Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

অবতারণা কোরো না। তোমাদের জন্যই ক্রমাগত অবতরণ হয়ে চলেছে কোরআনের নির্ভুল বাণী নির্দেশনা । প্রশ্রপ্রবণতার অপরিচ্ছন্নতা এনে সেই স্বচ্ছ ও নিরবচ্ছিন্ন বাণীপ্রবাহকে আবিল করে তুলো না। যদি তোলো তবে তোমাদের নিকট প্রকাশ করা হবে কঠিন বিধান যা তোমাদের জন্য হবে কষ্টকর ৷ সুতরাং সাবধান! এমন প্রশ্ন তোমরা করেছো যার উত্তরে ছোট একটি শব্দ হ্যা বললেই বিধানটি হয়ে যাবে তোমাদের জন্য অত্যন্ত কঠিন। সুতরাং এ রকম প্রশ্ন থেকে বিরত থাকাই সমীচীন । মাসআলাঃ সংখ্যা নির্দেশ করা না হলে বুঝতে হবে নির্দেশটি একবারই পালনীয় ৷ বারংবার নয় ৷ এটাই হানাফিগণের অভিমত । রসুল স. বলেছেন, 'লাও কুলতু নাআম ওয়াআজাবাত' (যদি আমি হ্যা বলতাম তবে ওয়াজিব হয়ে যেতো)। অর্থাৎ প্রতি বছর হজ তোমাদের উপর ফরজ হয়ে যেতো। আর হুকুমটি হতো তখন সংখ্যা নির্দেশ সম্বলিত ও বিস্তারিত। “ইন তুবদালাকুম তাসুকুম'___ কথাটির উদ্দেশ্য, হজ ফরজ (জীবনে একবারই ফরজ)। সাহাবীগণের প্রশ্রের কারণেই রসুল স.কে উত্তর দিতে হয়েছিলো । তখন যদি তিনি স. কেবল হ্যা' বলতেন তবে “হজ ফরজ' আয়াতটি রহিত হয়ে যেতো। তদস্থলে আসতো নতুন কঠিন আয়াত। আগের সাধারণ নির্দেশনার স্থুলে প্রতিষ্ঠিত হতো বিশেষ নির্দেশনা । প্রশ্রের পূর্বেই বিষয়টির বিস্তারিত বিবরণ দেয়াই ছিলো স্বাভাবিক । কিন্ত্র তা যখন করা হয়নি, তখন নিশ্ুপ থাকাই ছিলো সমীচীন । দ্বিতীয় কথা এই যে, নতুন বিধান অবতীর্ণ না হলে পুরাতন বিধান রহিত হয় না। কিন্তু নতুন বিষয়ের আলোচনা__ বিধান অবতীর্ণ হওয়া না হওয়ার প্রতি নির্ভরশীল নয়। সুতরাং দেখা যাচ্ছে__ সংক্ষিপ্ত, বিপজ্জনক অথবা গোপন বিষয়ে প্রশ্ন করাতে কোনো দোষ নেই । এ সকল বিষয়ে প্রশ্ন করা সম্পর্কে এই আয়াতে কোনো নিষেধাজ্ঞা আসেনি । রসুল স. এরশাদ করেছেন, রুগ্ন ব্যক্তির নিরাময় সম্পর্কে জিজ্ঞেস করা উচিত । সুতরাং বুঝতে হবে ওই সকল বিষয়ে প্রশ্ন করা অনুচিত যেগুলো সম্পর্কে শরিয়তে স্পষ্ট করে হ্যা বা না বলা হয়নি। এ সকল বিষয়ে অহেতুক প্রশ্ন করা হলে এর পরিণামে নতুন হুকুম অবতীর্ণ হয়ে যাবে । যেমন প্রতি বছর হজ ফরজ কিনা-_ এই প্রশ্রটি। হজরত মুসা তার উম্মতকে গাভী জবাইয়ের নির্দেশ দিয়েছিলেন । বিনা প্রশ্নে এই নির্দেশটি প্রতিপালিত হওয়া উচিত ছিলো । কিন্ত্র বনী ইসরাইলেরা একের পর এক প্রশ্ন করে যাচ্ছিলো! আর কেবল তাদের প্রশ্নের কারণেই সরল হুকুম অপসারণ করে তদস্থলে এসে যাচ্ছিলো কঠিন, কঠিনতর হুকুম। তাফসীরে মাযহারী/৮৮ ॥||.011100119,.001

— পৃষ্ঠা ৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।