Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 05
/ ৬৬৩
📝 লেখা 📖 পিডিএফ

সুরা আনৃফাল £ আয়াত ৩৫ প্লে 2৫ রণ চপ, পা জাতির লা পা পারা 552653/1৩৩৪ ৬১-০৪১ পাঠ তত 2 পে * ০০১১৬৯০১ ৫০৩ 77) কাবা গৃহের নিকট শুধু শিস ও করতালি দেওয়াই তাহাদিগের সালাত, সুতরাং সত্যপ্রত্যাখ্যানের জন্য তোমরা শাস্তি ভোগ করো। “ওয়া মাকানা সালাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকাআঁও ওয়া তাস্দিয়্যাহ্‌' অর্থ___ কাবাগৃহের নিকট শুধু শিস ও করতালি দেয়াই তাদের সালাত । সালাত অর্থ প্রার্থনা, উপাসনা বা ইবাদত । “মুকা" অর্থ শিস। এ রকম বলেছেন, হজরত ইবনে আব্বাস এবং হজরত হাসান। আসলে মুকা বলা হয় ওই সকল ধুসর কীটকে, যাদের আওয়াজ শিস দেয়ার মতো । হেজাজ অঞ্চলে ওই সকল কীট দেখা যায়। তাস্দিয়াতান অর্থ দুই হাতে তালি বাজানো । বাগবীর বর্ণনায় এসেছে, হজরত ইবনে আব্বাস বলেছেন, মন্ধার মুশরিকেরা বিবস্ত্র হয়ে তাওয়াফ করতো । তাওয়াফ করার সময় শিস দিতো ও দুই হাতে তালি বাজাতো। হজরত ইবনে ওমর থেকে ওয়াহেদীও এ রকম বলেছেন । বাগবীর বর্ণনায় রয়েছে, মুজাহিদ বলেছেন, আবদুদ্‌ দার জনপদের কিছু লোক একবার রসুল স. এর তাওয়াফের সময় তার মুখোমুখি হলো এবং তাচ্ছিল্যভরে মুখে আঙ্গুল রেখে শিস দিলো । ওই ঘটনাই উল্লেখ করা হয়েছে আলোচ্য আয়াতে । এই বর্ণনার প্রেক্ষিতে “মুকা' শব্দটির অর্থ হবে মুখে আঙ্গুল দেয়া এবং “তাস্দিয়্যাতান' শব্দটির অর্থ হবে শিস। পর্বত গহ্বরে উচ্চারিত আওয়াজের প্রতিধ্বনিকে বলা হয় “সদা” । তাস্দিয়্যাও বলা হয় ওই প্রতিধ্বনিকে। উন্মুক্ত প্রান্তর পাহাড় অথবা সুউচ্চ অক্টালিকার মধ্যে আওয়াজ করলে চারদিক থেকে যে প্রতিধ্বনি শোনা যায় ওই প্রতিধ্বনিকেই অভিধানে “সদা' বলে উল্লেখ করা হয়েছে। ইবনে জারীরের বর্ণনায় এসেছে, হজরত সাঈদ বলেছেন, রসুল স. এর কাবাগৃহ তাওয়াফের সময় বিধর্মী কুরায়েশরা বিদ্রপবশতঃ তার সামনে শিস ও করতালি দিতো । এই প্রেক্ষাপটে অবতীর্ণ হয়েছে আলোচ্য আয়াতটি । মুকা এবং তাস্দিয়্যা শব্দ দু'টোর অর্থ জিজ্ঞেস করলেন। হজরত আবু সালমা তার দুই হাত বিশেষভাবে মিলিয়ে তাতে নিম্নমুখী হয়ে ফুঁ দিলেন। এর ফলে তা থেকে নির্গত হলো শিস দেয়ার মতো আওয়াজ । বলেছেন ইবনে জারীর । তাফসীরে মাধহারী/১১২ 9৯৪৩ 5$01৩৩৮2৬ ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ১১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।