Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

হজরত কাতাদাসূত্রে বোখারীর বর্ণনায় রয়েছে, হজরত আনাস ইবনে মালেক বলেছেন, কিছু লোক অনাবশ্যক বিষয়ে খুটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করতে শুরু করলো । রসুল স. রুষ্ট হলেন। প্রচণ্ড আত্মমর্যাদাবোধ জাত হলো তার । মিশ্বরে আরোহণ করে রোষতাপিত স্বরে তিনি স. বললেন, আজ তোমাদের সকল প্রশ্নের জবাব দেবো আমি (বলো কে কি বলতে চাও) ৷ আমি অস্থির হয়ে ডানে বামে তাকাতে শুরু করলাম । দেখলাম, উপস্থিত জনতা লজ্জাবনত হয়ে পরিধেয় বন্ত্রে মুখমণ্ডল আবৃত করে কাদছে। এক লোক তার বংশপরিচয় বদলে ফেলেছিলো। সে বললো, হে আল্লাহ্র রসুল! বলুন আমার পিতা কে? রসুল স. বললেন, হুজাফা । হজরত ওমর দীড়িয়ে বললেন, আমরা আল্লাহ্‌কে প্রভূরূপে, ইসলামকে ধর্মরূপে এবং মোহাম্মদ স.কে রসুলরূপে পেয়ে প্রশান্তচিত্ত। সকল বিশৃঙ্খলা থেকে আমরা পরিত্রাণপ্রার্থী। রসুল স. বললেন, ভালো মন্দ উভয় দিক থেকে আমি আজকের মতো দিন পাইনি। আমার দৃষ্টিপথে বেহেশত ও দোজখ উন্মোচিত করা হয়েছিলো । সামনের দেয়ালে আমি দেখেছি বেহেশত দোজখের উদ্ভাস। হজরত কাতাদার বর্ণনায় এসেছে-__ তখন অবতীর্ণ হলো, “হে বিশ্বাসীরা! তোমরা সে সব বিষয়ে প্রশ্ন কোরো না' (আয়াত ১০১)। জুহুরীর মাধ্যমে ইউনুস বর্ণনা করেছেন, হজরত ওবায়দুল্লাহ বিন আব্দুল্লাহ্‌ বলেছেন, আব্দুল্লাহ্‌ বিন হুজায়ফার মা তার ছেলে আব্দুল্লাহ্কে বললো, তোমার মতো মায়ের সঙ্গে দুর্ব্যবহারকারী কোনো সন্তানের কথা আমি শুনিনি। তোমার কি সন্দেহ হয়, মূর্বতার যুগের অনেক মহিলার মতো তোমার মাতাও অশ্লীল চরিত্রের অধিকারিণী? এভাবে তিনি সর্বসমক্ষে তার সন্তানকে তিরস্কার করতে শুরু করলেন। আব্দুল্লাহ্‌ বললেন, আল্লাহ্‌র কসম! তুমি যদি কোনো হাবশী গোলামের সঙ্গেও আমার পিতৃসম্পর্ক স্থাপন করে দিতে চাও, তবুও আমি তা মেনে নেবো । এক বর্ণনায় এসেছে, হজরত ওমর তখন বলেছিলেন, হে আল্লাহ্র রসুল! আমরা মূর্ধতার অন্ধকার থেকে সদ্যমুক্ত । আমাদেরকে দয়া করে ক্ষমার মনে করা হোক । এ কথা শুনে রসুল স. প্রশমিত হলেন। বোখারীর বর্ণনায় রয়েছে, হজরত ইবনে আব্বাস বলেছেন, কয়েকজন লোক বি্দ্রপবশতঃ রসুল স. কে প্রশ্ন করে যাচ্ছিলো । একজন বললো, আমার পিতা কে? আরেকজন বললো, আমার হারানো উট এখন কোথায়? তখন অবতীর্ণ হয়েছে এই আয়াত। হাফেজ ইবনে হাজার বলেছেন, বর্ণিত দু'টি ঘটনাই এই আয়াত অবতীর্ণ হওয়ার প্রেক্ষিত হতে পারে৷ তবে এ সম্পর্কিত সকল বর্ণনাপেক্ষা হজরত ইবনে আব্বাসের বর্ণনাটিই অধিকতর বিশুদ্ধ । তাফসীরে মাযহারী/৯১ ॥|.011100119,.001

— পৃষ্ঠা ৯১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।