অবতীর্ণ হওয়ার অন্তরায়, অন্য আয়াতেও সে কথার বিবরণ এসেছে । যেমন একন্থানে বলা হয়েছে__ 'ওয়া লাওলা রিজালুম মু'মিনুনা ওয়া নিসায়ুম্ মুমিনাতুন লাম তা'লামুহুম............ লাও তাজাইয়্যাহা লাআয্যাবনাল্লাজীনা কাফারু মিনহুম অনুসারীগণকে অন্যত্র সরিয়ে না নিয়ে কোনো সম্প্রদায়ের উপর আযাব অবতীর্ণ করেন না। তাই রসুল স. এবং তার সহচরবৃন্দ মক্কায় অবস্থান করার সময় অবাধ্য মক্কাবাসীর উপর আযাব অবতীর্ণ হয়নি। তারা সকলে যখন মক্কা ত্যাগ করে মদীনায় গিয়ে হাজির হলেন, তখন মক্কার কাফেরদের উপর আল্লাহ্র আযাব অবতীর্ণ হওয়ার কোনো অন্তরায় আর রইলো না। সে কথাই আলোচ্য আয়াতে বিবৃত হয়েছে এভাবে_- “এবং তাদের কি-বা বলবার আছে যে, আল্লাহ্ তাদেরকে শাস্তি দিবেন না যখন তারা লোকদেরকে মসজিদুল হারাম থেকে নিবৃত্ত করে?' রসুল স. এর মহা তিরোধানের পর হজরত আবু মুসা আশআরী একবার বললেন, ওহে মুসলিম জনতা! দু'টি কারণে তোমরা পৃথিবীতে আল্লাহ্র আযাব থেকে নিরাপদ ছিলে । তার মধ্যে একটি কারণ এখন আর নেই, মহাপ্রস্থান ঘটেছে রসুল স. এর । এখন কারণ অবশিষ্ট রয়েছে মাত্র একটি । সেটি হচ্ছে__ ইসতেগফার বা উতলা ইরা রি বারের উরি) হজরত আবু মুসা আশআরী থেকে তিরমিজি লিখেছেন, রসুল স. বলেছেন, আল্লাহপাক আমার উম্মতকে আযাব থেকে রক্ষা করার জন্য দু'টি অবলম্বন দান করেছেন। তার মধ্যে একটি অন্তহিত হবে আমার পৃথিবী থেকে প্রস্থানের সঙ্গে সঙ্গে। অপর অবলম্বনটি (ইসতেগফার ) জারী থাকবে মহা প্রলয়ের পূর্ব পর্যন্ত । তিরমিজি নিজেই এই বর্ণনাটিকে দুর্বল আখ্যা দিয়েছেন। বলেছেন, উদ্ধৃত বক্তব্যটি সম্ভবত হজরত আবু মুসার নিজস্ব বক্তব্য! বক্তব্যটিকে রসুল স. এর বক্তব্য হিসেবে প্রমাণ করা কঠিন। কোনো কোনো আলেম বলেছেন, আগের আয়াতের “তারা ক্ষমা প্রার্থনা করবে (ওয়াহুম ইয়াস্তাগফিরুন)' কথাটির মাধ্যমে মক্কায় মুশরিকদের ক্ষমা প্রার্থনার কথা বলা হয়েছে। 'হুম' (তোরা) সর্বনামটি এখানে মুশরিকদের স্থলাভিষিক্ত তাই আবী হাতেমের বর্ণনায় এসেছে, হজরত ইবনে আব্বাস বলেছেন, মুশরিকেরাও কাবাগৃহ তাওয়াফ করতো এবং বলতো গুফরানাকা, গুফরানাকা (আমরা ক্ষমাপ্রার্থী, আমরা ক্ষমাপ্রার্থী) । তাদের এই ক্ষমা প্রার্থনাকেই আযাব অবতীর্ণ হওয়ার অন্তরায়রূপে আগের আয়াতে (৩৩) উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে-__ এবং তিনি এরূপ নন যে, তারা ক্ষমা প্রার্থনা করবে অথচ তিনি তাদেরকে শাস্তি দিবেন। ঃ তাফসীরে মাধহারী/১০৯ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ১০৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।