Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 05
/ ৬৬৩
📝 লেখা 📖 পিডিএফ

রসুল স. এক মুষ্টি মাটি নিয়ে ঘর থেকে বের হলেন। ওই মাটি আবু জেহেলের লোকদের উদ্দেশ্যে নিক্ষেপ করে যেতে যেতে বললেন, হ্যা আমি এ রকম বলেছি। যারা আমার লোকদের মাধ্যমে নিহত হবে, তুমিও তাদের একজন । রসুল স. কর্তৃক নিক্ষিপ্ত মাটি গিয়ে পড়লো তাদের সকলের মন্তকে। আল্লাহপাক তাদের চোখের সামনে সৃষ্টি করে দিলেন অন্তরায় । রসুল স. “ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম.......লা ইউব্‌ সিরুন' পর্যস্ত পাঠ করে তাদের সামনে দিয়েই বেরিয়ে গেলেন। তারা কেউই তাকে দেখতে পেলো না । হঠাৎ একজন অপরিচিত লোক এসে অপেক্ষমান আততায়ীদেরকে বললো কাকে খুন করার জন্য অপেক্ষা করছো তোমরাঃ তারা বললো, মোহাম্মদকে । লোকটি বললো, আল্লাহ্‌ তোমাদের পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছেন । আল্লাহ্‌র কসম! সে তো তোমাদের সকলের মাথায় মাটি নিক্ষেপ করে তোমাদের চোখের সামনে দিয়েই চলে গিয়েছে। ভেবে দেখো, এখন কী করবে তোমরা । লোকটির কথা শুনে প্রত্যেকে নিজ নিজ মাথায় হাত দিয়ে দেখলো সত্যি সত্যিই কে যেনো তাদের মাথায় মাটি ছুঁড়ে মেরেছে । তবু লোকটির কথায় তারা পুরোপুরি বিশ্বাস স্থাপন করতে পারলো না। একজন ঘরের মধ্যে উকি দিয়ে দেখে এসে বললো, না লোকটি ঠিক বলেনি । আমি দেখলাম, মোহাম্মদ চাদর মুড়ি দিয়ে তার নিজের বিছানাতেই শুয়ে রয়েছে। ভোর হলো । হজরত আলী গাব্রোথান করলেন। বাইরে বেরিয়ে আসতেই তাকে দেখে আততায়ীরা বলে উঠলো, লোকটি তো তাহলে ঠিক কথাই বলেছিলো । সুরা তওবার তাফসীরে যথাস্থানে এই ঘটনাটির বিস্তারিত বিবরণ দেয়া হবে ইনশাআল্লাহুতায়ালা। হজরত আবদুল্লাহ্‌ ইবনে আব্বাস থেকে হাকেম বর্ণনা করেছেন, হজরত আলী রসুল স. কে জীবনের চেয়ে বেশী ভালোবাসতেন । তাই তিনি জীবন দিয়ে রক্ষা করতে চেয়েছিলেন রসুল স.কে। রসুল স. এর নির্দেশে তারই শয্যায় তারই চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়েছিলেন। ভোরে গাত্রোথানের সময় আবু জেহেলের লোকেরা তাকে চিনতে পেরে তাকে অকথ্য ভাষায় গালি দিলো। বললো, তুমি নিচ। তোমার কারণেই আমরা প্রতারিত হলাম। হাকেমের বর্ণনায় এসেছে, ইমাম জয়নুল আবেদীন একবার বললেন, “মিনান্নাসি মাইইয়াশ্তারি নাফসাহুব তিগাআ মারদ্বতিল্লাহি' মোনুষের মধ্যে যারা নিজের সত্তাকে আল্লাহ্র অন্তষ্টির আকাঙ্কায় বিক্রয় করে।) এই আয়াতের লক্ষ্যস্থল ছিলেন হজরত আলী । তিনিই আল্লাহ্‌্পাকের সন্তোষ অন্বেষণের জন্যে তার জীবন উৎসর্গ করেছিলেন। এরপর ইমাম জয়নুল আবেদীন পাঠ করলেন হজরত আলীর একটি কবিতা । কবিতাটির মর্মার্থ এ রকম__ “যে সকল লোক মক্কার পাথুরে রাস্তায় বিচরণ করে, চুম্ধন করে কালো পাথর এবং প্রদক্ষিণ করে কাবাগৃহ__ তাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তিত্বের জন্য আমি আমার জীবন সমর্পণ করেছি। তিনি ছিলেন আল্লাহ্তায়ালার রসুল । আমি ফসীরে মামহারী১০২ |||||||.|11001118.007

— পৃষ্ঠা ১০২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।