আমাদের উপর আযাব আসবে না। কারণ আমাদের মধ্যে রয়েছেন মোহাম্মদ ৷ আর আমরা আল্লাহ্তায়ালার নিকট ক্ষমা প্রার্থনাও করছি। তাদের এ কথার মধ্যেও রয়েছে প্রচ্ছন্ন উপহাস । তাই তাদের উক্তিকে নাকচ করে দিয়ে আলোচ্য আয়াতে বলা হয়েছে__“এবং তাদের কি-বা বলবার আছে যে, আল্লাহ্ তাদেরকে শাস্তি দিবেন না। যখন তারা লোকদেরকে মসজিদুল হারাম থেকে নিবৃত্ত করে । এ কথার অর্থ_- সত্যপ্রত্যাখ্যানকারীদের জুলুমের কারণে মুসলমানেরা হিজরত করতে বাধ্য হয়েছে। এভাবে তারা বিশ্বাসীদেরকে নিবৃত্ত করেছে কাবাগৃহের তাওয়াফ থেকে এবং মসজিদুল হারামে নামাজ পাঠের সুযোগ থেকে । সুতরাং আল্লাহতায়ালা তাদের উপর আযাব অবতীর্ণ করবেন না কেনো? অন্যান্য তাফসীরকারগণ বলেছেন, সম্পূর্ণ ভিন্ন প্রসঙ্গের অবতারণা করা হয়েছে আলোচ্য আয়াতে । আগের আয়াতের বিষয়বস্তুর সঙ্গে এই আয়াতের বক্তব্যবিষয়ের কোনো সম্পর্ক নেই । হজরত আনাস থেকে বোখারী লিখেছেন, “হে আল্লাহ্! এটা যদি তোমার পক্ষ থেকে সত্যি হয় তবে আমাদের উপর আকাশ থেকে প্রস্তর বর্ষণ করো । কিংবা আমাদেরকে মর্মন্তুদ শাস্তি দাও ।'__এই জঘন্য প্রার্থনাটি করেছিলো আবু জেহেল। তার ওই প্রার্থনার প্রেক্ষিতে আল্লাহতায়ালা অবতীর্ণ করেছিলেন_ আল্লাহ্ এরূপ নন যে, তুমি তাদের মধ্যে থাকবে অথচ তিনি তাদেরকে শাস্তি দিবেন এবং তিনি এরূপ নন যে, তারা ক্ষমা প্রার্থনা করবে অথচ তিনি তাদেরকে শাস্তি প্রদান করবেন। এ কথার অর্থ__ হে আমার রসুল! আপনি মহাবিশ্বের রহমত। তাই আপনার উপস্থিতিতে আমি আমার গজবকে প্রকাশ করবো না। এ কথাটির মধ্যে এই বক্তব্যটি প্রচ্ছন্ন রয়েছে যে, রসুল স. এর হিজরতের পর আল্লাহপাক মঞ্কার মুশরিকদের উপর অবতীর্ণ করবেন আযাব । কারণ তখন রসুল স. তাদের মধ্যে উপস্থিত থাকবেন না। এ রকম তাফসীর করেছেন ইবনে জারীর । কোনো কোনো তাফসীরকার বলেছেন, আয়াতের এই অংশটি অবতীর্ণ হয়েছিলো মন্কীয়। অপর অংশটি অবতীর্ণ হয়েছিলো মদীনায় হিজরতের পর । আর সেটি হচ্ছে-_“এবং তিনি এরূপ নন যে তারা ক্ষমা প্রার্থনা করবে অথচ তিনি তাদেরকে শাস্তি দিবেন।' এ কথার অর্থ__ প্রধান প্রধান সাহাবীগণকে নিয়ে রসুল স. মদীনায় চলে যাওয়ার পরও কতিপয় অক্ষম মুসলমান রয়ে গিয়েছিলেন মক্কায়। তারা আল্লাহতায়ালার নিকটে তাদের অক্ষমতার জন্য ক্ষমা প্রার্থনা করে যাচ্ছিলেন। এক সময় তারাও মক্কা পরিত্যাগ করলেন। তখন কাফেরদের উপর শাস্তি অবতীর্ণ হওয়ার কোনো অন্তরায় আর রইলো না। আর তখনই অবতীর্ণ হলো আলোচ্য আয়াতটি । বদর যুদ্ধের দিন সেই শাস্তি নিয়েছিলো বাস্তব রূপ। এভাবে মক্কা বিজয় পর্যন্ত তাদেরকে শাস্তি দেয়া হয়েছিলো বিভিন্ন যুদ্ধের মাধ্যমে । ইসতেগফার বা ক্ষমা প্রার্থনা যে আল্লাহ্র গজব অকসীর মাধ ||| 2|1100118.007
— পৃষ্ঠা ১০৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।