আলোচ্য বাক্যটির উদ্দেশ্য এ রকমও হতে পারে যে-_এবং যদি তারা বিরত হয়, হয়ে যায় মুসলমান অথবা জিম্মি (জিযিয়া কর প্রদাতা), তবে জেনে রেখো, আল্লাহতায়ালা তাদের আমলের সম্যক দ্রষ্টা। এমতাবস্থায় তোমরা আর যুদ্ধ কোরো না। আল্লাহ্পাক স্বয়ং ইসলাম অথবা কুফরের কারণে পুরস্কার অথবা শাস্তি প্রদান করবেন। কারী ইয়াকুব এখানে উল্লেখিত ইয়ামালুন (তোরা করে) শব্দটিকে পড়তেন তা'মালুন (তোমরা করো) । তার উচ্চারণটিকে গ্রহণ করলে “আল্লাহ্ তার সম্যক ্ষ্টা' কথাটি সম্পৃক্ত হবে মুসলমানদের আমলের সঙ্গে । তখন অর্থ দীড়াবে এ রকম, হে মুসলিম বৃন্দ! তোমরা তোমাদের মুসলিম ভ্রাতৃবৃন্দের সঙ্গে যেরূপ আচরণ করো সেরূপ আচরণ করো জিম্মিদের সঙ্গে। যেহেতু তারা জিযিয়া দিয়ে তোমাদের পূর্ণ আনুগত্য স্বীকার করেছে, সেহেতু তোমরা আর তাদের প্রতি কোনো অত্যাচার কোরো না। অবশেষে তোমাদের ও তাদের আমলের যথা বিনিময় প্রদান করা হবে । তোমাদেরকে দেয়া হবে পুরস্কার এবং তাদেরকে দেয়া হবে শাস্তি । কতিপয় সাহাবীর বর্ণনাসূত্রে সাফওয়ান বিন সালিম উল্লেখ করেছেন, রসুল স. বলেছেন, ভালো করে শুনে নাও, যে লোক জিম্মিদের প্রতি অত্যাচার করবে, তাদের প্রাপ্য পুরোপুরি পূরণ করবে না, তাদের ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু গ্রহণ করবে অথবা তাদের উপর সাধ্যের অতিরিক্ত বোঝা অর্পণ করবে, কিয়ামতের দিন আমি তার বিরুদ্ধে দাড়াবো । আবু দাউদ । এই হাদিসের আলোকে “যদি তারা বিরত হয়" কথাটির উদ্দেশ্য হবে দু'টি । একটি হচ্ছে__যদি তারা অবিশ্বাস থেকে বিরত হয়। অপরটি হচ্ছে__যদি তারা জিযিয়া প্রদান করে যুদ্ধ থেকে বিরত হয়। আল্লামা বায়যাবী বলেছেন, “ইয়ামালুন' এর স্থলে “তা"মালুন” উচ্চারণ করলে অর্থ হবে এ রকম__ হে মুসলমানেরা! তোমরা জেহাদ করছো, ইসলামের প্রতি আসতে বলছো-_তোমাদের এ সকল আমলকে আল্লাহৃতায়ালা দেখছেন। এ সকল আমলের জন্য তিনি তোমাদেরকে উপযুক্ত প্রতিফল প্রদান করবেন। বায়যাবীর এই ব্যাখ্যাটিকে গ্রহণ করলে বলতে হয়, বিষয়টিকে ছেড়ে দিতে হবে তকদীরের উপর। অর্থাৎ মুসলমানেরা কেবল ইসলামের প্রতি আহ্বান জানিয়েই ক্ষান্ত থাকবে । যার তকদীরে ইমান রয়েছে সে ইমান গ্রহণ করবে, আর যার তকদীরে ইমান নেই সে ইমানহীন অবস্থাতেই থেকে যাবে। আল্লাহতায়ালা সকল কিছুর সম্যক দ্রষ্টা। তাই তার অধিকারেই সম্পূর্ণ ছেড়ে দিতে হবে পুরস্কার ও তিরস্কার প্রদানের বিষয়টি । টু তাফসীরে মাযহারী/১১৯ |1111.011100119.0011
— পৃষ্ঠা ১১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।