Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

হলো। তখন অবতীর্ণ হলো-__-ইয়া আইয্যুহাল্লাজিনা আমানু লা তাস্আলু আন আশ্ইয়াআ” (আয়াত ১০১)। “সাআলাহা' শব্দটির 'হা' (এ সব) সর্বনাম পূর্বের আয়াতের “আশ্আইয়া' (বিষয় সম্পর্কে) এর সঙ্গে সম্পৃক্ত (অর্থাৎ ওই সব বিষয়ে প্রশ্ন করা হয়েছিলো)। এখানে "আন" শব্দটি উহ্য রয়েছে ধরতে হবে। অথবা “হা” সর্বনামটি এখানে জিজ্ঞাস্য বিষয়ের সঙ্গে সম্পৃক্ত । 'সে সব বিষয়ে প্রশ্ন কোরো না' (লা তাসআল) পূর্ববর্তী আয়াতের বাক্যাংশটি এর প্রমাণ । যদি তাই হয়, তবে এখানে “আন' শব্দটি উহ্য আছে-_ এ রকম বলার প্রয়োজন পড়বে না। ইমাম বায়যাবী বলেছেন, “মিন কৃবলিকুম' এর সম্পর্ক রয়েছে “সাআলাহা' এর সঙ্গে। তিনি একে 'কৃওমুন' এর বিশেষণ বলেননি। কেননা, 'জরফ জামান" (কালাধিকরণ কারক) কখনো বিশেষণ, বিশেষ্য কিংবা বিধেয় হতে পারে না। কিন্তু এ রকম দলিল প্রমাণ আপত্তিকর 'জরফ' এর সম্পর্ক এমন বিষয়ের সঙ্গে করা উচিত যন্ধ্যে ওই বিষয়টি অনির্দিষ্ট । যেমন, “আল হিলালু ইয়াওমাল জুমুআতে' (জুমআ দিবসের চন্দ্র)। এখানে জুমআর দিবস নির্দিষ্ট নয়। তাই এই করা হয়েছে। বনী ইসরাইলকে গাভী জবাইয়ের নির্দেশ দেয়া হলে তারা গাতীর বয়স, রঙ, আকার ইত্যাদি সম্পর্কে অনাবশ্যক প্রশ্নের অবতারণা করেছিলো। সামুদ সম্প্রদায়ও প্রশ্ন করতে শুরু করেছিলো হজরত সালেহ আ. এর অলৌকিক উর সম্পর্কে। হজরত ঈসার সম্প্রদায় কুটিল প্রশ্ন তুলেছিলো তার আকাশারোহণ প্রসঙ্গে। হজরত মুসার পরবর্তী নবী সম্পর্কে বনী ইসরাইলেরা বলেছিলো, আমাদের জন্য একজন রাজা নিযুক্ত করে দেয়া হোক__ যার নেতৃত্বে জালুতের বিরুদ্ধে আমরা জেহাদ করতে পারি। “ছুম্মা আসবাহু বিহা কাফিরীন'__ অর্থ, অতঃপর তারা উহা প্রত্যাখ্যান করে (কাফের হয়ে যায়)। এ কথার মাধ্যমে বলা হয়েছে, ওই কুট প্রশ্নকারীদের প্রশ্নের প্রেক্ষিতে অবতীর্ণ নির্দেশ প্রশ্নকারীরা প্রত্যাখ্যান করেছে। তাই তারা কাফের (সত্য প্রত্যাখ্যানকারী)। হজরত আবু ছা'লাবা খাশানী বলেছেন, আল্লাহ্তায়ালা কতিপয় ফরজ নির্ধারণ করেছেন। তোমরা প্রশ্রের অবতারণা করে সেগুলোকে অতিক্রম করতে প্রয়াসী হয়ো না। আর আল্লাহপাক কতিপয় বিষয়কে নিষিদ্ধ করেছেন। সেগুলোর বিপরীত কিছু করে অন্তরায় সৃষ্টি কোরো না। যে সীমানা তিনি চিহ্নিত করে দিয়েছেন সে চিহৃরেখাকে লংঘন কোরো না। কিছু বিষয় তিনি রেখেছেন গোপন- _ সেই নিভৃতিকে প্রশ্নবিদ্ধ কোরো না। তাফসীরে মাযহারী/৯০ ॥||.11100119,.001

— পৃষ্ঠা ৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।