করলে তা প্রত্যাখ্যাত হবে। তার কথা কেউ মনোযোগ দিয়ে শুনবেও না। রসুল স. বললেন এই লোকটি পৃথিবীপূর্ণ মানুষের চেয়ে উত্তম ৷ বোখারী, মুসলিম । “ফাত্তাকুল্লাহ্' অর্থ আল্লাহকে ভয় করো । অর্থাৎ তোমরা আল্লাহ্র নিকট উত্তম হতে চেষ্টা করো । হালাল পথে উপার্জিত সম্পদ আল্লাহ্র পথে ব্যয় করতে সচেষ্ট হও । সে সম্পদের পরিমাণ অল্প হলেও ক্ষতি নেই। বাগবী বলেছেন, এখানে “আল্লাহ্কে ভয় করো" কথাটির মাধ্যমে বলা হয়েছে, হজ যাত্রীদের জীবন ও সম্পদের কোনো ক্ষতি কোরো না, যদিও তারা মুশরিক হয় মক্কা বিজয়ের পূর্বে মুশরিকেরাও হজ প্রতিপালন করতো)। এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে এ সুরার প্রথম দিকে । উল্লেখ্য যে, বোধসম্পন্ন ব্যক্তিদেরকে লক্ষ্য করে 'আল্লাহ্কে ভয় করো' নির্দেশটি এসেছে । বলা হয়েছে, “সুতরাং হে বোধ-শক্তি-সম্পন্রেরা! আল্লাহকে ভয় করো-_ যাতে তোমরা সফলকাম হতে পারো ।' অর্থাৎ যদি তোমরা আল্লাহ্কে ভয় করো (আল্লাহ্র ভয়ে সাবধান হও বা তাকওয়া অবলম্বন করো), তবেই কেবল তোমরা সফলতার আশা করতে পারো । কোরআন মজীদের যে সকল স্থানে 'লাআ'্ল্া' শব্দটি এসেছে সে সকল স্থানে সৃষ্ট আশা আকাঙ্ধা আল্লাহ্্পাকের সঙ্গে সম্পৃক্ত হয় না, সম্পৃক্ত হয় বান্দার সঙ্গে । সুতরাং এখানে এ কথাটির অর্থ হবে এ রকম__ এমতো আশা আমি বলি, আয়াতটির এমতো অর্থ করাই উত্তম। হজরত আলী থেকে আহমদ, তিরিমিজি, হাকেম এবং হজরত আবু হোরায়রা, হজরত আবু উমামা বাহেলী এবং হজরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস থেকে ইবনে জারীর বর্ণনা করেছেন, যখন “ওয়া লিল্লাহি আ'লান্নাসি হিজ্জুল বাইত" আয়াতটি অবতীর্ণ হলো, তখন সাহাবীগণ বললেন, হে আল্লাহ্র রসুল! প্রতি বছর কি হজ ফরজ? রসুল স. নিশ্ুপ রইলেন। সাহাবীগণ পুনরায় জিজ্ঞেস করলেন, হে আমাদের প্রিয় রসুল! প্রতি বছর কি হজ করতে হবে? ব্রসুল স. বললেন, না। যদি আমি এখন হ্যা বলতাম, তবে প্রতি বছরই হজ ফরজ হয়ে যেতো । অন্য বর্ণনায় এসেছে রসুল স. তখন বললেন, তোমরা কি মনে করেছো, আমি হ্যা বলবো? যদি হ্যা বলতাম, তবে প্রতি বছর হজ ফরজ হয়ে যেতো । আর তোমাদের পক্ষে প্রতি বছর হজ করা সন্ভব হতো না। সুতরাং যে বিষয় সম্পর্কে আমি নিশ্প থাকি, সে বিষয়ে প্রশ্ন কোরো না। তোমাদের পূর্ববর্তী উম্মত তাদের নবীকে অধিক প্রশ্ন করতো বলেই ধ্বংস হয়েছে। তোমাদের কর্তব্য হচ্ছে-_- আমি যা নির্দেশ করি তা প্রতিপালন করা। আর যা নিষেধ করি তা থেকে বিরত থাকা। এ কথার পরিপ্রেক্ষিতে অবতীর্ণ হয়েছে নিম্নের আয়াত। মাযহারী/৮৬ . ॥||.011100119,.001
— পৃষ্ঠা ৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।