি ভুল । ইসলামের সাহায্য করাই যদি রসুল স. এর স্বজন হওয়ার যোগ্যতা হয়, তবে হজরত আব্বাসের চেয়ে হজরত ওসমানই স্বজন হিসেবে অধিকতর উপযুক্ত হতেন। ইসলাম গ্রহণ করেছিলেন তিনি শুরুতেই । আর হজরত আব্বাস ইসলাম গ্রহণ করেছিলেন অনেক পরে- বদর যুদ্ধের পর। এ ছাড়াও অন্যান্য মুহাজির এবং আনসার সাহাবীগণ রসুল স. এর জন্য উৎসর্গ করেছিলেন তাদের জীবন ও সম্পদ । তারা ছিলেন রসুল স. এর সার্বক্ষণিক সঙ্গী ও সাহায্যকারী । তৎসর্ত্বেও খুমুস বন্টনের বেলায় রসুল স. তাদেরকে "স্বজন" হিসেবে গণ্য করেননি । কিন্ত হজরত আব্বাসকে তিনি স. খুমুসের অংশ দিয়েছিলেন। এরপর বলা হয়েছে__'ওয়াল ইয়াতামা' (এবং পিতৃহীনদের)। ইয়াতামা শব্দটি ইয়াতিম শব্দের বহু বচন। যে সকল শিশুর পিতৃবিয়োগ ঘটেছে তাদেরকে বলা হয় ইয়াতিম। কামুস গ্রন্থে রয়েছে ইয়াতিম অর্থ পিতৃবিয়োগ । প্রাপ্ত বয়স্কদের পিতৃ বিয়োগ ঘটলে তাদেরকে ইয়াতিম বলা যায় না। কেবল পিতৃহীন অপ্রাপ্ত বয়স্কদেরকে ইয়াতিম বলা হয় । হজরত আলী থেকে আবু দাউদ এ রকম বর্ণনা করেছেন । উকাইলি, আবদুল হক, ইবনে কাত্তান এবং ইবনে মুনজেরী হাদিসটিকে বলেছেন মুয়াল্লাল স্বচ্ছ) । ইমাম নববী বর্ণনাটিকে বলেছেন উত্তম । ভিন্ন সূত্রে বর্ণনা করেছেন তিবরানী, আবু দাউদ এবং তায়লাসী। হজরত তালহা বিন হুজায়ফা থেকেও এ রকম হাদিস বর্ণিত হয়েছে। বর্ণনাটি উদ্ধৃত হয়েছে তিবরানীর “কবির' গ্রন্থে। হজরত জাবের থেকে এ রকম বর্ণনা করেছেন ইবনে আদী। কিন্ত এই বর্ণনাসূত্রভূত এক বর্ণনাকারী হাজেম বিন ওসমানকে হাদিস বিশারদগণ বলেছেন মাতরুক (পরিত্যক্ত) । হজরত আনাস থেকেও এ রকম হাদিস এসেছে। এরপর বলা হয়েছে__-“ওয়াল মাসাকীনা' (দরিদ্রদের)। মাসাকিন শব্দটি মিসকিন শব্দের বহুবচন। সুরা তওবার তাফসীরে যথাস্থানে মিসকিনদের সম্পর্কে বিস্তারিত বিবরণ দেয়া হয়েছে। এরপর বলা হয়েছে__“ওয়াবৃনিস্সাবীল' (এবং পথচারীদের)। কথাটির শাব্দিক অর্থ, পথের পুত্র বা সন্তান। প্রকৃত অর্থ পথচারী বা মুসাফির। মুসাফিরদেরকে পথে পথে ভ্রমণ করতে হয় । ভ্রমণের সময় মনে হয় পথই তাদের পিতা-মাতা-সব। তাই তাদেরকে বলা হয় ইবনুস্ সাবীল বা পথের পুত্র । লক্ষণীয় যে, নিঃস্ব হওয়ার কারণেই পিতৃহীন, দরিদ্র ও পথচারীদেরকে খুমুসের অর্থ গ্রহণের যোগ্য বিবেচনা করা হয়েছে। তাই ইমামগণের একমত্যাগত অভিমত এই যে, তারা যদি নিঃস্ব না হয় (সম্পদাধিকারী হয়), তবে তাদেরকে ॥||||.1100]18.0]। লাল মা ৯
— পৃষ্ঠা ১২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।