Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

কূপের পানি পান করতে বাধা দেয়া হতো না, সকল চারণক্ষেত্রে ছিলো তার অবাধ বিচরণ । ষষ্ঠ প্রসবের শাবক যদি পুরুষ হতো তবে ওই উন্ত্রী শাবককে জবাই করে মুশরিক নারী পুরুষেরা ভক্ষণ করতো । আর মাদী শাবক প্রসব করলে সিডির দন রন না] হজরত আবু উবায়দা বর্ণনা করেছেন, মান্নত করে ছেড়ে দেয়া উটকে বলা হতো সায়েবা । রোগ মুক্তির জন্য এবং প্রবাসী নিকটজনের নিরাপদ প্রত্যাবর্তনের জন্য মান্নতকারী তাদের অভিলাষ পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে এ রকম উট ছেড়ে দিতো। সকল চারণভূমি এবং সকল পানি পান করার স্থান ছিলো এদের জন্য অবারিত । কেউ এগুলোর উপর আরোহণ করতো না । পুরুষ ও মাদী উভয় প্রকার উট সায়েবা হতে পারতো । কোনো কোনো অভিধানবিশারদ উল্লেখ করেছেন, বারোটি প্রসবের পর ত্রয়োদশ প্রসবে মাদী বাচ্চা জন্ম নিলে কর্ণ ছেদন করে তাকে তার মায়ের সঙ্গে মুক্ত করে দেয়া হতো। মায়ের মতো তারও থাকতো অবাধ স্বাধীনতা । এ ধরনের মা উটকে সায়েবা এবং তার শাবককে বহিরা বলা হতো । হজরত আলকামা বলেছেন, ত্রীতদাসকে যখন সকল বাধ্যবাধকতা থেকে মুক্ত করে দেয়া হয়, তার উপর আর কর্তৃত্বের অধিকার প্রয়োগ করা হয় না, তেমনি ছিলো বহিরা ও সায়েবা প্রকৃতির পশুকূল। ওগুলোর অবস্থা ছিলো রক্তের বদলা ও উত্তরাধিকারের বিপরীত রসুল স. বলেছেন, কর্তৃত্বের অধিকার ওই ব্যক্তির যে মুক্ত করেছে। সায়েবা অর্থ মুক্তকৃত যেমন, ইশাতুর্রদ্বিয়াহ্‌-_ এখানে রছিয়াহ্‌ ব্যবহৃত হয়েছে মার্দিয়াহ্‌ অর্থে। অর্থাৎ পছন্দনীয় বা পছন্দকৃত। সাত বার পুরুষ শাবক প্রসবকারী ছাগলকে জবাই করে মুশরিক নারী- পুরুষেরা ভক্ষণ করতো। কিন্তু সাতবার মাদী শাবক প্রসবকারী ছাগলকে তারা ছেড়ে দিতো । সপ্তম প্রসবের সময় পুরুষ ও মাদী দু'টো শাবক প্রসব করলে বাচ্চা দু'টোকেও তারা ছেড়ে দিতো। বলতো, এ দু'টো জোড়া বেঁধেছে। ওই জোড়া বাধা ছাগল শাবক দু'টোর মা ছাগলকে তারা বলতো “ওসিলা'। তারা আরো বলতো, ওই মা ছাগলের দুধ পান করা মহিলাদের জন্য হারাম । আর ওই জোড়া বাধা ছাগল দুটোর যে কোনো একটি মারা গেলে মুশরিক নারী পুরুষ সকলে সেটিকে ভক্ষণ করতে পারতো । কোনো পুরুষ উটের প্রজনন ছারা দশটি উট শাবকের জন্ম হলে অংশীবাদিরা সেটিকে বলতো, এর পৃষ্ঠদেশ মুক্ত (বাহন ও বোঝা বহন থেকে)। এরপর থেকে ওই উটের পিঠে কেউ চড়তো না। তার পিঠে কোনো বোঝাও চাপাতো না। সকল পানি পানের স্থান এবং সকল চারণভূমি তার জন্য ছিলো বাধা বন্ধনহীন। এ ধরনের উটকে বলা হতো হাম। হামের মৃত্যু হলে নারী পুরুষ নির্বিশেষে সকল মুশরিক উটটির গোশত তক্ষণ করতে পারতো । তাফসীরে মাযহারী/৯৩ ॥11.011100119.00

— পৃষ্ঠা ৯৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।