বোখারীর বর্ণনায় এসেছে, হজরত সাঈদ ইবনে মুসাইয়্যেব বলেছেন, ওই সকল উদ্ত্রীকে বহিরা বলা হতো যেগুলোর দুধ থাকতো তাদের পৃজ্য প্রতিমাগুলোর জন্য সংরক্ষিত। ওগুলোকে কেউ দোহন করতো না। আর তাদের দেব-দেবীর নামে উৎসগীকৃত পুরুষ উটকে বলা হতো সায়েবা। সেগুলোর পিঠে কেউ চড়তো না। ওসিলা ছিলো ওই উ্ট্রী যেগুলো প্রথম প্রসবে পুরুষ এবং দ্বিতীয় ও তৃতীয় প্রসবে মাদী শাবক প্রসব করতো । এ ধরনের উদ্্রীকে অংশীবাদিরা তাদের দেব- দেবীর নামে উৎসর্গ করতো । ওগুলোরই নাম ছিলো ওসিলা। নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত জোড়া শাবক প্রসবকারী এবং সেগুলো থেকে নির্দিষ্ট পরিমাণ শাবকের জন্ম হলে ওই প্রথম মা উদ্ত্রীকে তারা প্রতীমার উদ্দেশ্যে উৎসর্গ করতো। ওই উদ্্রীর বারা কোনো বোঝা বহনের কাজ করানো হতো না। এগুলোর নাম ছিলো হাম্। হজরত আবু হোরায়রার বর্ণনায় এসেছে, রসুল স. বলেছেন, আমি আমর বিন আমের খাজায়ীকে দোজখের মধ্যে নিজের নাড়ি ভুঁড়ি টানা হেঁচড়া করতে দেখেছি। সে-ই ছিলো সর্বপ্রথম সায়েবা পদ্ধতির প্রবর্তক । মোহাম্মদ বিন ইসহাকের মাধ্যমে বাগবী বর্ণনা করেছেন, হজরত আবু হোরায়রা বলেছেন, রসুল স. আকসাম বিন জাওন খাজায়ীকে বলেছিলেন, আকসাম! আমি আমর বিন লুহাই বিন কুমআ বিন খান্দাফকে দোজখে নিজের নাড়িভূঁড়ি ছিড়তে দেখেছি। তুমি দেখতে অবিকল আমরের মতো এবং আমর তোমার মতো। আমরই সর্বপ্রথম হজরত ইসমাঈলের ধর্মাদর্শকে বিকৃত করেছিলো । উটকে চিহিত করে ছেড়ে দেয়ার নিয়ম সেই আবিষ্কার করেছে। বহিরা, সায়েবা, ওসিলা এবং হামের অপপ্রবর্তনা তারই । আমি দেখলাম, তার নাড়িভুঁড়ির দুর্গদ্ধে অন্য দোজখীরাও কষ্ট পাচ্ছে। আকসাম বললেন, হে আল্লাহ্র রসুল! আমার চেহারা আমরের মতো-___ এজন্যে কি আমার কোনো ক্ষতি হবে? রসুল স. বললেন, না। তুমি ইমানদার এবং সে কাফের । “কিন্তু সত্য প্রত্যাখ্যানকারীগণ আল্লাহ্র প্রতি মিথ্যা আরোপ করে এবং তাদের অধিকাংশ উপলব্ধি করে না।'___ এ কথার অর্থ অবিশ্বাসীরা আল্লাহ্ সম্পর্কে মিথ্যা কথা বলে। অর্থাৎ তারা বলে, আল্লাহ্পাকই আমাদেরকে বহিরা, সায়েবা ইত্যাদি করতে বলেছেন। কিন্তু তাদের অধিকাংশই অজ্ঞ। তারা জানে না কি কারণে হালাল এবং হারাম বিধান প্রবর্তিত হয়। তারা তো ছিলো মূর্খ সাধকের অনুসারী । সত্যের উপলব্ধি তাদের নেই। তাদের অধিকাংশ এ রকম হলেও কিছুসংখ্যক ছিলো বোধসম্পন্ন। তৎসত্তেও তারা তাদের অপবিশ্বাসের বৃত্ত ভেঙে বেরিয়ে আসতে পারেনি । নেতৃত্বাকাংখা এবং পিতৃপুরুষদের অন্ধ অনুসরণ তাদেরকে সত্যানুসারী হতে দেয়নি__ আয়াতে “তাদের অধিকাংশ" কথাটির মাধ্যমে মূর্খ মুশরিক জনতার উপলব্ধিহীনতাকে প্রকাশ্যতঃ চিহ্নিত করা হয়েছে। তাই সহজেই বুঝা যায়, তাদের নেতা পর্যায়ের লোকেরা উপলব্ধিহীন ছিলো না, যদিও সত্য প্রত্যাথ্যানকারী হিসেবে নেতা জনতা সকলেই ছিলো সমান । তাফসীরে মাযহারী/৯৪ ॥|.11100119,.00
— পৃষ্ঠা ৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।