Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

পাপ কর্মে লিপ্ত হওয়া সত্বেও সংখ্যাগরিষ্ঠরা তাদেরকে নিবৃত্ত করতে উদ্যোগী না হয়, তবে সর্বসাধারণের উপর নেমে আসতে পারে আল্লাহ্‌র আযাব। তৃতীয় বর্ণনায় এসেছে, মানুষকে সৎ কাজের নির্দেশনা দাও এবং অসৎ কাজ থেকে বিরত রাখতে প্রয়াসী হও। যদি এমন না করো তবে আল্লাহপাক তোমাদেরকে খারাপ লোকদের অধীন করে দিবেন এবং খারাপ মানুষেরা তোমাদেরকে শান্তিতে নিক্ষেপ করবে । তখন তোমাদের পুণ্যবানদের প্রার্থনাও গৃহীত হবে না। বাগবী লিখেছেন, হজরত ইবনে আব্বাস এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, তোমরা সৎ কর্মের নির্দেশনা দাও এবং অসৎ কাজ থেকে নিবৃত্ত হতে বলো, যতক্ষণ পর্যস্ত তারা তোমাদের কথা মান্য করে। যখন মানুষ তোমাদের এই শুভ প্রচেষ্টাকে অস্বীকার করবে, তখন তোমরা নিজেরা সংশোধিত হও । কোরআন মজীদের কিছু কিছু ঘটনা বাস্তবায়িত হয়েছে। কিছু কিছু ঘটেছে কোরআন অবতীর্ণ হওয়ার প্রাক্কালে । কিছু কিছু ঘটতে চলেছে নিকট ভবিষ্যতে, আবার কিছু কিছু ঘটবে দূর ভবিষ্যতে । যেমন __শেষ জামানায় এবং কিয়ামতের দিন। সুতরাং তোমরা পরস্পরের সঙ্গে শত্রুতা সৃষ্টি কোরো না। একে অপরকে আক্রমণ কোরো না। তোমরা উত্তম কর্মের নির্দেশ দিতে থাকো। আর নিষেধ করতে থাকো অনুত্তম কর্মের। এর পরেও যদি মানুষ সীমালংঘন করে তোমাদের নিকট থেকে পৃথক আত্মসংশোধন কর্মে ব্রতী হয়ো। ওই সময়ের সঙ্গে রয়েছে আলোচ্য আয়াতের সম্পর্ক। ওই পরিস্থিতির প্রতি লক্ষ্য রেখেই এই আয়াতে বলা হয়েছে__ আত্মরক্ষা করাই তোমাদের কর্তব্য । বায়হাকীর শো'বুল ইমানে আবুল আলিয়া সূত্রে এবং ইবনে জারীর, ইবনে আবী হাতেম ও আবু শায়েখের বর্ণনায় রয়েছে__ উল্লিখিত বর্ণনাটিকে সকলে হজরত আবদুল্লাহ্‌ ইবনে মাসউদের বর্ণনা বলে অভিহিত করেছেন। তিরমিজি ও ইবনে মাজার বর্ণনায় রয়েছে, হজরত আবু ছা'লাবা খাশানী বলেছেন, আল্লাহ্‌র শপথ! আমি রসুল স.এর নিকটে এই আয়াতের মর্মার্থ জানতে চেয়েছিলাম । তিনি স. বলেছিলেন, এই আয়াতের উদ্দেশ্য এ রকম নয় যে, তোমরা সৎকর্মের আদেশ এবং অসৎ কাজের নিষেধের দায়িত্বকে বন্ধ করে দিয়ে চুপচাপ বসে থাকবে। বরং এই আয়াতের নির্দেশনা হচ্ছে__ তোমরা সৎ কাজের নির্দেশ দিতে থাকো এবং মন্দ কাজ থেকে মানুষকে বিরত করতে থাকো এবং নিজেও বিরত থাকো। কিন্তু যখন দেখবে মানুষ কুপ্রবৃত্তির ক্রীতদাস, স্বেচ্ছাচারিতার অনুগামী, দ্বীনের উপর দুনিয়াকে প্রাধান্য দানকারী এবং যখন দেখবে মানুষ তাদের অসৎ চিন্তাকে সঠিক মনে করে, তোমাকেও তাদের চিত্তানুসারী হতে বাধ্য করে_তখন কেবল আত্মসংশোধন কর্মে ব্যাপূত থেকো, সর্বসাধারণের সংশোধন চিন্তা পরিত্যাগ কোরো । প্রকৃত কথা এই যে, সামনে তাফসীরে মাযহারী/৯৭ ॥|.011100119,.001

— পৃষ্ঠা ৯৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।