সুরা মায়িদা ই আয়াত ৯৭,৯৮ ও উজ ৩৩32) রি 5৮032 রঃ রি 22801) রর ০০83 443944৬%8503555007 ২৬1৩৪৬৪৭542 £তকঞআতঠি ্ চা ১2৯52) 0] আল্লাহ্ পবিত্র কাবা গৃহ, পবিত্র মাস, কুরবানীর জন্য কাবায় প্রেরিত পশু ও গলায় মাল্য পরিহিত পশুকে মানুষের কল্যাণের জন্য নির্ধারিত করিয়াছেন; ইহা এই হেতু যে, তোমরা যেন জানিতে পার যাহা কিছু আসমান ও জমিনে আছে আল্লাহ্ তাহা জানেন এবং আল্লাহ্ সর্ববিষয়ে সর্বজ্ঞ । 0] জানিয়া রাখ যে, আল্লাহ্ শাস্তিদানে যেমন কঠোর তেমনি তিনি ক্ষমাশীল, পরম দয়ালু । চতুষ্কোণ বিশিষ্ট বলেই কাবা শরীফকে কাবা বলা হয়। আরবীতে অবশ্য চতুক্ধোণ বিশিষ্ট সকল গৃহকেই কাবা বলে। কিন্তু মুকাতিল বলেছেন, অন্য সকল গৃহ থেকে পৃথক প্রকৃতির বলেই কাবাগৃহের নাম কাবা। কেউ কেউ বলেছেন, অন্য সকল গৃহ থেকে উচ্চ হওয়ার কারণেই আল্লাহ্র ঘরের নাম হয়েছে কাবা। কাবা'র শাব্দিক অর্থ উচু হয়ে ওঠা । পায়ের গ্রন্থিকে (টাখনুকে) কাআব বলা হয়। কারণ তা দু"দিকে উচু হয়ে ঠেলে উঠেছে। বালিকা যখন যুবতী হতে শুরু করে তখন তার বক্ষদেশ উঁচু হয়ে ওঠে । তখন তাকে বলা হয় “তাকাআবাত্*। আলোচ্য আয়াতে কাবা শরীফকে বলা হয়েছে “আল বায়তুল হারাম'__ যার অর্থ মহাসম্মানিত। এ কথা বলে কাবা শরীফের সম্মান ও শ্রেষ্ঠত্ব প্রকাশ করা হয়েছে। রসুলুল্লাহ স. বলেছেন, আকাশ পৃথিবী সৃষ্টির সময় থেকেই আল্লাহ্ তায়ালা কাবাকে সম্মান দান করেছেন। ক্য়ামাল্লিন্নাস্ অর্থ “মানুষের দ্বীন দুনিয়ার শান্তি কেন্দ্র! কাবা শরীফ যে শান্তি কেন্দ্র বা শান্তিধাম__ সে কথা সর্বজনবিদিত । এখানে হজ করা হয়। পালন করা হয় হজের বিভিন্ন বিধান । দর্শিত হয় বিভিন্ন নিদর্শন । বিশ্বশান্তির এই একক কেন্দ্রে লুষ্ঠন, হত্যা ও সকল অপকর্ম নিষিদ্ধ । এখানে সকল মানুষের জীবন ও সম্পদ নিরাপদ । ॥|.011100119,.00
— পৃষ্ঠা ৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।