Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

পরের আয়াতে (১০৪) বলা হয়েছে, “যখন তাদেরকে বলা হয়, আল্লাহ্‌ যা অবতীর্ণ করেছেন তার দিকে এবং রসুলের দিকে এসো, তখন তারা বলে, আমরা আমাদের পূর্বপুরুষকে যাতে পেয়েছি তাই আমাদের জন্য যথেষ্ট। কী! যদিও তাদের পূর্বপুরুষগণ কিছুই জানতো না ও সৎপথ প্রাপ্তও ছিলো না, তথাপিঃ' এখানে দেয়া হয়েছে কাফেরদের মূর্খতা ও নির্বদ্ধিতার পরিচয় । বলা হয়েছে, পৎত্রষ্ট পিতা__ পিতামহদের অন্ধ অনুসরণ ছাড়া কাফেরদের নিকট আর কোনো দলিল নেই । আর এদিকে ঘোষিত হচ্ছে দয়ার আহবান__ কোরআনের দিকে ও আল্লাহ্র রসুলের দিকে এসো। কী বিস্ময়! এখনো কী তারা তাদের অজ্ঞ, অবিশ্বাসী পূর্বপুরুষদের অন্ধ আনুগত্যকেই আশ্রয় করে থাকবে? এখানে “আও' (অথবা) শব্দটি একই সঙ্গে বিজ্ঞপ্তিপ্রকাশক ও অস্বীকৃতিজ্ঞাপক। শব্দটি এভাবে প্রয়োগ করে এ কথাই বুঝানো হয়েছে যে, এরপরও কি বাপ দাদাদের মূর্খতা ও বিভ্রান্তির অনুসরণ করা বৈধ হবে? এ রকম প্রশ্রের মাধ্যমে এ কথাটিই জানিয়ে দেয়া হয়েছে যে, সকল যুগে, সর্বাবস্থায় পথপ্রাপ্ত জ্ঞানীগণই অনুসরণীয় । পথত্রষ্ট মূর্খরা নয় । সুরা মায়িদা £ আয়াত ১০৫ -০9০৯৬৭ প 5 ১55 ০.4 ৮ 0 হে বিশ্বাসীগণ! আত্মরক্ষা করাই তোমাদিগের কর্তব্য; তোমরা যদি সৎপথে পরিচালিত হও তবে যে পথন্রষ্ট হইয়াছে সে তোমাদিগের কোন ক্ষতি করিতে পারিবে না। আল্লাহের দিকেই তোমাদিগের সকলের প্রত্যাবর্তন; অতঃপর তোমরা যাহা করিতে তিনি সে সম্বন্ধে তোমাদিগকে অবহিত করিবেন। হজরত আফরাহের মুক্তিপ্রাপ্ত ক্রীতদাস ওমর থেকে ইবনে আবী হাতেম বর্ণনা নিকটজনকে ইসলামের প্রতি আহবান জানাতেন। ইসলামের আহবান শুনে তারা জবাব দিতো, আমাদের জন্য আমাদের পিতৃপুরুষদের প্রদর্শিত পথই যথেষ্ট । নতুন মুসলমানেরা এ কথা শুনে মনোক্ষুগ্র হতেন। তখন অবতীর্ণ হয় আলোচ্য আয়াতটি । আল্লাহতায়ালা ওই মনোক্ষুণ্র মুসলমানদেরকে লক্ষ্য করে এখানে জানাচ্ছেন, হে বিশ্বাসীরা! আত্মরক্ষা করাই তোমাদের কর্তব্য । এ কথার অর্থ__ তোমরা নিজেদেরকেই সংশোধন করো । আত্মরক্ষা করো অবিশ্বাস থেকে । তারপর জানাচ্ছেন, যদি তোমরা সৎপথে পরিচালিত হও__ তবে যে পথত্রষ্ট হয়েছে, সে ূ তাফসীরে মাযহারী/৯৫ ॥|.01110011 9,001

— পৃষ্ঠা ৯৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।