Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

'আফাল্লহু আনহা'__ কথাটির অর্থ, আল্লাহ্‌ সে সব বিষয়ের প্রশ্ন ক্ষমা করেছেন। এ রকমও অর্থ হতে পারে যে__ তোমরা হজ সম্পর্কে যা জিজ্ঞেস করেছো-_- আল্লাহপাক তা দয়া করে ক্ষমা করে দিয়েছেন, আর যেনো কখনো এমন ঘটনা না ঘটে। শেষে বলা হয়েছে, 'ওয়াল্লহু গফুরুন্‌ হালিম ।' এ কথার অর্থ__ আল্লাহপাক বড়ই ক্ষমাশীল ও সহনশীল । তাই তিনি বিশ্বাসীদের ক্রটি-বিচ্যুতি উপেক্ষা করেন (ক্ষমা করে দেন) এবং কোনো কোনো ক্ষেত্রে কিছুটা বাড়াবাড়ি হয়ে গেলেও শাস্তি আরোপ করেন না। সুরা মায়িদা $ আয়াত ১০২ ১০2০ ১1১25 ০০৬৫ ১৮36৪ 2 রা রানির ছি অতঃপর তাহারা উহা প্রত্যাখ্যান করে। “কৃদ সাআলাহা কৃওমুম্‌ মিন কৃব্লিকৃম'- অর্থ , তোমাদের পূর্বেও তো এ সব বিষয়ে এক সম্প্রদায় প্রশ্ন করেছিলো। এই প্রসঙ্গটি একটু পরেও বিস্তারিত আলোচনা করা হবে। তার আগে এটুকু জেনে নেয়া প্রয়োজন যে, ইবনে জারীর এবং ইবনে মুনজির বলেছেন, হজরত উবাই বিন কা'ব এই আয়াতটিকে পড়তেন এভাবে__“কৃদ্‌ সাআলাহা কৃওমুন বাইয়েনাত লাহুম ফাস্বাহু বিহা কাফিরীন।" জ্ঞাতব্যঃ হজরত আবু হোরায়রা বর্ণনা করেছেন, একবার রসুল স. রোষান্বিত হয়ে ঘরের বাইরে এলেন । তার পবিত্র মুখমণ্ডল ছিলো রক্তাভ। তিনি স. মিম্বরে আরোহণ করলেন। এক লোক দপ্ডায়মান হয়ে প্রশ্ন করলো, আমার পিতা ও পিতামহ এখন কোথায়? তিনি স. বললেন, দোজখে। আর এক লোক দাড়িয়ে বললো, আমার পিতা কে? তিনি স. তার পিতার নাম বলে দিলেন। হজরত ওমর রসুল স. এর রোষতপ্ত অবস্থা লক্ষ্য করে প্রমাদ গুণলেন। তৎক্ষণাৎ দীড়িয়ে বললেন, আমরা আল্লাহকে প্রভুপালক হিসেবে, ইসলামকে ধর্ম হিসেবে, মোহাম্মদ স. কে রসুল হিসেবে এবং কোরআনকে ধর্মগ্রন্থ হিসেবে পেয়ে প্রসন্ন ৷ হে আমদের প্রিয় রসুল! আমাদের জীবন থেকে মূর্থতার অমানিশা অপসৃত হয়েছে। আমরা এখন ইসলামের অক্ষয় আলোয় আলোকিত । আমাদের অপরাধ মার্জনা করা হোক । আল্লাহপাক অবশ্যই জানেন, আমাদের পিতা মাতারা এখন কোথায় আমরা তাদের মর্মবিদারক পরিণতি সম্পর্কে আর জানতে আগ্রহী নই)। হজরত ওমরের এহেন সমর্পণস্নাত বক্তব্য শুনে রসুল স. এর রোষ প্রশমিত ূ তাফসীরে মাযহারী/৮৯ ॥||.011100119,.001

— পৃষ্ঠা ৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।