Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 05
/ ৬৬৩
📝 লেখা 📖 পিডিএফ

আবু জেহেল বললো, আমি একটি প্রস্তাব করতে চাই । মনে হয় প্রস্তাবটি আপনাদের সকলের মনঃপুত হবে । সকলে বললো, ঠিক আছে এবার আপনার প্রস্তাবের কথাটাই শুনি । আবু জেহেল বললো, প্রত্যেক গোত্র থেকে একজন করে তেজোদীপ্ত যুবক নির্বাচন করা হোক। এভাবে সকল যুবক একত্রিত হয়ে একযোগে আক্রমণ করে তলোয়ারের আঘাতে হত্যা করবে মোহাম্মদকে | এভাবে সকল গোত্র হত্যাকাণ্ডে শরিক হতে পারবে । আর মোহাম্মদের নিকটজনেরা সকল গোত্রের বিরুদ্ধে দাড়াবারও সাহস পাবে না। খুব বেশী হলে হয় তো রক্তপণ দাবী করে বসতে পারে। সম্মিলিতভাবে সেই রক্তপণের দাবী পরিশোধ করাও আমাদের জন্য হবে সহজ । নজদী শায়েখ বললো, হ্যা, এটা একটা প্রস্তাবের মতো প্রস্তাব বটে। এরপর সে আবৃত্তি করলো একটি কবিতা যার মর্মীর্থ এ রকম __ অনেক প্রস্তাই তো শোনা হলো । কিন্তু শেষোক্ত প্রস্তাবটিই হচ্ছে প্রকৃত ্রস্তাব। একযোগে হানতে হবে তলোয়ারের আঘাত । আর এই পরিকল্পনাটির মধ্যেই রয়েছে সম্মান, গৌরব ও প্রশংসা । আবু জেহেলের প্রস্তাবটিকে নজদী শায়েখের মতো অন্যান্যরাও সর্বাস্ত£করণে মেনে নিলো। ওই আসরেই প্রস্তাবটি কার্ধকর করার দিনক্ষণ নির্ধারণ করে ফেললো তারা । হজরত জিবরাইল এ সংবাদ পৌছে দিলেন আল্লাহতায়ালার প্রিয় রসুলের নিকট । আরো বললেন, আবু জেহেলের দল ঠিক করেছে আজ রাতে তারা আপনাকে হত্যা করতে আসবে । আল্লাহতায়ালা আপনাকে হিজরতের নির্দেশ দিয়েছেন । আজ রাতেই আপনাকে গৃহত্যাগ করতে হবে । রাত হলো । রসুল স. হজরত আলীকে ডেকে বললেন, আজ রাতেই আমাকে চলে যেতে হবে । তুমি আমার এই সবুজ চাদরটি মুড়ি দিয়ে আমার এই শয্যায় শুয়ে থেকো। গভীর রাতে আবু জেহেলের দল এসে রসুল স. এর গৃহের চতুর্দিকে ঘিরে ফেললো । তাদের পরিকল্পনা ছিলো ভোর বেলায় রসুল স. যখন বাড়ির বাইরে বেরিয়ে আসবেন, তখন সকলে মিলে একযোগে তার উপরে চালাবে তলোয়ারের আঘাত । রসুল স. তাদের উপস্থিতি টের পেলেন। হজরত আলীকে বললেন, এবার তুমি চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ো। বাইরে আবু জেহেলের কণ্ঠ শোনা যাচ্ছিলো । সে তার সাঘীদেরকে বললো, মোহাম্মদ বলে, তোমর! তার অনুসরণ করলে নাকি আরব ও আজমের বাদশাহ্‌ হয়ে যাবে। মৃত্যুর পরে তোযাদেরকে নাকি আবার জীবিত করা হবে এবং দেয়া হবে আরদানের বাগানের মতো বাগান। আর তার অনুসরণ না করলে তোমরা তার হাতেই নিহত হবে। মৃত্যুর পর পুনরায় জীবিত করে নিক্ষেপ করা হবে দোজখের আগুনে । তাফসীরে মাযহারী/১০১ ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ১০১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।