সুরা আন্ফাল ঃ আয়াত ৩১ ৯১1 8 পাতিগারিকগতত ৩ হস্ত পু 9১ তি 8 521215 ১//৩৬৩১্৭৬০৩০৩৩৮৩০০৫০৪১৪ পেরে ৪১ » পর প্পর্র ২9৬35 7] যখন তাহাদিগের নিকট আমার আয়াত পাঠ করা হয় তাহারা তখন বলে, “আমরা তো শ্রবণ করিলাম, ইচ্ছা করিলে আমরাও ইহার অনুরূপ বলিতে পারি, ইহা তো শুধু সেকালের লোকদিগের উপকথা ।" কোরআনের প্রতি ব্যঙ্গ-বিদ্রীপ করেছিলো নজর বিন হারেস। কিন্তু এখানে বলা হয়েছে__ “যখন তাদের নিকট আমার আয়াত পাঠ করা হয় তখন তারা বলে"; এক বচনের স্থলে এ রকম বহুবচন বোধক বাক্য ব্যবহারের কারণ এই যে___ নজর একা এ রকম ব্যঙ্গ-বিদ্রপ করলেও তাকে সমর্থন করেছিলো অন্যান্য অবিশ্বাসীরা । তাই তাদের সকলকেই এখানে ব্যঙ্গ-বিদ্রপকারী হিসেবে অভিহিত করা হয়েছে । যেমন হজরত সালেহের উটনীকে হত্যা করেছিলো একজন ৷ অথচ ওই ঘটনার বিবরণদানকালে অবাধ্য ছামুদ জাতির সকলকে হত্যাকারী হিসেবে অভিহিত করা হয়েছে। কারণ হত্যাকারী একজন হলেও সমর্থক হিসেবে অন্যান্যরাও ছিলো ওই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত । এবপর বলা হয়েছে__ আমরা তো শ্রবণ করলাম, ইচ্ছে করলে আমরাও অনুরূপ বলতে পারি।' চরমতম মূর্খতা প্রকাশ পেয়েছে অভিশপ্ত নজরের এই উদ্ধতিটিতে। কারণ তার এই অপকথনটি উচ্চারণের অনেক আগেই কোরআনের অনুরূপ কোনো বাণী রচনার জন্য সকল অবিশ্বাসী কবি ও পণ্ডিতদের প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়া হয়েছিলো। কিন্তু সেই চ্যালেঞ্জ মোকাবিলা করার সাধ্য কোনো কালে কারো হয়নি। নজর অভিশপ্ত ও চরম মূর্খ ছিলো বলেই এ রকম ৃষ্টতা প্রদর্শন করতে পেরেছিলো। শেষে বলা হয়েছে__ 'এটা তো শুধু সেকালের লোকদের উপকথা ।' নজরের এ কথাটিও নিতান্ত মূর্খজনোচিত। কোনো জ্ঞানী ও বিবেচক ব্যক্তি কখনোই আল্লাহতায়ালার পবিত্র বাণীবৈভবকে অতীতকালের জনমনরপ্জনমূলক কিংবদত্তী বা উপকথা হিসেবে অভিহিত করতে পারে না। বাগবী লিখেছেন, নজর বিন হারেস ছিলো ব্যবসায়ী। ব্যবসা উপলক্ষে সে পারস্য এবং ইরাক অঞ্চলে গমনাগমন করতো । সেখানে বসতো অনারবদের বিভিন্ন কল্পকাহিনীর আসর । সেগুলো সে মন দিয়ে শুনতো। সেখানকার ইহুদী ও খুষ্টানদেরকে সে তাদের উপাসনালয়ে তাফসীরে মাষহারী/০১৫ ॥11.0|1100119.0011
— পৃষ্ঠা ১০৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।