Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 05
/ ৬৬৩
📝 লেখা 📖 পিডিএফ

2 ইহা এই জন্য যে, আল্লাহ্‌ কুজনকে সুজন হইতে পৃথক করিবেন এবং কুজনদিগের এককে অপরের উপর রাখিবেন, অতঃপর সকলকে স্তুপীকৃত করিয়া জাহান্নামে নিক্ষেপ করিবেন, ইহারাই ক্ষতিগ্রস্ত । যোদ্ধাদেরকে উট জবাই করে খাইয়েছিলো। তারা ছিলো__--আবু জেহেল বিন পুত্র, মামবিয়্যাহ ও মুনাব্বাহ্‌, আবুল বোখ্তারী ইবনে হিশাম, নজর বিন হারেস, হাকিম বিন হাজ্জাম, উবাই বিন খালফ, জময়া বিন আসওয়াদ, হারেস বিন আমের বিন নওফেল এবং আব্বাস বিন আবদুল মুত্তালিব। তারা তাদের লোকদেরকে গড়ে প্রতিদিন দশটি করে উট জবেহ্‌ করে খাইয়েছিলো। সেই ঘটনাটির দিকে ইঙ্গিত করেই উদ্ধৃত আয়াতদ্বয়ের প্রথমটিতে বলা হয়েছে_ “আল্লাহ্‌র পথ থেকে লোককে নিবৃত্ত করার জন্য সত্যপ্রত্যাখ্যানকারীগণ তাদের ধন-সম্পদ ব্যয় করে, তারা ধন-সম্পদ ব্যয় করতেই থাকবে ।" ইয়াহইয়া বিন হাব্বান, আসেম বিন ওমর বিন কাতাদা এবং হোসাইন বিন আবদুর রহমান উল্লেখ করেছেন, বদর যুদ্ধে কুরায়েশদের শ্রেষ্ঠ নেতারা নিহত হলো। কেউ কেউ হলো বন্দী। অন্যেরা প্রতিশোধ গ্রহণের কসম খেয়ে পালিয়ে গেলো মক্কার দিকে। পিতৃহারা ইকরামা বিন আবু জেহেল, সাফওয়ান বিন উমাইয়া ও অন্য একজন হাজির হলো ওই লোকদের নিকট যারা লাভবান হয়েছিলো আবু সুফিয়ানের বাণিজ্য ধাহিনীর মাধ্যমে । বললো, হে কুরায়েশ সম্প্রদায়! মোহাম্মদ তোমাদের শৌর্যবীর্কে উড়িয়ে দিয়েছে। হত্যা করেছে তোমাদের শ্রেষ্ঠ নেতৃবৃন্দকে । এর প্রতিশোধ নিতে হবে। তোমরা যারা ব্যবসার মাধ্যমে সম্পদ লাভ করেছো তাদের কর্তব্য হবে পুনরায় সমর শক্তি গড়ে তোলার জন্য অকাতরে অর্থ ব্যয় করা । লোকেরা তাদের কথা মান্য করলো এবং যুদ্ধের জন্য অর্থ দান করতে লাগলো । হজরত ইবনে আব্বাস বলেছেন, ইন্নান্লাজিনা কাফারু থেকে ইয়াহ্‌শুরুন্‌ পর্যস্ত (আয়াত ৩৬) অবতীর্ণ হয়েছে এই ঘটনাটিকে উপলক্ষ করে। ইবনে আবী হাতেমের বর্ণনায় এসেছে, হাকাম বিন উত্বা বলেছেন, আলোচ্য আয়াতটি অবতীর্ণ হয়েছে আবু সুফিয়ান সম্পর্কে। তিনি মুশরিকদের জন্য চল্লিশ আউকিয়া স্বর্ণ ব্যয় করেছিলেন । ইবনে জারীরের বর্ণনায় এসেছে, হজরত সাঈদ ইবনে যোবায়ের এবং আমবরী বলেছেন, আবু সুফিয়ানই এই আয়াত অবতীর্ণ হওয়ার উপলক্ষ । তিনি দুই হাজার সৈন্যকে বদর পরবর্তী উহুদ যুদ্ধের জন্য তৈরী করেছিলেন। আমি বলি, আলোচ্য আয়াতের নির্দেশনাটি একটি সাধারণ তাফসীরে মাযহারী/১১৪ ||11|11.011100119.0011

— পৃষ্ঠা ১১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।