€অংশীবাদিতা)। আলোচ্য বাক্যে ফেত্না অপসারিত না হওয়া পর্য্ত যুদ্ধ করার নির্দেশ দেয়া হয়েছে । এ কথার অর্থ-_সুশরিকেরা যতক্ষণ পর্যন্ত শিরিক পরিত্যাগ না করবে, অথবা মুসলমানদের একচ্ছত্র কর্তৃত্ব মেনে নিয়ে জিযিয়া দিতে সম্মত না হবে, ততক্ষণ পর্যন্ত সংথ্াম করতে হবে তাদের বিরুদ্ধে। আলোচ্য নির্দেশনাটিতে এ রকম বলা হয়নি যে, সকল অংশীবাদী ও অবিশ্বাসীকে যুদ্ধের মাধ্যমে ইসলাম গ্রহণে বাধ্য করতে হবে। এ রকম মনে করা হলে আলোচ্য আয়াতটি চলে যাবে জিযিয়া সম্পর্কিত অন্য একটি আয়াতের বিরুদ্ধে, যেখানে বলা হয়েছে__ মুসলমানদের আনুগত্য স্বীকার করে যদি অবিশ্বাসীরা জিযিয়া দিতে সম্মত হয় তবে তাদের বিরুদ্ধে যুদ্ধ কোরো না। সুতরাং__এই আয়াতের নির্দেশনাটি দাঁড়াচ্ছে এ রকম-__অবিশ্বাসীরা ইসলাম গ্রহণ না করা পর্যন্ত অথবা জিযিয়া প্রদানের মাধ্যমে পুর্ণ অনুগত না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যেতে হবে। এখানে দ্বীন প্রতিষ্ঠার অর্থ হবে শক্তি, বিজয় এবং একচ্ছত্র শাসন প্রতিষ্ঠা। 'দ্বীন' শন্দের এ রকম অর্থ উল্লেখ করা হয়েছে কামুস গ্রহে । হজরত মেকদাদ বিন আসওয়াদ বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, এক সময় ইসলাম প্রতিষ্ঠিত হবে পৃথিবীর সকল গৃহে। অবিশ্বাস ও অংশীবাদিতা হয়ে যাবে ইসলামের সম্পূর্ণ অধীন । সকল শ্রৈষ্ঠতৃ ও মাহাত্ম্য হবে কেবল আল্লাহ্র | আহমদ । এরপর বলা হয়েছে__“এবং যদি তারা বিরত হয় তবে তারা যা করে আল্লাহ্ তার সম্যক দ্রষ্টা।' এ কথার অর্থ--_ “অবিশ্বাসীরা যদি অবিশ্বাসকে পরিত্যাগ করে ইসলাম গ্রহণ করে তবে আল্লাহৃতায়ালা তাদেরকে এই সর্বোত্তম কর্মের যথা পুরস্কার প্রদান করবেন । আল্লাহ্তায়ালা সকল কিছুর সম্যক দ্রষ্টা।' তার অতুলনীয় দৃষ্টিপাতের মধ্যে সংঘটিত হয়ে চলেছে সকলের কর্মকাওড। ভালো ও মন্দ_কোনো কিছুই তার দৃষ্টি এড়ায় না। তাই তিনি অবিশ্বাসীদেরকে যেমন হজরত ইবনে ওমর কর্তৃক বর্ণিত হয়েছে, রসুল স. বলেছেন, আমাকে অবিশ্বাসীদের বিরুদ্ধে ওই সময় পর্যন্ত সংগাম করার নির্দেশ দেয়া হয়েছে যতক্ষণ না তারা বলে, “লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুর রসুলুল্লাহ" প্রতিষ্ঠা করে নামাজ এবং প্রদান করে জাকাত। যে এ রকম করবে আমার পক্ষ থেকে তার জীবন ও সম্পদ হয়ে যাবে সুরক্ষিত। আল্লাহই তাদের অভ্যন্তরীণ হিসাব গ্রহণ করবেন (তিনি বিচার করবেন, তারা তাদের জীবন ও সম্পদ রক্ষার জন্যে, না অন্তরের তাগিদে ইসলাম গ্রহণ করেছে)। বোখারী ও মুসলিম ৷ হজরত আবু হোরায়রা থেকে ছয়জন সাহাবী হাদিসটি বর্ণনা করেছেন। আল্মামা সুয্যুতী বলেছেন, হাদিসটি সুবিদিত (মুতাওয়াতির)। শ্সীরে মনহান।১৯৮ ||]|||811100118,00
— পৃষ্ঠা ১১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।