Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 05
/ ৬৬৩
📝 লেখা 📖 পিডিএফ

চেয়েছিলাম অংশীবাদীদের রক্তলোলুপ তরবারীর আঘাত যেনো তার পবিত্র দেহ পর্যন্ত না পৌছে। অবশেষে অপ্রতিদ্বন্দী ক্ষমতার অধিকারী আল্লাহতায়ালা তাকে রক্ষা করেছেন। সে রাতে আল্লাহতায়ালা তীর প্রিয় রসুলকে দান করেছিলেন পর্বতগুহার নিরাপদ আশ্রয় । আর এদিকে আমি সারারাত অংশীবাদীদের হস্তারক অপেক্ষার সামনে শহীদ অথবা বন্দী হওয়ার অপেক্ষায় ছিলাম । ইবনে ইসহাক লিখেছেন, উপরোক্ত ঘটনাটির পরিপ্রেক্ষিতে অবতীর্ণ হয়েছে আলোচ্য আয়াতটি । আবুল হাকীক বলেছিলো, মোহাম্মদকে বন্দী করতে হবে। তাই এখানে বলা হয়েছে, “সত্যপ্রত্যাখ্যানকারীগণ তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তোমাকে বন্দী করবার জন্য ।' আবু জেহেল বলেছিলো, হত্যা করার কথা । আর আবুল আসওয়াদ বলেছিলো, নির্বাসনে পাঠানোর কথা । তাই এখানে বলা হয়েছে “হত্যা করবার অথবা নির্বাসিত করবার জন্য 1 “মকর' অর্থ ষড়যন্ত্র । এখানে বলা হয়েছে__ 'ইয়াম কুরুনা ওয়া ইয়াম কুরুল্হ্‌' €তারা ষড়যন্ত্র করে এবং আল্লাহ্‌ও ষড়যন্ত্র করেন)। “মকর' শব্দটির আভিধানিক অর্থ__ কোনো পরিকল্পনার উদ্দেশ্যকে প্রতিহত করা। ষড়যন্ত্র হতে পারে দু'রকমের । কোনো মহৎ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য পরিকল্পনা করা হলে তা হবে উত্তম ষড়মন্ত্র। আর নিকৃষ্ট ষড়যন্ত্র বলা যাবে সেই পরিকল্পনাকে যা অসৎ উদ্দেশ্যে করা হয়। উল্লেখ্য যে, আল্লাহৃতায়ালা নিজের পক্ষ থেকে কখনোই কোনো ধড়যন্ত্র করেন না। তবে তিনি সত্যপ্রত্যাখ্যানকারীদের অসৎ যড়যন্ত্রকে প্রতিহত করেন। এখানেও তেমনটি ঘটেছে। ঘড়যন্ত্র করেছে আসলে আবু জেহেলের দল। আর আল্লাহতায়ালা তা প্রতিহত করেছেন। আর এই অবস্থাটিকেই প্রকাশ করা হয়েছে এভাবে-__ তারা ষড়যন্ত্র করে এবং আল্লাহ্‌ও ষড়যন্ত্র করেন এবং ঘড়মন্ত্রকারীদের মধ্যে আল্লাহ্‌ই শ্রেষ্ঠ । এ রকম বলা হয়েছে পরিস্থিতির পরিপ্রেক্ষিতে । আর আল্লাহতায়ালার ষড়যন্ত্রকে যদি সরাসরি ফড়যন্ত্রও বলা হয়, তবে তা হবে উত্তম ষড়যন্ত্র। কারণ অনুত্তম সকল কিছু থেকে আল্লাহ্তায়ালা মুক্ত, পবিভ্র। সত্যপ্রত্যাখ্যানকারীরা ষড়যন্ত্রের মাধ্যমে নিভিয়ে দিতে চেয়েছিলো সত্যের নূুর। আর আল্লাহতায়ালা উপযুক্ত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সেই নূরকে করে তুলেছিলেন অধিকতর প্রোজ্জল। এভাবেই আল্লাহ্তায়ালা সত্যকে প্রতিষ্ঠিত করেন এবং নিশ্চিহ্ন করে দেন অসত্যকে । শেষে বলা হয়েছে__ ওয়াল্ুহু খইরুল মাকিরীন (এবং ষড়যন্ত্রকারীদের মধ্যে আল্লাহ্‌ই শ্রেষ্ঠ)। আল্লাহতায়ালার সকল কর্মই শ্রেষ্ঠ ও উত্তম । সুতরাং তিনি যা কিছু করেন তা উত্তমই হবে। অনুত্তম কখনোই হবে না। কোনো কোনো তাফসীরে মাযহারী/১০৩ ॥1|111.0|1100119.0011

— পৃষ্ঠা ১০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।