তারপর ইসলাম গ্রহণের ঘোষণা দিয়েছিলেন। সকলে তখন এই ভেবে বিস্মিত হয়েছিলেন যে, বন্দী অবস্থায় ইসলাম গ্রহণ করলেও তো তিনি মুক্ত হতে পারতেন। অযথা মুক্তিপণ দিলেন কেনো? তিনি বলেছিলেন, বন্দী অবস্থায় ইসলাম গ্রহণ আমার মনোপুত নয়। লোকে হয়তো ভাববে শাস্তি অথবা মুক্তিপণ এড়ানোর জন্যই আমি ইসলাম গ্রহণ করেছি । কিন্তু আমি ইসলাম গ্রহণ করেছিলাম সত্যের আকর্ষণে, সর্বান্তঃকরণে । তিনি ছিলেন ক্রীতদাস । তাই ইসলাম গ্রহণ করা সত্তেও তিনি উপস্থিত হয়েছিলেন তার মনিবের নিকট । এদিকে রসুল স. তার মুক্তির জন্য প্রার্থনা করে যাচ্ছিলেন । অবশেষে মুক্ত হয়ে রসুল স. এর মহাঅন্তর্ধানের বৎসরে তিনি রসুল স. এর দরবারে উপস্থিত হতে সক্ষম হন। হজরত আমর ইবনে আস বর্ণনা করেছেন, ইসলামের প্রতি আকর্ষণ প্রবল হলে আমি রসুল স. এর দরবারে উপস্থিত হই এবং নিবেদন করি, হে আল্লাহ্র রসুল! আপনার পবিত্র হস্ত প্রসারিত করুন। আমি ইসলামে বায়াত গ্রহণ করতে চাই। তিনি স. হাত বাড়িয়ে দিলেন । কিন্তু আমি আমার হাত গুটিয়ে নিলাম । তিনি স. বললেন, হে আমর! কী হলো তোমার? আমি বললাম, আমার একটি শর্ত রয়েছে। তিনি স. বললেন, বলো। আমি বললাম, আমার অতীতের সকল গোনাহ্ যেনো মাফ করে দেয়া হয়। রসুল স. বললেন, হে আমর! তুমি কি এ কথা জানো না যে__ইসলাম অতীতের সকল পাপ মুছে দেয়। হিজরতও মোচন করে অতীতের পাপরাশি । আর হজও ঢেকে দেয় হজপূর্ব সময়ের সকল গোনাহ্কে । মুসলিম । সুরা আন্ফাল £ আয়াত ৩৯, 8০ পদ & 48৯ 25278255 ১ ₹*% ৩০৯ ১৮৫ টিকে দারা ররর ৭৫ পা ৯1৫ 215৩155৩০55 75544015155 ০০৪415544195848 0) এবং তোমরা তাহাদিগের বিরুদ্ধে সংগ্রাম করিতে থাকিবে যতক্ষণ না ফিত্না দূরীভূত হয় এবং আল্লাহের দ্বীন সামগ্রীকভাবে প্রতিষ্ঠিত হয় এবং যদি তাহারা বিরত হয় তবে তাহারা যাহা করে আল্লাহ্ তাহার সম্যক দ্রষ্টা। 7) যদি তাহারা মুখ ফিরায় তবে জানিয়া রাখ যে আল্লাহই তোমাদিগের অভিভাবক এবং কত উত্তম অভিভাবক এবং কত উত্তম সাহায্যকারী । প্রথমে বলা হয়েছে__ “এবং তোমরা তাদের বিরুদ্ধে সংগ্াম করতে থাকবে যতক্ষণ না ফেত্না দূরীভূত হয় এবং আল্লাহ্র দ্বীন সামগ্রিকভাবে প্রতিষ্ঠিত হয়।" ফেত্না অর্থ বিশৃংখলা। আর পৃথিবীতে সবচেয়ে বড় বিশৃংখলা হচ্ছে শিরিক [10
— পৃষ্ঠা ১১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।