Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। কোনো কোনো আলেম এ প্রসঙ্গে বলেছেন, মুসলমানেরা তাদের নিকটজনের সত্য প্রত্যাখ্যানের কারণে আক্ষেপ করতেন। তারা মনে প্রাণে চাইতেন তাদের স্বজনেরাও সত্য ধর্ম ইসলাম গ্রহণ করে দুনিয়া ও আখেরাতের কল্যাণ লাভ করুক। ওই সময় অবতীর্ণ হয় এই আয়াত! আহমদ ও তিরমিজির বর্ণনায় রয়েছে__হজরত আবু আমের আশআরী বলেছেন, আমি রসুল স.কে এই আয়াত সম্পর্কে প্রশ্ন করেছিলাম । বলেছিলাম “মান দাল্লা” (যে পথভ্রষ্ট হয়েছে) কথাটির অর্থ কী? তিনি স. বলেছিলেন, সত্যপ্রত্যাখ্যানকারী (পথভ্রষ্ট)। এ আয়াতে বলা হয়েছে, যারা পৎভ্রষ্ট তারা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না, যদি তোমরা সত্যের উপর সুদৃট থাকো। হজরত সাঈদ ইবনে যোবায়ের এবং মুজাহিদ বলেছেন, “মান ছ্াল্লা' অর্থ ইহুদী ও খৃষ্টান। অতএব, হে মুসলিম বৃন্দ! যদি তোমরা সত্য ধর্মে সুদৃঢ় হও, তবে ইহুদী, খৃষ্টানেরা তোমাদের কোনো অপকার করতে পারবে না। সুতরাং তোমরা তাদের নিকট থেকে জিজিয়া (কর) আদায় করো এবং তাদেরকে ছেড়ে দাও। কোনো কোনো আলেমের বর্ণনায় এসেছে, সাহাবায়ে কেরামের যুগে যারা ইসলাম গ্রহণ করতেন, তাদের আত্মীয়-স্বজনেরা বলতেন, তোমরা তোমাদের পূর্ব পুরুষদেরকে নিবোধ ভেবেছো। এ রকম অপকথন শুনে তীরা বিস্মিত ও ক্ষুব্ধ হতেন। মনে মনে চাইতেন, অজ্ঞ অবিশ্বাসীদের যদি বোধোদয় হতো। তখন অবতীর্ণ হয় এই আয়াত। “আত্মরক্ষা করাই তোমাদের কর্তব্য-_এ কথার অর্থ এ নয় যে, সৎ কর্মের আদেশ এবং অসৎ কর্মের নিষেধের দায়িত্‌ পরিত্যাগ করতে হবে। বন্ধ রাখতে হবে সত্য ধর্মের প্রচার। সৎ কর্মের আদেশ এবং অসৎকর্মের নিষেধের কথা “ইহতাদা' (যদি তোমরা সৎ পথে পরিচালিত হও) কথাটিতেই রয়েছে। হজরত আবু বকর বলেছেন, হে মানুষ! তোমরা এ আয়াতটি পাঠ করো, কিন্তু এর অর্থ বুঝতে ভুল করো। আমি স্বয়ং রসুল স. কে বলতে শুনেছি, যদি মানুষ মন্দ কর্ম থেকে নিজে সংশোধিত না হয় (অথবা অন্যকে সংশোধনের চেষ্টা না করে) তবে এ রকমও হতে পারে যে, আল্লাহপাক সৎ অসৎ নির্বিশেষে সকলকেই শাস্তি দান করবেন। ইবনে মাজা, তিরমিজি । তিরমিজি বলেছেন, হাদিসটি বিশুদ্ধ । আবু দাউদের বর্ণনায় এসেছে, যদি মানুষ অনাচার দেখেও অনাচারীকে প্রতিহত করতে সচেষ্ট না হয়, তবে আল্লাহপাকের শাস্তি সকলের উপর নেমে আসার সম্ভাবনা রয়েছে। অন্য বর্ণনায় এসেছে, প্রতিহত করার সামর্থ্য থাকা সত্তেও মানুষ যদি অত্যাচারীকে বাধা না দেয়, তবে আল্লাহতায়ালা তাদের সকলকে শাস্তি দিবেন। দ্বিতীয় বর্ণনায় এসেছে, যদি কোনো সমাজের সংখ্যালঘুরা ॥||.011100119,.001

— পৃষ্ঠা ৯৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।