Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 05
/ ৬৬৩
📝 লেখা 📖 পিডিএফ

হবে__ওই সকল মুশরিকের পরবর্তী বংশধরেরা ক্ষমা প্রার্থনা করবে (ইসলাম গ্রহণ করবে)। তাই তাদের সন্তান-সন্ততি জন্মঘহণের পূর্বে আল্লাহতায়ালা তাদেরকে আযাব দিবেন কিরূপে? কোনো কোনো আলেম বলেছেন, এখানে বলা হয়েছে সর্বগ্রাসী আয়াবের কথা । পূর্বের কোনো কোনো অবাধ্য সম্প্রদায়কে আল্লাহ্তায়ালা সমূলে নিশ্চিহ করে দিয়েছিলেন । কিন্তু সর্বশেষ রসুলের উম্মতকে আল্লাহতায়ালা সেভাবে সমূলে উচ্ছেদ করবেন না। কারণ তারা অনেকেই ইসলাম গ্রহণ করবে । কেউ গ্রহণ করবে দ্রুত । কেউ বিলম্বে । কেউ আবার নিজেরা গ্রহণ না করলেও গ্রহণ করবে তাদের পরবর্তী বংশধরেরা । আন্নাহ্‌্পাকই এই সুযোগ তাদের দিয়েছেন। সে কারণে এ কথা বলেছেন যে___ তারা ক্ষমা প্রার্থনা করবে অথচ তিনি তাদেরকে শাস্তি দিবেন, আল্লাহ্‌্পাক এ রকম নন। এরপর বলা হয়েছে-__“যদিও তারা তার ত্বাবধায়ক নয়, সাবধানীগণই তার তত্বাবধায়ক, কিন্তু তাদের অধিকাংশ এ কথা অবগত নয়।' এ কথার অর্থ__ মুসলমানদেরকে হিজরত করতে বাধ্য করে মুশরিকেরা পেয়েছে কাবা শরীফের একচ্ছত্র তত্বাবধানের অধিকার । তাদের এই অধিকার অবৈধ। মুত্তাকীরাই (সাবধানীরাই) কাবা শরীফের যোগ্য তন্তাবধায়ক। সুতরাং মুশরিকেরা কাবা শরীফের মোতোওয়াল্লির পদ ধরে রাখতে পারবে না। অচিরেই মক্কা বিজয়ের মাধ্যমে তাদের এই পদমর্যাদা ছিনিয়ে নেয়া হবে । তখন থেকে মুস্তাকীরাই হতে থাকবে কাবা গৃহের চিরস্থায়ী মোতোওয়াল্লী। কিন্ত এই গুঢ় তত্ত্টি অধিকাংশ লোক জানে না। জ্ঞাতব্যঃ হজরত রেফাআ বিন রাফে" বর্ণনা করেছেন, রসুল স. একবার হজরত ওমরকে নির্দেশ দিলেন, সকল মুহাজিরকে সমবেত করো । হজরত ওমর সকল মুহাজিরকে সংবাদটি জানালেন । আনসার সাহাবীগণও উপস্থিত হলেন রসুল স. এর দরবারে । মুহাজির সাহাবীগণ সম্পর্কে কোনো বিশেষ আয়াত অবতীর্ণ হয় কিনা, সে কথা জানাই ছিলো তাদের উদ্দেশ্য । সকলে সমবেত হলে রসুল স. তার প্রকোষ্ঠ থেকে বেরিয়ে এলেন। মুহাজিরগণকে উদ্দেশ্য করে বললেন, শুধু কি তোমরা উপস্থিত হয়েছো? তারা বললেন হ্যা। আমাদের সঙ্গে আমাদের প্রতিবেশীরাও (আনসারেরাও) সমবেত হয়েছেন। তিনি স. বললেন, আমাদের প্রতিবেশী ও নিকটজনেরা তো আমাদেরই অন্তর্ভুত্ত। তোমরা নিশ্চয় কোরআনের এই বাণী শুনেছো---ইন্‌ আও*লিয়াউনু ইল্লাল মুত্তাব্ুনা ওয়ালাকিন্নান আকছারাহুম লা ইয়া'লামুন (যদিও তারা এর তন্ত্রীবধায়ক নয়, সাবধানীগণই এর তত্বাবধায়ক, কিন্তু তাদের অধিকাংশ এ তর্্টি অবগত নয়)। সুতরাং তোমরা মুত্তাকী হও। উত্তমরূপে অবগত হও যে, মুত্তাকী না হলে কিয়ামতের দিন আল্লাহতায়ালা তোমাদের প্রতি সুদৃষ্টি দান করবেন না। ফলে তোমরা তখন হয়ে পড়বে অপরাধী । ॥/||.1100118,0] লক্সীর মমহরী৯,

— পৃষ্ঠা ১১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।