ওই শিকারের গোশত খাওয়া মুহ্রিম, গায়ের মুহরিম উভয়ের জন্য জায়েয । কিন্ত না খাওয়াই উত্তম। তাই রসুল স. জায়েয হওয়ার প্রমাণ দিয়েছেন খেয়ে এবং উত্তম বা মোস্তাহাবের প্রমাণ দিয়েছেন না খেয়ে । একটি প্রশ্নঃ পরস্পরবিরোধী হাদিস পরিদৃষ্ট হলে একটিকে অপরটির উপর প্রাধান্য দিতে হয়৷ আর কিয়াসের নিয়ম হচ্ছে, অসিদ্ধ হওয়ার বিধানকেই প্রাধান্য দিতে হবে। কিন্তু এখানে এই নিয়মটি মানা হলো না কেনো? উত্তর $ আমরা বলি, কথাটি সত্য কিন্তু আমি এক্ষেত্রে এই নিয়মটি অনুসরণ করিনি এ জন্য যে, বিষয়টি যেনো একমত্যবিরোধী না হয়। কেননা, কোনো কোনো শিকার ভক্ষণ করা আলেমগণের এঁকমত্যানুযায়ী হালাল। আবার মুহরিমের জন্য শিকার করা পশুর গোশত তিন ইমামের নিকট হারাম । হজরত জাবেরের বর্ণনায় রয়েছে রসুল স. বলেছেন, স্থলভাগের শিকারের গোশত তোমাদের জন্য হালাল-_ যখন তোমরা ইহ্রাম অবস্থায় থাকো, নিজেরা শিকার না করো এবং তোমাদের জন্য শিকার করা না হয়। হাদিসটি বর্ণনা করেছেন, তিরমিজি, নাসাঈ, ইবনে খুজাইমা এবং আহমদ । ইমাম শাফেয়ী এবং ইমাম আহমদ বলেছেন, এককবর্ণিত (খবরে আহাদ) পরস্পর বিরোধী হাদিসের মধ্যেই কেবল প্রাধান্য প্রদানের অবকাশ রয়েছে। এ স্কল বর্ণনায় দেখা যায়, মুহ্রিম তার নিজের জন্য শিকার করলে অথবা তার জন্য কোনো গায়ের মুহরিম শিকার করলে-__ ওই শিকারের গোশত মুহরিমের জন্য হারাম । কিন্তু গায়ের মুহরিম তার নিজের জন্য অথবা অন্য কোনো মুহ্রিমের জন্য কিংবা অন্য কোনো গায়ের মুহরিমের জন্য শিকারের গোশত খাওয়া যাবে কিনা__ এ সকল প্রশ্নের উত্তর কোনো হাদিসের বিবরণে নেই। সুতরাং এ সকল কথা হাদিসের বাইরে থেকে জেনে নিতে হয়। আমরা বলি, উপরে বর্ণিত আমর বিন সাওবী আমরের বর্ণনাটি দলিল হওয়ার উপযুক্ত নয়। ইমাম আহমদের বর্ণনায় উল্লেখ করা হয়েছে, হজরত জাবেরের সূত্রপ্রবাহসংযুক্ত একজন বর্ণনাকারী সাধারণ আনসার । তিরমিজির বর্ণনায় এবং অন্যান্য বর্ণনায় বলা হয়েছে, হাদিসের সূত্রটি এ রকম, আমর-মতলব-_ হজরত জাবের। ইমাম আহমদের এক বর্ণনায় রয়েছে, আমরের হাদিসের বর্ণনাকারীর মধ্যে রয়েছে এক অপরিচিত আনসারী | তিরমিজির বর্ণনায় উল্লেখিত হয়েছে, আমরের বর্ণনাকারী মতলব। আর এই মতলব যে হজরত জাবের থেকে হাদিস শুনেছেন, তার কোনো প্রমাণ নেই। তদুপরি আমর বিন আবী আমর ছিলো মতলবের মুক্ত করা ক্রীতদাস (সে নির্ভরযোগ্যও ছিলো না)। ইয়াহইয়া বিন মুঈন ॥|.011100119,.001
— পৃষ্ঠা ৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।