Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

রয়েছে চরম দুঃসময় ৷ হাতের মুঠোয় আগুন রাখা যেমন কঠিন, তখন ধৈর্য রক্ষা করাও হবে তেমনি কঠিন। ওই সময়ের একজনের পুণ্যকর্ম হবে পঞ্চাশ জনের পুণ্য কর্মের সমান। সাহাবায়ে কেরাম বললেন, তখন তাহলে একজনের পুণ্য কর্ম হবে তখনকার পধ্তাশ জনের পুণ্য কর্মের সমান? তিনি স. বললেন, না। তোমাদের পঞ্কাশজনের সমান । কোনো কোনো বর্ণনাকারী বলেছেন, বেদাতী সম্প্রদায়কে লক্ষ্য করে অবতীর্ণ হয়েছে এই আয়াত। ইমাম আবু জাফর রাজী বলেছেন, হজরত সাফওয়ান বিন মাহ্রাজের সামনে এক বেদাতী যুবক অসংলগ্ন কথাবার্তা বলতে শুরু করলো । হজরত সাফওয়ান বললেন, আমি তোমাকে মহান আল্লাহ্‌র এক বিশেষ নির্দেশনার কথা বলি শোনো, আল্লাহপাক তার প্রিয়জনদের উদ্দেশ্য করে এরশাদ করেছেন “হে বিশ্বাসীরা! আত্মরক্ষা করাই তোমাদের কর্তব্য; তোমরা যদি শুভ পথে পরিচালিত হও তবে যে পথচ্যুত হয়েছে সে তোমাদের কোনো অপকার করতে পারবে না। “আল্লাহ্র দিকেই তোমাদের সকলের প্রত্যাবর্তন । তারপর তোমরা যা করতে তিনি সে সম্পর্কে তোমাদেরকে অবহিত করবেন ।' __ এ কথার অর্থ প্রত্যেককে তার কৃতকর্মের বিনিময় দেয়া হবে। একের অপরাধে অন্যকে অভিযুক্ত করা হবে না। পথচ্যুত এবং পথপ্রাপ্ত উভয়ের জন্য রয়েছে এখানে শাস্তি ও শান্তির অঙ্গীকার । বাগবীর বর্ণনায় এবং বোখারী, আবু দাউদ ও তিরমিজির বর্ণনায় রয়েছে__ হজরত ইবনে আব্বাস বলেছেন, তামীমদারী এবং আদী বিন বদর ছিলো খৃষ্টান। মুক্ত করা ক্রীতদাস বুদাইল। তিনি ছিলেন মুসলমান । সিরিয়ায় পৌছে বুদাইল পীড়িত হয়ে পড়লেন। তিনি বুঝতে পারলেন, মৃত্যু অতি সন্নিকটে । তিনি তখন তার নিজের পণ্যসামগ্রীর একটি তালিকা প্রস্তুত করে তার মালমাত্তার সঙ্গে রেখে দিলেন। সাথীদ্বয়কে তালিকার কথা জানালেন না। শুধু অসিয়ত করলেন, তোমরা আমার মালমাত্তাগুলো আমার বাড়ীতে পৌছে দিও । অল্পক্ষণের মধ্যে মৃত্যু বরণ করলেন তিনি। সাথীদ্বয় খোজাখুঁজি করে তার মালপত্রের মধ্যে পেলো একটি তিনশত মিশকাল ওজনের রৌপ্যনির্মিত পাত্র । তারা কৌটাটি আত্মসাৎ করলো । ব্যবসা শেষ করে মদীনায় ফিরে এসে তারা বুদাইলের বাড়ীতে তার জিনিসপত্রগুলো পৌছে দিলো। বুদাইলের স্ত্রী ওই জিনিসপত্রের মধ্যে পেলেন একটি তালিকা । তিনি তামীম ও আদীকে জিজ্ঞেস করলেন, আমার স্বামী কি তার কোনো জিনিসপত্র ক্রয় বিক্রয় করেছে? তারা বললো, না। বুদাইলের স্ত্রী পুনরায় বললেন, তিনি কি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন? তার চিকিৎসার জন্য তোমাদেরকে কি কিছু অর্থ ব্যয় করতে হয়েছে? তারা বললো, না। বুদাইলের স্ত্রী বললেন, আমি তাফসীরে মাযহারী/৯৮ ॥||.01110011 9,001

— পৃষ্ঠা ৯৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।