Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

কঠোরতা । আবার কখনো কঠোরতার সঙ্গে কোমলতা ৷ এ রকম বর্ণনারীতির মাধ্যমে প্রকৃত বিশ্বাসীদের হৃদয়ে ভয় ও আশার সঞ্চার করাই হচ্ছে আল্লাহ্‌্পাকের অভিপ্রায় । নৈরাশ্য নিষিদ্ধ । তাই ভয় প্রদর্শনের পরক্ষণেই রয়েছে আশার কথা । আল্লাহপাক বিশ্বাসীর আশা-আকাঙ্থাকে কখনো বিনষ্ট করেন না। সুরা মায়িদা $ আয়াত ৯৯ পাপা পাস৯১৯ ১০১৯৬৩৬৪ ৩৩০৬০৫০৩১৬৮ 03 প্রচার করাই কেবল রসূলের কর্তব্য । তোমরা যাহা প্রকাশ কর ও গোপন রাখ আল্লাহ্‌ তাহা জানেন। আলোচ্য আয়াতে বলা হয়েছে, সত্যধর্মের প্রচারই আল্লাহ্র রসুলের প্রধান দায়িত্ব । তিনি স. সে দায়িত্ব পালন করেছেন৷ সুতরাং, সত্যধর্ম গ্রহণের পথে আর কোনো প্রতিবন্ধক রইলো না৷ এখন যা প্রয়োজন তা হচ্ছে নির্বিবাদ আনুগত্য ৷ এ কথাটি বুঝাতে যেয়েই আয়াতে উল্লেখ করা হয়েছে “প্রচার করাই কেবল রসুলের কর্তব্য ।' এরপর বলা হয়েছে “ওয়াল্লহু ইয়ালামু মা তুবৃদুনা ওয়ামা কুনতুম তাকতুমুন' (তোমরা যা প্রকাশ করো ও গোপন করো আল্লাহ তা জানেন) __ এ কথার অর্থ আল্লাহপাক তোমাদের প্রকাশ্য কর্মকাণ্ড এবং গোপন অভিপ্রায় (নিয়ত) সম্পর্কে সম্যক পরিজ্ঞাত। অতএব তোমরা সত্যনিষ্ঠ হও । বিশুদ্ধচিত্ত হও । তারগীব গ্রন্থে ইসপাহানীর বর্ণনায় এবং হজরত জাবের থেকে ওয়াহেদির বর্ণনায় রয়েছে, রসুল স. শরাব হারাম হওয়া সম্পর্কে আলোচনা করলেন । এ কথা শুনে জনৈক আরববাসী বললো, আমি তো শরাবেরই ব্যবসা করি । এ ব্যবসা করে আমি অনেক উপার্জন করেছি। আমি যদি এই ব্যবসার মাধ্যমে উপার্জিত অর্থ আল্লাহ্র পথে ব্যয় করি তবে কি আমি পরকালে কোনো উপকার লাভ করতে পারবো? রসুল স. বললেন, আল্লাহপাক কেবল পবিত্র উপার্জন গ্রহণ করেন। তখন রসুল স. এর বক্তব্যের সমর্থনে অবতীর্ণ হলো নিম্নের আয়াত । জ্ঞাতব্যঃ ইয়াকুব ইস্কান্দারী সূত্রে ইবনে আবী হাতেম উল্লেখ করেছেন, ওমর বিন আব্দুল আজিজের নিকট তার অধীনস্থ এক প্রশাসক একটি পত্রে লিখলেন__ সরকারী কর আদায়ের অবস্থা নাজুক । ওমর ইবনে আব্দুল আজিজ উত্তরে লিখলেন, আল্লাহপাক বলেছেন, “ভালো এবং মন্দ কখনোই সমান নয়-_ যদিও প্রাচ্য তোমাকে চমত্কৃত করে ।' সুতরাং উত্তম কর্ম এবং আত্মশুদ্ধির পথে ধাবিত হও। অতীত পাপাচারের কথা স্মরণে এলে পাঠ করো “ওয়ালা কুওয়াতা ইল্লাবিল্লাহ্‌।' ভাফসীরে মাযহারী/৮৪ ॥||.1110011 9,001

— পৃষ্ঠা ৮৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।