Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 05
/ ৬৬৩
📝 লেখা 📖 পিডিএফ

পরের আয়াতে (৪০) বলা হয়েছে_-“যদি তারা মুখ ফিরায় তবে জেনে রেখো যে, আল্লাহই তোমাদের অভিভাবক এবং কতো উত্তম অভিভাবক এবং কতো উত্তম সাহায্যকারী ।' এ কথার অর্থ__ হে বিশ্বাসীগণ! অবিশ্বাসীরা যদি ইসলাম গ্রহণ করা থেকে বিরত থাকে এবং যুদ্ধ থেকে নিবৃত্ত না হয় তবে তাতে করে তোমাদের চিন্তিত হবার কিছু নেই। কারণ আল্লাহৃতায়ালাই তোমাদের অভিভাবক, বন্ধু। বন্ধু কখনো বন্ধুকে ধ্বংস হতে দেয় না। আর অভিভাবক সব সময় তার অভিভাবকাধীনদেরকে সর্বোত্তম সহায়তা দান করে থাকে । আল্লাহ্তায়ালাও বিশ্বাসীদের সর্বোত্তম সাহায্যকারী । সুতরাং তোমরা কেবল আল্লাহ্‌র উপর নির্ভরশীল হও । কাফেরদের প্রতাপ ও যুদ্ধ প্রস্ততিকে আমলেই এনো না। সংগ্রাম করো । ক্রমাগত সংগ্রাম চালিয়ে যাও (যতক্ষণ না তারা শুভ বুদ্ধিকে মান্য করে ইসলামের পথে আসে অথবা জিযিয়া প্রদানের মাধ্যমে স্বীকার করে তোমাদের বশ্যতাকে)। ভাফলীরে মাযহারী/১২০ ॥111.0|1100119.0011

— পৃষ্ঠা ১২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।