মুসলমান দারুল হরবের (কাফের সাম্রাজ্যের) যুদ্ধবাজদের নিকট থেকে সম্পদ ছিনিয়ে আনে তবে খুমুস প্রদান করা তাদের উপরে হবে ওয়াজিব । মুহিত গন্থে রয়েছে, ইমাম আবু ইউসুফ বলেছেন, এমতোক্ষেত্রে মুসলিম যোদ্ধার সংখ্যাগত দিকটি বিবেচ্য । এ রকম অভিযানে নিরাপত্রা নিশ্চিত করতে গেলে কমপক্ষে দশজনের একটি প্রতিরক্ষা বাহিনী গঠন করতে হবে। ইমাম শাফেয়ী, ইমাম মালেক এবং অধিকাংশ আলেমের অভিমত এই যে, একাই একজন দারুল হরব থেকে সম্পদ ছিনিয়ে আনলেও তার পক্ষে খুমুস প্রদান করা হবে ওয়াজিব । কেননা ওই সম্পদ যুদ্ধলন্ধ সম্পদের মধ্যে গণ্য । তাই ওই সম্পদের উপর পুরোপুরি প্রযোজ্য হবে গণিমতের বিধান । ইমামে আজম এবং অন্য এক বর্ণনানুসারে ইমাম আহমদের অভিমত এই যে, চুরি করা সম্পদ গণিমতের মাল হতে পারে না। কারণ তা বলপূর্বক অর্জন করা হয়নি। সরিয়ে নেয়া হয়েছে গোপনে । বিধর্মীদের দেশ থেকে গোপনে কোনো সম্পদ আনলে তার দৃষ্টান্ত হবে গভীর অরণ্য থেকে লাকড়ি সংগ্রহ করা অথবা অরণ্যবাসী কোনো প্রাণীকে শিকার করার মতো। এভাবে অর্জিত সম্পদকে গণিমত বলা যায় না। তাই তার উপর খুমুসের বিধানও প্রযোজ্য হতে পারে না। তবে হ্যা, মুসলিম শাসকের অনুমতি সাপেক্ষে একজন বা দু'জন যদি বিধর্মীদের রাজ্য থেকে কৌশলে কোনো সম্পদ অধিকার করে আনে, তবে সেই সম্পদের উপর সর্বসম্মতিক্রমে খুমুস ওয়াজিব হবে । কেননা মুসলিম শাসকের অনুমতি প্রদানের অর্থ তার পক্ষ থেকে নিরাপত্তা প্রদানের অঙ্গীকার করা । নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে গেলে অবশ্যই অভিযাত্রীদের সংখ্যা চার অথবা চারের অধিক হওয়া বাঞ্ছনীয় । উন্লেখ্য যে, শাসকের অনুমতি ছাড়া কোনো মুসলমান বিধর্মী রাজ্যে প্রবেশ করলে তার নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করাও শাসকের দায়িত্বের অন্তর্ভুক্ত । এ রকম না করলে ইসলাম ও মুসলমানদের নামে অপবাদ ছড়িয়ে পড়তে পারে । আর শাসকের পৃষ্ঠপোষকতা লাভ করলে বিধ্মীদের রাজ্যে প্রবেশকারী ব্যক্তিকে আর কেউ চোর বলতে পারবে না। “যুদ্ধে যা তোমরা লাভ করো'__কথাটির মধ্যে সম্পদের কোনো নির্দিষ্ট পরিমাণ উল্লেখ করা হয়নি । সুতরাং যুদ্ধলন্ধ সম্পদ যত কমই হোক না কেনো তার খুমুস প্রদান করা ওয়াজিব _সুই অথবা সূতা হলেও । হজরত উবাদা বিন সামেত কর্তৃক বর্ণিত হয়েছে, রসুল স. বলেছেন, সূতা ও সুই জমা করে দিও । আর গণিমতের সম্পদকে মুক্ত রাখো অপহরণ থেকে । কিয়ামতের দিন গণিমতের সম্পদ অপহরণকারীরা লজ্জিত হবে । দারেমী ৷ ইমাম শাফেয়ী এই হাদিসটি বর্ণনা করেছেন ওমর বিন শোয়াইবের বর্ণনা সুত্রে। একই সুত্রে বর্ণনা করেছেন আবু ॥111.0|1100119.0011 ভাফসীনে মাযহারী/১১২
— পৃষ্ঠা ১২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।