“ওয়াশৃশাহরাল হারাম' অর্থ পবিত্র মাস। পবিত্র মাসও শাস্তি প্রতিষ্ঠার মাধ্যম । এখানে পবিত্র মাস বলে বুঝানো হয়েছে ওই চারটি মাস কে, যে সময় লুণ্ঠন, রক্তপাত ও যুদ্ধ নিষিদ্ধ । মাসগুলো হচ্ছে রজব, জিলবৃদ, জিলহজ্জ এবং মহররম । আরববাসীরা ওই চারমাস যুদ্ধবি্ুহ থেকে বিরত থাকে। তাই ওই চারমাসে মানুষের জন্য রয়েছে নিরাপত্তা । “ওয়াল হাদ্ইয়া ওয়াল কৃলাইদা" অর্থ কোরবানীর জন্য কাবায় প্রেরিত পণ এবং গলায় মাল্য পরিহিত পশু। কোরবানীর পশু এবং গলায় মালা পরিহিত পশুকেও আল্লাহপাক জানিয়েছেন নিরাপত্তার প্রতীক বলে । “কৃলাইদা' বা গলায় মালা পরা পশু সম্পর্কে এই সুরার প্রথম দিকে বিস্তারিত বিবরণ দেয়া হয়েছে। এরপর বলা হয়েছে__ “জালিকা লি তা'লামু আন্াল্লহা ইয়া'লামু মাফিস্ সামাওয়াতি ওয়া মা ফিল আরদ্ি ওয়া আন্নাল্ুহা বিকুল্লি শাইইন আ'লীম।' এ কথার অর্থ, এটা এ কারণে যে, তোমরা যেনো জানতে পারো-_ যা কিছু আসমানে ও জমিনে আছে, আল্লাহ্ তা জানেন এবং আল্লাহ্ সর্ববিষয়ে সর্বজ্ঞ। জুজায বলেছেন, এখানে জালিকা (এটা) শব্দটির মাধ্যমে ওই সকল অদৃশ্য বিষয় ও ভবিষ্যৎ ঘটনার প্রতি ইঙ্গিত করা হয়েছে, যেগুলোর কিছু কিছু উল্লেখ করা হয়েছে এই সুরায়। যেমন “ইহুদীদের মধ্যে যারা অসত্য শ্রবণে তৎপর', “তোমার নিকটে আসে না, এমন এক ভিন্নদলের পক্ষে", যারা কান পেতে থাকে ।' (অথবা তাদের কিতাব পরিবর্তনের কথাও জানানো হয়েছে, “জালিকা' শব্দটির মাধ্যমে) আল্লাহপাক বিধান দাতা । আসমান জমিনের সকল কিছুই তার জ্ঞানের আওতায় । তাই তিনি ভবিষ্যতের ক্ষতি থেকে নিরাপদ রাখার জন্যই মানুষকে অনুগ্বহ করে বিভিন্ন বিধিবিধান দিয়েছেন । এখানে তাই বলা হয়েছে__ আল্লাহপাক যে আসমান ও জমিনের সকল কিছু জানেন-__ এ কথাটি যেনো তোমরা ভালোভাবে বুঝে নিতে পারো । যেনো জেনে নিতে পারো যে, তিনি সর্বজ্ঞ। বিশেষভাবে এ কথা জানানোর পর পরের আয়াতে আল্লাহ্পাক শাস্তি ও ক্ষমার কথা সাধারণভাবে ঘোষণা করেছেন। বলেছেন, 'জেনে রাখো যে, আল্লাহ্ শাস্তি দানে যেমন কঠোর, তেমনি ক্ষমাশীল, পরম দয়ালু' আয়াত ৯৮)। এ কথার মধ্যে রয়েছে যুগপৎ শাস্তির হুমকি এবং সওয়াবের অঙ্গীকার । অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ্পাকের বিধানের বিরোধিতা করবে এবং বিরোধিতায় অনড় থাকবে, তার জন্য রয়েছে কঠোর শাস্তি। আর বিধানের আনুগত্য যে করবে, বিরত থাকবে নিষেধাজ্ঞা থেকে, তার জন্য রয়েছে পুণ্য । হাসান থেকে আবু শায়েখ বর্ণনা করেন, জীবন সায়াহবে হজরত আবু বকর বলেছিলেন, আল্লাহতায়ালার পবিত্র বাণীতে রয়েছে কখনো কোমলতার সঙ্গে মাযহারী/৮৩ ॥|.11100119,.001
— পৃষ্ঠা ৮৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।