সুরা আন্ফাল 3 আয়াত ৩৮ ১:১155 ০০১৬৬০৫%৫০ তি ৩1০৮ 9৩৩5 ০৬/9/৩৫০৬৭৪০৩১১58 0 যাহারা সত্য প্রত্যাখ্যান করে তাহাদিগকে বল “ যদি তাহারা বিরত হয় আলোচ্য আয়াতের মর্মীর্থ হচ্ছে__ হে আমার প্রিয় রসুল! আপনি সত্যপ্রত্যাখ্যানকারীদের বলে দিন, এখনও সময় আছে সত্য ধর্ম ইসলামের বিরুদ্ধাচরণ করা থেকে বিরত হও। বিরত হও আল্লাহ্ ও তার রসুলের প্রতি শক্রতা পোষণ করা থেকে । যদি এ রকম করো তবে আল্লাহৃতায়ালা তোমাদের ইতোপূর্বের সকল পাপ মার্জনা করবেন! যদি বিরত না হও তবে নিশ্চিত জেনো, পূর্ববর্তী অবাধ্য উম্মতদের মতো তোমাদের উপরেও নেমে আসবে কঠোর শাস্তি । এই আয়াত অবতীর্ণ হওয়ার পর শক্রপক্ষের অনেক লোক গ্রহণ করেন ইসলামের চিরন্তন আশ্রয়। যেমন_--হজরত আবু সুফিয়ান বিন হরব, হজরত সাফওয়ান বিন উমাইয়া, হজরত ইকরামা রিন আবু জেহেল, হজরত আমর ইবনে আস প্রমুখ । ব্দর যুদ্ধে যারা বন্দী হয়েছিলেন তাদের মধ্যেও কেউ কেউ ইসলাম গ্রহণ করেন। যেমন হজরত আব্বাস ইবনে আবদুল মুত্তালিব, হজরত আকিল বিন আবু তালেব, হজরত নওফেল বিন হারেস, হজরত আবুল আস বিন রবী, হজরত বিন হিশাম মখজুমী, হজরত আবদুল্লাহ বিন আবিস্ সাইব, হজরত মতলব বিন বিন খালফ্, হজরত ওয়াহাব বিন উমায়ের জমাহী, হজরত সুহায়েল বিন উমর আমেরী, উম্মত জননী হজরত সাওদার ভ্রাতা হজরত আবদুল্লাহ্ বিন জাম্য়া, হজরত কায়েস বিন সানায়েব এবং হজরত উমাইয়া বিন খালফের মুক্ত করা ক্রীতদাস হজরত মিস্তাস। প্রদানের পর। হজরত আদী বিন খাইয়ার মুসলমান হয়েছিলেন মক্কী বিজয়ের দিন। হজরত ওলিদ বিন মুগিরাকে বন্দী করেছিলেন হজরত হিশাম এবং হজরত খালেদ । তিনি মুক্তিপণ হিসেবে আঙ্গুরের ফিদিয়া দিয়ে মুক্ত হয়েছিলেন প্রথমে । তাফসীরে মাযহারী/১১৬ টু ||1|11.011100119.0011
— পৃষ্ঠা ১১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।