বলেছেন, হাদিসটি দলিল হওয়ার অযোগ্য । ইয়াহ্ইয়া এবং আবু দাউদ দু'জনেরই স্পষ্ট উক্তি হচ্ছে হাদিসটি শক্তিশালী নয়। ইমাম আহমদ অবশ্য বলেছেন, এর মধ্যে খারাপ কিছু নেই। এখানে আর একটি বিষয় লক্ষ্যণীয় যে, উল্লেখিত দলিলটি ধারণাপ্রসূত দলিল । এ রকম ধারণাপ্রসূত দলিল সিদ্ধ নয়। হজরত আবু কাতাদা বর্ণিত হাদিসটিও এই বিধানটিকে প্রতিষ্ঠিত করার জন্য উপস্থিত করা হয়-__ যদি গায়ের মুহরিম মুহরিমের জন্য শিকার করে তবে তার গোশত খাওয়া জায়েয নয়। হজরত আবু কাতাদা বর্ণনা করেছেন, হুদায়বিয়া প্রান্তরে আমি রসুল স. এর সফরসঙ্গী ছিলাম । আমার সাথীরা ছিলেন ইহ্রাম অবস্থায়। কিন্তু আমি ইহ্রাম অবস্থায় ছিলাম না। ওই সময় আমি একটি বন্য গর্দভ শিকার করে রসুল স. এর নিকটে এসে বললাম, আমি ইহ্রাম বাধিনি। আমি রসুলুল্লাহ স. এর জন্য শিকার করেছি। রসুল স. তখন গায়ের মুহরিম সাহাবীগণকে ওই গোশত খাওয়ার অনুমতি দিলেন। কিন্তু তিনি স. নিজে খেলেন না। কারণ শিকারটি করা হয়েছিলো তার জন্য। হাদিসটি সংকলন করেছেন ইসহাক ইবনে খুজাইমা এবং দারা কুতনী। এই দলিল প্রসঙ্গে বলা যেতে পারে যে__ ইবনে খুজাইমা, আবু বকর নিশাপুরী এবং দারা কৃতনী সম্মিলিতভাবে এ কথা বলেছেন যে, মোয়াম্মারের বর্ণনায় এই কথাটি অতিরিক্ত বর্ণিত হয়েছে___ “আমি আপনার জন্য এটি শিকার করেছি' এবং “রসুল স. নিজে ওই গোশত খাননি।' এই কথাগুলো মোয়াম্মার ব্যতীত অন্য কেউ বর্ণনা করেননি । সম্ভবতঃ অতিরিক্ত কথা দু'টো তার নিজস্ব ধারণা । ইমাম জাহাবী উল্লেখ করেছেন, মোয়াম্মার বিন রাশেদ হাদিস লিপিবদ্ধকালে কিছু কিছু নিজস্ব ধারণার অনুপ্রবেশ ঘটিয়েছেন। আমি বলি, বিশুদ্ধ সূত্রে বর্ণিত সকল বর্ণনার ভিত্তিতে এ ব্যাপারে একমত্য প্রতিষ্ঠিত হয়েছে যে__ রসুল স. ওই শিকারের গোশত খেয়েছিলেন। ইমাম মালেকের বিরুদ্ধে মোয়াম্মারের বর্ণনায় স্পষ্ট উল্লেখ রয়েছে, রসুল স. সাহাবীগণকে ওই গোশত ভক্ষণের নির্দেশ দিয়েছিলেন। বলাই বাহুল্য, সাহাবীগণও ওই গোশত খেয়েছিলেন। অতএব এ কথাটি প্রমাণিত হলো যে, মুহরিমের জন্য শিকার করা পশুর গোশত সকলের জন্য হালাল। অথচ ইমাম মালেক বলেছেন হারাম । আয়াতের সর্বশেষ অংশে বলা হয়েছে, "ওয়াত্তাকুল্পহাল্লাজি ইলাইহি তুহ্শারুন'-__ এ কথার অর্থ, ভয় করো আল্লাহকে যার নিকট তোমাদেরকে একত্র করা হবে। তাফসীরে মাযহারী/৮১ ॥|.011100119,.001
— পৃষ্ঠা ৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।