বিশ্বস্তসূত্রে হজরত জাবের বিন মুত্য়েম থেকে ইমাম শাফেয়ী বর্ণনা করেছেন রসুল স. খুমুসের অংশ দিয়েছিলেন কেবল বনী হাশেম ও বনী মুর্তালিবকে । আবদুস্ শামস্ ও বনী নওফেলকে তিনি খুমুসের অংশ দেননি । বোখারীও তার সহিহ্ পুস্তকে এ রকম লিখেছেন । ইমাম শাফেয়ীর বর্ণনায় আরো এসেছে, হজরত যোবায়ের বিন মুত্য়েম বলেছেন, রসুল স. স্বজন হিসেবে খুমুসের সম্পদ বণ্টন করেছিলেন বনী হাশেম এবং বনী মুক্তালিবের মধ্যে । আমি এবং হজরত ওসমান বিন আফফান আবেদন করলাম, হে আল্লাহ্র রসুল! আমরাও তো বনী হাশেমের অন্তভূক্ত, যেমন অন্তর্ভুক্ত বনী মুস্তালিব। এ কথা বলা সত্ত্বেও তিনি স. আমাদেরকে খুমুসের অংশ দিলেন না। বরং এক হাতের আঙুল অন্য হাতের আঙুলের মধ্যে প্রবেশ করিয়ে সেদিকে ইঙ্গিত করে বললেন, বনী হাশেম এবং বনী মুত্তালিব তো এ রকম (পরস্পরলগ্ন)। আবু দাউদ, নাসায়ী । প্রকৃত ঘটনা ছিলো এ রকমই। রসুল স. এর মন্ধী জীবনে (হিজরতপূর্ব সময়ে) একবার কুরায়েশ নেতারা সকলে মিলে রসুল স.কে একঘরে করে দিয়েছিলো । এ ব্যাপারে তাদের নিজেদের মধ্যে সম্পাদিত হয়েছিলো একটি চুক্তি । সেই চুক্তি মোতাবেক কুরায়েশ নেতারা তাদের গোত্রের লোকদেরকে নির্দেশ দিয়েছিলো, তোমরা বনী হাশেমের সঙ্গে ওঠা-বসা কোরো না। কোনো প্রকার লেন-দেন এবং বৈবাহিক সম্পর্কও স্থাপন কোরো না। তাদের ওই চুক্তিতে বনী মুস্তালিবের উল্লেখ ছিলো না। তৎসত্বেও বনী মুস্তালিব রসুল স. এর সঙ্গ ত্যাগ করেনি । তখন পর্যন্ত ইসলাম গ্রহণ না করা সত্ত্বেও বনী সুস্তালিব রসুল স. এর সঙ্গে শি'বে আবু তালেব পাহাড়ের উপত্যকায় অবস্থান গ্রহণ করেছিলো এবং অনেক দুঃখ কষ্ট ভোগ করেছিলো । এ রকম অন্তরীণ অবস্থায় তাদেরকে অতিবাহিত করতে হয়েছিলো পুরো একটি বছর । সুনান গ্রন্থের মাগাজী অধ্যায়ে এ রকম বলা হয়েছে। বায়হাকীও এ রকম বর্ণনা করেছেন। খাত্তাবী লিখেছেন, ইয়াহ্ইয়া বিন মুয়ীন সুত্রেও এ রকম বর্ণনা এসেছে। উল্লেখ্য যে, কেবল বংশগত সুত্রে বনী হাশেম ও বনী মুক্তালিব রসুল স. এর স্বজন ছিলেন না, সুখে-দুঃখে সব সময় তারা ছিলেন রসুল স. এর সার্বক্ষণিক সঙ্গী । ইসলাম গ্রহণের পূর্বেও । পরেও । বংশগত সূত্রে বনী আবদুস্ শামস্ এবং বনী নওফেলও রসুল স. এর স্বজন। তবুও রসুল স. তাদেরকে খুমুসের অংশ প্রদান করেননি । হেদায়া প্রণেতা লিখেছেন, রসুল স. তার স্বজন নির্বাচনের বেলায় বংশগত নৈকট্যকে বিবেচনা করেন নি। বিবেচনা করেছেন, সাহায্য সহযোগিতাকে। বনী মুত্তালিব ছিলো বনী হাশেমের সার্বক্ষণিক শুভাকাঙ্বী ও সাহায্যকারী । তাই তাদেরকে তিনি স. আকাবের বা স্বজন হিসেবে গণ্য করেছেন। বনী আবদুস্ শামস্ এবং বনী নওফেলকে এ রকম করেননি । তাই বনী হাশেমের অন্তর্ৃক্ত হওয়া সত্তেও খুমুস বন্টনের বেলায় রসুল স. তাদেরকে আকাবেরের (স্বজনের) অসার সাহর/১২৪ |||॥.01100|18.0
— পৃষ্ঠা ১২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।