বলা হয়েছে আল্লাহ্র ষড়যন্ত্র । কেউ কেউ আবার বলেছেন, ষড়যন্ত্রের প্রতিশোধ গ্রহণ করাকে এখানে ষড়যন্ত্র আখ্যা দেয়া হয়েছে। কোনো কোনো আলেম বলেছেন, আল্লাহ্পাকের ঘড়যন্ত্রের প্রকৃতি এ রকম__ অবাধ্যদেরকে অবকাশ প্রদান করা এবং পৃথিবীর সুখ সভ্ভোগের মধ্যে ডুবিয়ে রাখা । একারণেই হজরত আল্লাহ্পাকের মকর ফেড়যন্ত্র)রূপে বুঝতে না পারে, তবে বুঝতে হবে সে প্রবঞ্চিত । উবাইদ বিন উমায়েরের বর্ণনা সূত্রে ইবনে জারীর উল্লেখ করেছেন, মতলব বিন ওয়াদাআ বলেছেন, রসুল স. এর পিতৃব্য আবু তালেব একবার বললেন, প্রিয় বৎস! তুমি কি জানো, তোমার সম্প্রদায়ের লোকেরা তোমার বিরুদ্ধে কী শলাপরামর্শ করছে? রসুল স. বললেন, তারা আমাকে হত্যা, বন্দী অথবা নির্বাসন দানের পরামর্শ করছে। আবু তালেব বললেন, এ কথা তোমাকে কে বলেছে? তিনি স. বললেন, আমার প্রভুপ্রতিপালক। আবু তালেব বললেন, তোমার প্রতিপালক অতি উত্তম । তিনি তোমার অনুগত । রসুল স. বললেন, না আমিই তার একান্ত অনুগত । আর তিনি আমার কল্যাণকামী। এই কথোপকথনের প্রেক্ষিতে অবতীর্ণ হয়েছে আলোচ্য আয়াতটি । এই বর্ণনাটি অবশ্য দুর্বল, বরং পরিত্যক্ত। কারণ রসুল স. এর বিরুদ্ধে হত্যা, বন্দী এবং নির্বাসনের পরিকল্পনা করা হিজরতের তিন বছর পূর্বে । এ কথা বলেছেন আল্লামা ইবনে কাসীর । বন্দী হয়েছিলো উকবা বিন আবী মুয়ীত, তোয়াইল বিন আদী এবং নজর বিন হারেস। পরে তাদেরকে হত্যা করা হয়। নজর বিন হারেসকে বন্দী করেছিলেন হজরত মেকদাদ। অন্য দু'জনের সঙ্গে তাকেও হত্যা করার নির্দেশ দেয়া হলে বন্দী। রসুল স. বলেছিলেন, সে আল্লাহতায়ালার কিতাব সম্পর্কে ব্যঙ্গ-বিদ্রপ করেছে। তাই তাকে মৃত্যুদণ্ড দেয়া হলো। নজরের ওই ব্য-বিদ্রপকে উপলক্ষ করে অবতীর্ণ হয়েছে নিম্নের আয়াত । তাফসীরে মাযহারী/১০৪ ঃ ॥1111.0|110011 9,001
— পৃষ্ঠা ১০৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।