দাউদ ! তবে তার বর্ণনায় অতিরিক্ত হিসেবে বর্ণিত হয়েছে এ কথাটি-_এ কথা শুনে এক লোক, যার হাতের মধ্যে ছিলো এক গোছা চুল, সে বললো, আমি এই চুলটুকু নিয়েছিলাম আমার খচ্চরের জিন ঠিক করার জন্য । রসুল স. এ কথা শুনে বললেন, ঠিক আছে, ওই পশমটুকু আমার এবং বনী আবদুল মুত্তালিবের অংশ থেকে তোমাকে দেয়া হলো । এরপর বলা হয়েছে-_ ফা আন্না লিল্লহি খুমুসাহ (তার এক পঞ্চমাংশ আল্লাহ্র)। এ কথার অর্থ __যুদ্লন্ধা সম্পদের এক পঞ্চমাংশের মালিকানা আল্লাহ্র । এ কথা এখানে দৃঢ়তার সঙ্গে ঘোষণা করা হয়েছে। অবশিষ্ট চার অংশ সম্পর্কে এ রকম দৃঢ় ঘোষণা নেই তাই হানাফী মতাবলম্বীগণ বলেছেন, অন্য টার অংশের অধিকারীদের উপরে খুমুস প্রদান করা ওয়াজিব নয়। কারণ খুমুস তাদের অধিকারভূত কোনো বিষয় নয়। খুমুস তাদের মালিকানার অন্তর্ভুক্ত হলেই কেবল এ কথা বলা যেতে পারতো যে খুমুস তাদের উপর ওয়াজিব। কিন্ত আলোচ্য বাক্যের মাধ্যমে খুমুসকে শুরু থেকেই আল্লাহৃতায়ালার মালিকানার অন্তর্ভুক্ত বলে ঘোষণা দেয়া হয়েছে। জাকাতের প্রসঙ্গ টেনে বিষয়টিকে আরো ভালোভাবে বুঝে নেয়া সম্ভব। বিত্তশালীদের উপর জাকাত ওয়াজিব। কারণ এক্ষেত্রে সম্পদের পুরো মালিকানা দেয়া হয়েছে জাকাতদাতাদেরকে ৷ আল্লাহ্- তায়ালাই জাকাত প্রদানের নির্দেশ দিয়েছেন। কিন্তু জাকাতের উপর তার নিজের মালিকানা প্রতিষ্ঠা করেননি-_ যেমন করেছেন খুমুসের বেলায়। আর জাকাত দরিদ্র জনসাধারণের হক । তাই তা রসুল স. ও তার নিকটজনের জন্য হারাম করা হয়েছে। আর খুমুসের মালিকানা সম্পূর্ণতঃই আল্লাহ্র । তাই রসুল স. ও তার নিকটজনদের জন্য খুমুসকে করা হয়েছে হালাল। আল্লাহ্্পাকের নিকট থেকে সরাসরি প্রাপ্ত এই খুমুস তার রসুল কীভাবে ব্যয় করবেন, পরের বাক্যে সে কথা বলে দেয়া হয়েছে এভাবে_ “ওয়ালির্ রসুলি ওয়ালি জিলকুরবা” (রসুলের, রসুলের স্বজনদের) । “রসুলের স্বজন' কথাটির ব্যাখ্যায় আলেমগণের মতপার্থক্য রয়েছে। কোনো কোনো আলেম বলেছেন, কুরায়েশ গোত্রের সকলেই রসুলের স্বজন । মুজাহিদ এবং ইমাম জয়নাল মত হচ্ছে, আবৃদে মান্নাফের দুই পুত্র হাশেম ও মুত্তালিবের আওলাদেরা রসুলের স্বজন। আবৃদে মান্নীফের অপর দুই পুত্র আবদুস শামস্ এবং নওফেলের বংশধরেরাও এর অন্তর্ভূক্ত । ভিসি শে আামতানী/১৩ 5 ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ১২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।