Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 05
/ ৬৬৩
📝 লেখা 📖 পিডিএফ

ইয়াজিদ বিন রুম্মান সূত্রে ইবনে জারীর লিখেছেন, মুশরিকেরা একে অপরকে বলতো, মোহাম্মদ একাই আল্লাহ্র কথা বলে যাচ্ছে। তারপর তারা প্রার্থনা করতো, হে আল্লাহ্‌! মোহাম্মদের কথা যদি সত্য হয়, তবে আমাদের উপর পাথর বর্ষণ করো । এ রকম বলেও তারা শান্তি পেতো না। তাই দিনান্তে পেরেশান হয়ে দোয়া করতো, গুফরানাকাল্লাহুমম্মা (হে আল্লাহ্‌ আমরা ক্ষমাপ্রার্থী) । তারা ক্ষমা প্রার্থনা করতো বলেই তখন তাদের উপর আযাব অবতীর্ণ করা হয়নি। এক আয়াতে বলা হয়েছে__আপনার প্রতিপালক কোনো জনপদবাসীকে অংশীবাদীতার কারণে ধ্বংস করেন না___ যতক্ষণ তারা থাকে শুদ্ধাচারী । এতে করে বুঝা যায়, অংশীবাদীরা শুদ্ধাচারী থাকা পর্যস্ত আল্লাহর আযাব থেকে অব্যাহতি পেয়ে থাকে । কাতাদা এবং জুদ্দী বলেছেন, “মুশরিকেরা ক্ষমা প্রার্থনা করলে আল্লাহতায়ালা আযাব অবতীর্ণ করেন না'_ এ কথার অর্থ মুশরিকেরা যদি মুমিন হয় তবে আল্লাহ্‌র আযাব থেকে বেচে যেতে পারে । এভাবে আল্লাহৃতায়ালা খুলে রেখেছেন সংশোধনের পথ । এভাবেই মুশরিকদেরকে দেয়া হয়েছে তওবা ও আযাব থেকে অব্যাহতি লাভের উৎসাহ ও সুযোগ । কেউ কেউ বলেছেন, রসুল স. যে আল্লাহতায়ালার কত প্রিয়, সে কথা জানাতে এবং তার অনুসরণীয় পদ্ধতিতে ক্ষমা প্রার্থনা করলে যে আল্লাহর আযাব থেকে রক্ষা পাওয়া যায়, সে কথা বুঝাতেই বলা হয়েছে___ আল্লাহ্‌ এরূপ নন যে, রি অথচ তিনি তাদেরকে শাস্তি দিবেন (৩৩)। রসুল স. এর সংসর্গ গ্রহণের প্রতি উৎসাহ প্রদান করাই ছিলো এমতো বক্তব্যের উদ্দেশ্য । মুজাহিদ ও ইকরামা বলেছেন, “তারা ক্ষমা প্রীর্থনা করবে' কথাটির মর্মার্থ হচ্ছে_-তারা ইসলাম গ্রহণ করবে। এভাবে বক্তব্যটির অর্থ দীড়াবে এ রকম--_এবং আল্লাহ্‌ এরূপ নন যে, ইসলাম গ্রহণ করবে অথচ তিনি তাদেরকে শাস্তি দিবেন। হজরত ইবনে আব্বাস থেকে ওয়ালেবী বর্ণনা করেছেন, সৃষ্টির সূচনালগ্নে এ বিষয়টি স্থিরকৃত হয়েছে যে, কারো কারো ইসলাম গ্রহণ হবে বিলম্ষিত। তাই তাৎক্ষণিক তির কারণে সঙ্গে সঙ্গে আযাব অবতীর্ণ হয় না। দেয়া হয় দীর্ঘ দিনের অবকাশ । এই অবকাশদানের ফলে যাদের অদৃষ্টে হেদায়েত রয়েছে, তারা নির্ধারিত সময়ে হেদায়েত প্রাপ্ত হয় । তাই দেখা যায়, প্রথম দিকে ইসলামের ঘোর শত্রু হওয়া সত্তেও অনেকে পরবরতীতে মনে প্রাণে ইসলাম গ্রহণ করে ধন্য হয়েছেন। যেমন--_হজরত আবু সুফিয়ান, হজরত সাফওয়ান, হজরত ইবনে উমাইয়া, হজরত ইকরামা ইবনে আবু জেহেল, হজরত সুহাইল ইবনে ওমর, হজরত হাকিম ইবনে হাজ্জাম প্রমুখ (রাদ্বিআল্লাহু আনহুম) | আবদুল ওয়াহাবের বর্ণনায় এসেছে, মুজাহিদ বলেছেন, “তারা ক্ষমা প্রার্থনা করবে' কথাটির অর্থ তাফসীরে মাযহারী/১১০ ূ ॥11.2111001117,.0011

— পৃষ্ঠা ১১০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।