Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 05
/ ৬৬৩
📝 লেখা 📖 পিডিএফ

নির্দেশনা । যারা আল্লাহ্র পথ থেকে মানুষকে ফিরিয়ে রাখার জন্য ধন-সম্পদ ব্যয় করে, তারা সকলেই এই আয়াতের লক্ষ্য । আর উপরে বর্ণিত লোকেরাও এর অন্তর্ভুক্ত । এরপর বলা হয়েছে__“অতঃপর তা তাদের মনোস্তাপের কারণ হবে, এরপর তারা পরাভূত হবে এবং যারা অত্যপ্রত্যাখ্যান করে তাদেরকে জাহান্নামে একত্রিত করা হবে।' এ কথার অর্থ__ আল্লাহতায়ালার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে যারা মানুষকে নিবৃত্ত করতে চায়, তারা কখনোই সফল হবে না। পরাভূত তারা হবেই। আর তখন ওই বৃথা অর্থ ব্যয় হবে তাদের মনঃগীড়নের কারণ । আর তাদের শেষ গন্তব্য হিসেবে নরকের লেলিহান শিখা তো অপেক্ষা করছেই। ওই জ্বলত্ত হুতাশনেই তাদেরকে একত্রিত করা হবে । পরের আয়াতে (৩৭) বলা হয়েছে___এটা এ জন্য যে, আল্লাহ্‌ কুজনকে সুজন থেকে পৃথক করবেন এবং কুজনদের এককে অপরের উপর রাখবেন, অতঃপর সকলকে স্তুপীকৃত করে জাহান্নামে নিক্ষেপ করবেন, এরাই ক্ষতিথরস্ত।' এখানে খাবিছা (কুজন) অর্থ সত্যপ্রত্যাখ্যানকারী বা কাফের । আর তৈয়্যেব (সুজন) অর্থ বিশ্বাসী বা মুমিন। আগের আয়াতে “তারা পরাভূত হবে" অথবা “তাদেরকে জাহান্নামে একত্রিত করা হবে'__ কথা দু'টোর সঙ্গে রয়েছে এই আয়াতের সংযোগ । এখানে সত্যপ্রত্যাখ্যানকারীদেরকে কীভাবে পরাভূত করা হবে এবং কীভাবে জাহান্নামে একত্রিভৃত করা হবে __ সে কথা স্পষ্ট করে বলে দেয়া হয়েছে। বলা হয়েছে, তাদেরকে একজনের উপর একজন -_- এভাবে স্তুপীকৃত করে নিক্ষেপ করা হবে জাহান্নামে । এ রকমও হতে পারে যে, খবছ শব্দটির অর্থ অপবিত্র সম্পদ__- যা অংশীবাদীরা ব্যয় করেছিলো রসুল স. এর বিরুদ্ধে আর তৃইয়্যেব অর্থ__ ওই পবিভ্র সম্পদ যা বিশ্বাসীরা ব্যয় করেছিলেন রসুল স. এর সাহায্যার্থে । “ইয়ারকুমাহু' অর্থ স্তুপীকৃত করে। রাকামুন অর্থ একত্রিত করা । মারকুম অর্থ মেঘের ঘনঘটা -_ পুঞ্ীভূত মেঘ। অর্থাৎ পুঞ্জীভূত মেঘের মতো সত্য- প্রত্যাখ্যানকারীদেরকে স্তুপীকৃত বা পুঞ্জীভূত করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। শেষে বলা হয়েছে__এরাই ক্ষতিগ্রস্ত । এ কথার অর্থ, আল্লাহতায়ালার পথ থেকে মানুষকে ফিরিয়ে রাখার উদ্দেশ্যে যারা ধন-সম্পদ ব্যয় করে তারা নিজেরাই আল্লাহ্র আযাবকে আমন্ত্রণ জানায় । আর অবশ্যই তারা ক্ষতিগ্রস্ত । ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ১১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।