Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 05
/ ৬৬৩
📝 লেখা 📖 পিডিএফ

সেখানে । ইতোপূর্বে আবিসিনিয়ায় গিয়েও উপস্থিত হয়েছে মুসলমানদের একটি দল। এভাবে তারা মক্কার বাইরের লোকদের পৃষ্ঠপোষকতা পেয়ে চলেছে। এখন যদি মোহাম্মদও গোপনে অন্যত্র গিয়ে শক্তি সঞ্চয় করে মক্কা আক্রমণ করে বসে তবে কী উপায় হবে? উপায় উদ্ভাবনের জন্য তারা পরামর্শ সভা আহ্বান করলো । একটি বড় বাড়ি ছিলো তাদের পরামর্শস্থল । নির্দিষ্ট দিনে সেখানে একত্রিত হলো তারা। ওই দিনটিকে বলা হয় ইয়াওমুজ্জহমত বা অভিসম্পাত দিবস । এক বয়োবৃদ্ধ ব্যক্তির রূপ ধারণ করে পশমী চাদরে আবৃত হয়ে ইবলিস নিজেও উপস্থিত হলো সেই পরামর্শ সভায়। সে দরজায় দাড়াতেই পরামর্শ সভায় উপস্থিত ব্যক্তিরা বলাবলি করতে লাগলো এই প্রবীণ ব্যক্তিটি কে? ইবলিস বললো, আমার বসবাস নজদ প্রদেশে । শুনতে পেলাম আপনারা এক দুঃসাধ্য কর্ম সম্পাদনার্থে সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছেন। শুনে ভাবলাম আমিও হয়তো আপনাদেরকে এ ব্যাপারে কোনো অব্যর্থ পরামর্শ দিতে সক্ষম হবো । পরামর্শ সভার সদস্যরা বললো, বেশ, বেশ । আপনি আসন গ্রহণ করুন। দেখা গেলো পরামর্শ সভায় উপস্থিত হয়েছে কুরায়েশদের অধিকাংশ প্রভাবশালী নেতারা। বিন হারেস, আবু বোখতারী বিন হিশাম, আবু জেহেল বিন হিশাম, মাসবিয়া ও মুতয়েম এবং হাকেম বিন হাজ্জাম | শেঘোক্ত ব্যক্তিত্রয় পরবর্তী সময়ে ইসলাম গ্রহণ করেছিলেন । কুরায়েশ ও আরো দু'টি গোত্রের কতিপয় নেতাও উপস্থিত ছিলো সেখানে । কিন্তু তাদের নাম জানা যায় না। শুরু হলো পরামর্শ বিনিময় । একজন বললো, মোহাম্মদের অনুসারী দিন দিন বেড়েই চলেছে। এভাবে তার দল শক্তিশালী হলে সে নিশ্চয় আমাদের উপর চড়াও হবে । সুতরাং এখনই আমাদেরকে সম্মিলিতভাবে এর বিহিত করতে হবে। আবুল বোখতারী বললো, মোহাম্মদকে শৃংখলাবদ্ধ করে মৃত্যু না হওয়া পর্যন্ত কোনো ঘরে আটকে রাখা হোক। নজদের বৃদ্ধরূপী ইবলিস বললো, প্রস্তাবটি আমার মনঃগুত নয়। কারণ তাকে এভাবে আটকে রাখলে তার সঙ্গী সাথীরা এ সংবাদ পাবেই। তখন তারা জান বাজী রেখে তাকে উদ্ধারের চেষ্টা করবে। তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতেও তখন তারা পিছপা হবে না। সকলে বললো, শায়েখ (বৃদ্ধ) তো ঠিক কথাই বলেছেন। এবার আবুল আসওয়াদ বললো, তাকে মক্কা থেকে বের করে দেয়া হোক। যেখানে খুশী সেখানে চলে যাক সে । তার কাজ সে করে বেড়াক। আমরাও স্বস্তির নিঃশ্বাস ফেলি । নজদের শায়েখ বললো, এ রকম করাও ঠিক হবে না। এ রকম করলে সে অন্যত্র গিয়ে নির্বিঘ্নে তার অনুসারীর সংখ্যা বাড়াতে থাকবে৷ এভাবে সে তার দলবল নিয়ে তোমাদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হতে পারে। তখন সমর্পণ অথবা সন্ধি ছাড়া তোমাদের কোনো গত্যত্তর থাকবে না। অতএব অন্য কোনো কৌশল নির্ধারণ করো। তাঞসরে মাযহারী/১০০ ॥11.111001119,.0011

— পৃষ্ঠা ১০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।